ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

দেশে লকডাউনের ফলে ব্যাপক ক্ষতির মুখে ফল ব্যবসায়ীরা।

হক জাফর ইমাম মালদা

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০ ২১ ০৯ ৫৮   আপডেট: ৯ এপ্রিল ২০২০ ২১ ০৯ ৫৮

 

 দেশে লকডাউনের ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ফল ব্যবসায়ীরা।গত কয়েকদিন ধরে করোনা মোকাবিলায় সারা দেশের সঙ্গে মালদা জেলাতেও চলছে লকডাউন পরিস্থিতি। এর ফলে ভিন রাজ্য থেকে কোন ফলের গাড়ি আসছে না মালদা জেলায়। বর্তমানে শুধুমাত্র আঙ্গুরের গাড়ি আসলেও রাস্তাতেই নষ্ট হয়ে যাচ্ছে বহু আঙ্গুর। মার্চ এবং এপ্রিল এই দুই মাস বিভিন্ন ফলের ভালো ব্যবসা হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর কয়েকদিন বাদে শুরু হবে রমজান মাস। সেই উপলক্ষেও প্রচুর ফল বিক্রি করে মুনাফা করতেন ব্যবসায়ীরা।বর্তমানে লকডাউন পরিস্থিতিতে মুখ থুবরে পড়েছে ফলের ব্যবসা।
 যদিও কিছু ব্যবসায়ী কোল্ড স্টোরে ফল সংগ্রহ করে রেখেছিলেন এই সিজনে বিক্রি করবেন বলে। কিন্তু সেই ফল দোকান পর্যন্ত নিয়ে আসলেও ক্রেতাদের দেখা নেই।এই বিষয়ে মালদা জেলা শিল্পপতি তথা কোল্ড স্টোর এর কর্ণধার উজ্জল সাহা জানান বর্তমানে লকডাউনের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ফল ব্যবসায়ীরা। এই সময় কাশ্মীর, নাসিক, মধ্যপ্রদেশ, গুজরাট সহ বিভিন্ন রাজ্য থেকে আপেল, কমলা লেবু, আঙ্গুর, মৌসুম্বি সহ বিভিন্ন ফল বাজারে আসত। মহামারী করোনার কারণে গত কয়েক সপ্তাহ ধরে সারা দেশের সঙ্গে মালদা জেলায় চলছে লকডাউন। ভোর চারটে থেকে মালদা রেগুলেটেড মার্কেটে পাইকারি ফল ব্যবসায়ীরা খুলছে দোকান। কিন্তু গাড়ি না চলার কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা আসতে পারছে না বাজারে। ফলে নষ্ট হচ্ছে প্রচুর ফল। ক্ষতির মুখে পড়ছে ফল ব্যবসায়ীরা।তিনি আক্ষেপ করে বলেন, এই অবস্থায় প্রশাসনের পক্ষ থেকেও কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি।তিনি বলেন, এই সিজনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ফল ব্যবসায়ীরা।
তবে কবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে সারাবিশ্ব সেদিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষের সাথে ফল ব্যবসায়ীরাও।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর