তফসিল ঘোষণার ভাষণে যা বলবেন সিইসি
হাসান শাফিঈ
প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৮ ০৯ ০৯ ২২ আপডেট: ৮ নভেম্বর ২০১৮ ০৯ ০৯ ২২
সব কিছু ঠিক থাকলে আজ সন্ধ্যা ৭টায় ঘোষিত হবে একাদশ সংসদ নির্বাচনের তফসিল। তফসিল উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
সিইসির এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও জাতীয় বেতারের পাশাপাশি বেসরকারি টেলিভিশন ও রেডিওতে সম্প্রচারিত হবে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সিইসি ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ, আরপিও সংশোধন ও আসনভিত্তিক সীমানা নির্ধারণসহ নির্বাচন অনুষ্ঠানের পথে ৭টি মূল কাজ সম্পন্ন করার কথা তুলে ধরবেন।
ইসি সূত্র জানায়, এর আগে আজ সকাল ১০টায় কমিশন বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে। বৈঠক শেষে ১১টা থেকে ১২টার মধ্যে সিইসির অফিস কক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ ধারণ করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের একটি দল।
সূত্র জানায়, সিইসি তার ভাষণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্রপতি, আইন-শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মীসহ দেশবাসীর কাছে সহায়তা চাইবেন। পাশাপাশি তিনি সব দলকে এ নির্বাচনে অংশ নেয়ার উদাত্ত আহ্বান জানাবেন। ভাষণে নির্বাচনী কাজে-সংশ্লিষ্ট কেউ বা কোন দুষ্কৃতকারী যদি কোন অপরাধমূলক কর্মকান্ডে জড়ায় তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতিও দেবেন সিইসি। সংখ্যালঘু জনগোষ্ঠীসহ সব শ্রেণী-পেশার ভোটাররা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সে বিষয়েও ভাষণে নিশ্চয়তা থাকবে।
ইসির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকালের কমিশন সভায়ই মূলত চূড়ান্ত করা হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। কমিশন বৈঠকের জন্য যে কার্যপত্র প্রস্তুত করা হয়েছে, তাতে ২০ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ করার প্রস্তাব রাখা হয়েছে। সূত্র জানায়, ২০ ডিসেম্বর বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণের সম্ভাবনাই বেশি। খসড়া তফসিলে মনোনয়পত্র দাখিলের শেষ সময় ২০ অথবা ২২ নভেম্বর, যাছাই-বাছাই হবে ২৫-২৬ নভেম্বরের মধ্যে। মনোনয়নপত্র প্রত্যাহার করার সময় থাকবে ৪ ডিসেম্বর। আর বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে ৫ ডিসেম্বর।
সূত্র জানায়, ইসির সিদ্ধান্ত অনুযায়ী একাদশ সংসদ নির্বাচনে পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ান আনসার, র্যাব ও বিজিবিসহ মোট ৬ লাখ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন হবে। পাশাপাশি নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে সেনাবাহিনী। সেনা সদস্যরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে। নির্বাচনে ৪০ হাজার ভোট কেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৭ লাখ সরকারি-আধাসরকারি সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী। নির্বাচনে শহর অঞ্চলে সীমিত আকারে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। সিইসির ভাষণে এসব উল্লেখ করা হতে পারে।
বিএস
- আমিরুলের ঘনিষ্ঠ যুবনেতা গ্রেফর সালাম,সরগরম রাজনীতি মহল
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
