ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে র‌্যাব-পুলিশের সতর্ক টহল

জাগরণ রিপোর্ট

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৮ ১৩ ০১ ২৫   আপডেট: ৮ নভেম্বর ২০১৮ ১৩ ০১ ২৫

 

বৃহস্পতিবার ( নভেম্বর ০৮) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। এই তফসিলকে ঘিরে অনাকাঙ্খিত ঘটনা ঠেকাতে রাজধানী জুড়ে সর্তকতা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী ।

এর আগে মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ঐক্যফ্রন্টের জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন সংলাপ সফল না হলে এবং তাদের দাবি না মেনে তফসিল ঘোষণা করা হলে নির্বাচন কমিশন ভবন অভিমুখে পদযাত্রা করবে ঐক্যফ্রন্ট। এর প্রেক্ষিতে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে বৃহস্পতিবার সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

এদিকে মির্জা ফখরুলের হুঁশিয়ারির পর বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেয় আওয়ামী লীগ। এ সময় দলটি তফসিল ঘোষণার সিদ্ধান্তে অটল থাকতে ইসিকে পরামর্শ দেয়।

ওই বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেছিলেন, জাতীয় সংসদ তফসিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি মোকাবেলায় নির্দেশনা দেব।  কেউ যদি তফসিল ঘোষণায় বাধা সৃষ্টি করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।   

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, এখনও ঐক্যফ্রন্টের কর্মসূচি সম্পর্কে আমরা নিশ্চিত নই। তবে অবস্থা বিবেচনায় ব্যবস্থা।  অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে দমন করা হবে।

আগারগাঁও র‌্যাব-২ ব্যাটালিয়নের মেজর মোহাম্মদ আলী বলেন, বিশৃঙ্খলা হলে তা ঠেকানোর নির্দেশনা রয়েছে। র‌্যাব-২ সদস্যরা রাজধানীতে বিশেষ করে আগারগাঁও এলাকায় টহলে ও সতর্কাবস্থানে রয়েছে।

অপরদিকে, তফসিল ঘোষণার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী ও সংলাপে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহের সঙ্গে অনুষ্ঠিত সংলাপের বিষয়বস্তু নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
আরআই/এএস

Puspaprovat Patrika