ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

জাগরণ ডেস্ক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০১৮ ১৬ ০৪ ৫৩   আপডেট: ৩ নভেম্বর ২০১৮ ১৬ ০৪ ৫৩

লক্ষ্মীপুরে গ্রাম্য সালিশে চুরির অপবাদ দিয়ে প্রকাশ্যে মারধরের ঘটনায় রকি নামের এক যুবকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। 

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের ১৫ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।  নিতহ রকি একই ওয়ার্ডের মো. তহির আহেম্মেদের ছেলে।

স্থানীয়রা জানান, রকি শ্রমিক হিসেবে কাজ করতেন।  এর আগে তার বিরুদ্ধে চুরি বা অন্য কোন অপরাধের অভিযোগ ছিল না।  চোর অপবাদ দিয়ে তাকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। 

চুরির ঘটনা সম্পর্কে জহিরের ভাই শামীম জানান, গত বৃহস্পতিবার রাতে ৩ নং ওর্য়াডের জহিরের ঘরে চুরি হয়। কে বা কারা তার ঘর থেকে নগদ ৭ হাজার টাকা এবং টিভি চুরি করে নিয়ে যায়।  এ ঘটনায় শুক্রবার রাতে জহিরের বাড়িতে রকি ও তার বন্ধু কাউছারকে ধরে এনে স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে সালিশ বসানো হয়।

সালিশে রকি ও তার বন্ধু কাউছারকে মারধোরসহ আর্থিক জরিমানা করা হয়।  এই অপবাদ সইতে না পেরে রকি শুক্রবার রাতেই বিষপান করে।  পরে তার স্বজনেরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন তার স্বজনেরা।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. রিয়াজুল হাসান টিপু বলেন, সালিশে রকি ও কাউছারকে ২-১টা চড় দেওয়া হয়।  এ সময় তাদের পরিবারের সদস্যরা চুরি হওয়া টিভি ক্রয় অথবা মূল্য পরিশোধ করে দেয়ার কথা দেয়।  পরে তাদের দুজনকে পুলিশে না দিয়ে ছেড়ে দেওয়া হয়।  সালিশে অমানবিক কিছুই হয়নি।

লক্ষ্মীপুর সদর থানার এসআই মো. মতিন জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। 

 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর