ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

গোরুর গাড়িতে নির্বাচনী প্রচার উত্তর মালদার কংগ্রেস প্রার্থীর

হক নাসরিন বানু

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯ ১৯ ০৭ ২৯   আপডেট: ৩০ মার্চ ২০১৯ ১৯ ০৭ ২৯

গোরুর গাড়িতে চেপে নির্বাচনী প্রচার উত্তর মালদার কংগ্রেস প্রার্থী ইশা খাঁন চৌধুরীর।গ্রামে বেহাল রাস্তার কারণে প্রবেশ করতে পারে না এম্বুলেন্স অথবা দমকলের মতো জরুরি পরিষেবার গাড়ি।  বিগত দিনে এলাকায় রাস্তার উন্নয়ন নিয়ে কোন উদ্যোগই নেয়নি সাংসদ।  আর তারই প্রতিবাদে গোরুর গাড়িতে চেপে নির্বাচনী প্রচারে মানুষের কাছে ভোট চাইতে গেলেন উত্তর মালদার কংগ্রেস প্রার্থী ইশাখান চৌধুরী।  গোরুর গাড়িতে প্রার্থীকে দেখে রীতিমত দুঃখ প্রকাশ করলেন স্থানীয় কংগ্রেস নেতা কর্মীরা।  হতবাক হলেন গ্রামের মানুষেরা।  হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিদ্যানন্দপুর, পারো, লক্ষনপুর , চাপড়া সহ বেশ কয়েকটি গ্রামের প্রত্যন্ত এলাকায় গোরুর গাড়িতে চেপে প্রচারে বের হন কংগ্রেস প্রার্থী ইশাখান চৌধুরী। তিনি বলেন,  আমি ভাবতেই পারছিনা উত্তর মালদায় এরকম অনুন্নয়ন হয়ে রয়েছে।  প্রচারের জন্য গোরুর গাড়িতে চেপে যেতে হবে তা ভাবতেই অবাক লাগছে। একবিংশ শতাব্দীতে গ্রামে বেহাল রাস্তার অভাবে মানুষদের  গোরুর গাড়ি ছাড়া কোন কিছুই চলে না । বিগত দিনে যিনি এখানে সাংসদ ছিলেন তিনি কোনও উন্নয়ন করতে পারেন নি।  মানুষ ক্ষুব্দ।  তাই মানুষের কাছে এসেছি বলেছি নির্বাচনের সাফল্য এলে অবশ্যই এলাকার মানুষদের পাকা রাস্তা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।উত্তর মালদার কংগ্রেস প্রার্থীর সঙ্গে এদিনের প্রচারে হাজির হয়েছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলম।  ছিলেন চাচোলের বিধায়ক আসিফ মেহেবুব। এছাড়াও ছিলেন চাচোল মহকুমার  কংগ্রেস দলের নেতারা।  ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ এলাকাতেই বেহাল রাস্তায় মানুষদের যাতায়াতে চরম বিপাকে পড়তে হয়।  আর এই বিষয়টি নিয়ে  ওই গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের উপপ্রধান সেকেন্দার বক্স বলেন , গত দশ বছর ধরে মৌসুম নূর এলাকার সংসদ রয়েছেন।  কিন্তু কোন উন্নয়ন করতে পারেন নি।  এছাড়াও তিনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।  নিজের স্বার্থ চরিতার্থ করতেই  কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন।  মানুষ কষ্টে আছে।  বেহাল রাস্তার জন্য গ্রামে অ্যাম্বুলেন্স, দমকল,  পুলিশের গাড়ি পৌঁছাতে পারে না । গোরুর গাড়ি একমাত্র সম্বল।  এই ভাবেই দিনের পর দিন চলছে। দলীয় প্রার্থী গোরুর গাড়িতে প্রচারে আসছেন এর থেকে দুঃখের কিছু নেই।

স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য,  কে কোন দল করে বা কে কোন দলে যোগদান করলো সেটা আমাদের কাছে বড় কথা নয়। চাচল মহাকুমার অনেক গ্রাম রয়েছে, যেখানকার মানুষ কংক্রিট অথবা পিচের পাকা রাস্তা কোনদিন দেখেন নি।  বৃষ্টিতে এক হাঁটু জল। আর শীত অথবা শুখা মরশুমে ধুলো, এটাই বরাবরই দেখে এসেছে।  যে রাস্তা দিয়ে প্রার্থীকে প্রচারের জন্য গোরুর গাড়িতে আসতে হয়। এর থেকে দুঃখের কিছু হতে পারে না । আমরা চাই রাজনীতি নয়,  যেই ক্ষমতায় আসুক অন্তত গ্রামের মানুষদের কথা ভেবে বেহাল রাস্তাগুলি পাকা রাস্তায় পরিণত করুক।

কংগ্রেস প্রার্থী ইশাখান চৌধুরী বলেন,  নির্বাচনী প্রচারে বেরিয়ে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে দশ বছর ধরে থাকা একজন সাংসদ এলাকার কোন উন্নয়ন করতে পারে নি।  মানুষের কাছে তো পৌঁছাতে গেলে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকা অত্যন্ত প্রয়োজন। নির্বাচনী প্রচারে ‌ যেসব এলাকায় গিয়েছি প্রত্যেকেই আমার সামনে বেহাল রাস্তার অবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। গোরুর গাড়িতে , আবার কখনো মোষের গাড়িতে করে বেশ কিছু গ্রামে নির্বাচনী প্রচার করেছি।এদিকে উত্তর মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম নুর বলেন , কংগ্রেস বানানো গল্প মানুষের কাছে তুলে ধরেছে । বিগত দশ বছরে উত্তর মালদায় বহু উন্নয়ন মূলক কাজ হয়েছে।  রাস্তা, পানীয় জল, শিক্ষা স্বাস্থ্য সব কিছুরই উন্নয়ন হয়েছে কোনরকম সমস্যা  থাকার কথায় নেই । ভোটের মুখে মানুষের মন পাওয়ার জন্য কংগ্রেস নেতারা মিথ্যা কথা বলছেন।   উত্তর মালদায় ঢালাও উন্নয়ন হয়েছে বলেই  মানুষ  আমার প্রচারের সময়  বাড়ি থেকে বেরিয়ে আসছেন।

Puspaprovat Patrika