ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

কবিতা - মনে পড়ে

কবি - মেহেনাজ পারভীন

প্রকাশিত: ১২ মে ২০২৪ ১৬ ০৪ ১৬   আপডেট: ১২ মে ২০২৪ ১৬ ০৪ ১৬

মনে পড়ে
মেহেনাজ পারভীন

বাড়ির ভিটেয় চৈত্র্যের রোদ,
আমার মায়ের সাতদানার নাকফুল চিকচিক করে,
দাদির আঁচলে বাঁধা চাবি ঝনাৎ ঝনাৎ শব্দ করে,
বাছুরটা ঘন্টা বাজিয়ে এদিক ওদিক ছুটোছুটি করে।
সন্ধ্যাগুলো নেমে আসে বেণী দোলাতে দোলাতে,
হুতোম পেঁচার ডাকে বাবা ফিরে আসে,
বুবু রুমালে বাতাবি ফুলের গন্ধ আঁকে,
রাতে পুরো আঙিনা জুড়ে  জোছনারা খেলা করে,
আমি এক ব্যাকুল কিশোরী অসংখ্য জোছনা গায়ে মাখি-
মনটা হু হু করে উঠে-
কৈশোরের হাত ধরে হেঁটে যাই সেদিনের কাছে।


পরিচিতি:
আশেপাশে লুকিয়ে থাকা সুতীব্র বোধ ও ব্যথারা স্পর্শ করে নিবিড়ভাবে, উপলব্ধির আলেখ্যই লিখতে আগ্রহী কবি মেহেনাজ পারভীন। তাঁর প্রকাশিত গ্রন্থ: একটুখানি রোদ্দুর (উপন্যাস), কে যেন আমায় ডাকে (উপন্যাস), অপলক চোখে এখনো তাকিয়ে (গল্পগ্রন্থ), এভাবেই পাশে থেকো (কাব্যগ্রন্থ), ভালোবাসার কুঁড়েঘর (কাব্যগ্রন্থ),
এক ব্যালকনি প্রেম (কাব্যগ্রন্থ), শিশুর চোখে বঙ্গবন্ধু ও বাংলাদেশ (ছড়াগ্রন্থ), ট্যাক্সেরহাট গণহত্যা (গবেষণা গ্রন্থ)।  চেঞ্জ মেকার অ্যায়ার্ড-২০২০ ও ২০২১, মানবাধিকার সম্মাননা-২০২১, পরিবেশ বন্ধু সম্মাননা-২০২২, ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে গুজরাট সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। তিনি একজন স্কাউট এডাল্ট লিডার।

Puspaprovat Patrika