ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

কবিতা - বসন্তের অভ্যর্থনা রমজানকে

মোঃ ইজাজ আহামেদ

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৪ ০৬ ০৬ ৩৩   আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ ০৬ ০৬ ৩৩

 

বসন্তের অভ্যর্থনা রমজানকে 

মোঃ ইজাজ আহামেদ

মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত

 

এক বছরের পথ অতিক্রম করে রমজান এসেছে হেঁটে,

বসন্ত দুইহাত বাড়িয়ে আলিঙ্গন করছে রমজানকে স্বাগত জানাতে,

বরণ করছে পুষ্প দিয়ে,

সুগন্ধ ছড়িয়ে দিয়ে, 

পাখিরা সঙ্গীত গাইছে,

বাতাস হাওয়া করছে,

সবুজ পোশাক 

আর রংবেরঙের স্কার্ফ পরেছে গাছ,

আনন্দের হাসি নিয়ে দাড়িয়ে আছে সূর্য,

জ্যোৎস্নার হাত ধরে হেঁটে আসছে চন্দ্র;

প্রজাপতি, মৌমাছি করছে আনন্দের গুঞ্জন,

ফুলে ফুলে করছে ভ্রমণ;

স্বাগত জানাচ্ছে পশ্চিম দিগন্তে গোধূলি দাড়িয়ে,

সন্ধ্যাতারা আসছে এক আকাশ সন্ধ্যা মাথায় নিয়ে; 

রাতময় আকাশ আসছে সহস্র আলোকবর্ষের তারাদের নিয়ে;

কী আনন্দ আবহাওয়ায়!

মেঘ আনন্দে ভাসে আকাশের নীলিমায়।

Puspaprovat Patrika