ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

কবিতা - নাম- না- জানা ফুল

ড.গৌর সেন

প্রকাশিত: ১৫ মে ২০২৪ ১৮ ০৬ ৪৪   আপডেট: ১৫ মে ২০২৪ ১৮ ০৬ ৪৪

নাম- না- জানা ফুল
ড.গৌর সেন

দিঘির মাঝখানে শ্যাওলা ভেদ ক'রে
একটা ফুল ফুটে আছে ;
নাম- না- জানা ফুল ।

ওর নাকি অনেকগুলো পাপড়ি  , তার
এক একটাতে লেখা :
ক্ষুদিরাম- বিনয়- বাদল- দীনেশ- সূর্য সেন
এমন কী নেতাজি সুভাষচন্দ্র পর্যন্ত ;
কিন্তু কেউ ওর কাছে আজও পৌঁছাতে পারেনি ,
শ্যাওলার এমন-ই তীব্র গন্ধ!

দিঘিতে যারা মাছ ধরতে আসে
মাছ ধরে ; কিংবা
না পেলে উল্টো কথা বলে ।আজও একদল
ফুলটি ছোঁবে ব'লে জলে নেমেছিল ,
শ্যাওলা ভেদ ক'রে অসংখ্য বিছে বেরিয়ে এলো ;
পিছনে হটে দলটি বেপাত্তা !

দিঘির মাঝখানে শ্যাওলা ভেদ ক'রে
একটা ফুল ফুটে আছে ;
নাম- না- জানা ফুল ।


ড.গৌর সেন : জন্ম--উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থানার আমবেড়িয়া গ্রামে । বর্তমান ঠিকানা-- রাজারহাট , কলকাতা---700135 . বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় , শান্তিনিকেতন থেকে এম.এ. পাশ করার পর ওই প্রতিষ্ঠান থেকেই জন্মভূমি সুন্দরবনের ওপরে পি.এইচ.ডি করেন । গবেষণা গ্রন্থের নাম " সুন্দরবনের লোকসাহিত্য ও লোকসংস্কৃতি "। গ্রন্থটি  2017 সালে স্যার ড্যানিয়েল ম্যাকেনিন হ্যামিলটন পুরস্কার ও 2019 সালে বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার পায় । 1993 সাল থেকে 2019 সাল পর্যন্ত দীর্ঘ 27 বছর ধরে " দুষ্টুমি " নামে একটি ছোটোদের পত্রিকা সম্পাদনা করেন । বর্তমানে " অন্য বার্তা " নামে একটি পত্রিকার সহ-সম্পাদক । তাঁর প্রথম প্রকাশিত ছড়া গ্রন্থ  " ভোরের চড়ুই "। এছাড়া তাঁর প্রকাশিত গ্রন্থ গুলির মধ্যে " বইমেলা নিয়ে যত ছড়া "," আয় রে পাখি লেজঝোলা "," হ্যালো রয়েল বেঙ্গল টাইগার ",  " বিলে থেকে বিবেকানন্দ "," এই জীবন এই নদী ", " পাপ্পুর প্রিয় ছড়া ও কবিতা ", " ঘড়া ভরা ছড়া ও কবিতা ",  " জল পিপি ও অন্যান্য ছড়া- কবিতা ", "ছোটোদের ছড়া ও কবিতা " ইত্যাদি উল্লেখযোগ্য ।1981 সাল থেকে 1992 সাল পর্যন্ত আকাশবাণী , যুববাণী কেন্দ্রের নিয়মিত স্বরচিত ছড়া ও প্রবন্ধ পাঠক ছিলেন । সাধনা বাংলা , উত্তরণ বাংলা ,CTN , সৃষ্টি ইত্যাদি চ্যানেলে স্বরচিত কবিতা পাঠ করেন ।

Puspaprovat Patrika