ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

উত্তরপ্রদেশে গণধর্ষণের বিরুদ্ধে কালিয়াচকে জামা`আতে ইসলামী হিন্দের

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০ ২১ ০৯ ৪৫   আপডেট: ৫ অক্টোবর ২০২০ ২১ ০৯ ৪৫

'বেটি বাঁচাও' কথাটি কি শুধুই ভাষণের মধ্যেই সীমাবদ্ধ,তাই নিয়ে  প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।দেশে যে দিন দিন ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পেতেই আছে আবার ধর্ষণকারীদের শাস্তি দেওয়ার ব্যাপারে প্রশাসনের গড়িমসি উদাসীন মনোভাব গভীর চিন্তার বিষয় দেশের আপামর জনগণের।উত্তরপ্রদেশে বলরামপুর,হাথরস এলাকায় ধর্ষিতার জিভ কেটে নেওয়া,ইউ পি পুলিশ ধর্ষকদের বাঁচাতে প্রমান লোপাট করতে ধর্ষিতাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা,দোষীদের শাস্তি না হয়ে বেল, জামিনে মুক্তি পাওয়া।এইসব ঘটনার প্রতিবাদে সারা দেশব্যাপী জনগণ বিক্ষোভ,মিছিল,প্রতিবাদী সভা করে যাচ্ছে।জামা'আতে ইসলামী হিন্দের পশ্চিম বঙ্গ শাখা ৫ ই অক্টোবর  সারা রাজ্য জুড়ে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী সভা,মিছিল, মানব বন্ধন কর্মসূচি পালন করল।তারই অংশ হিসাবে সংগঠনের কালিয়াচক শাখা চৌরঙ্গী মোড় থেকে বালিয়াডাঙ্গা হয়ে ছায়াবানী মোড় দিয়ে চৌরঙ্গীতে পথসভা আয়োজন করে।নারী পুরুষ মিলিয়ে প্রায় ১০০ জন মিছিলে অংশগ্রহণ করে।পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী হিন্দের কালিয়াচক ব্লকের ব্লক সভাপতি ইউসুফ আলী,তিনি ধর্ষকদের তীব্রভাবে  শাস্তির দাবি জানান,ধর্ষকদের শাস্তি মৃত্যদন্ডই হতে হবে সেই বিষয়ে জোরালো দাবি তুলেন তার বক্তব্যে।এছাড়াও বক্তব্য রাখেন মজমপুর হাই স্কুলের শিক্ষক মাস্টার আবেদ আলী,জামায়াতে ইসলামী হিন্দের মালদা জেলার মহিলা শাখার প্রাক্তন জেলা সভাপতি ফিরোজা বেগম,এসআইও জেলা সভাপতি হজরত উমর আলী মোমিন।মিছিল ও পথসভায় জামায়াতে ইসলামী হিন্দের শাখা সংগঠনগুলি মহিলা শাখা,জিআইও, এসআইও র কর্মীরা নারী পুরুষ মিলিয়ে  প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন।এছাড়াও কালিয়াচকের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের উপস্থিতিও দেখতে পাওয়া যায়।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর