উড়ান এডুকেশনের উদ্যোগে ছিলটি ভাষার অনলাইন আন্তর্জাতিক সম্মেলন
রাহাতুল আক্তার বড়ভুইয়া
প্রকাশিত: ২১ জুন ২০২০ ২২ ১০ ১১ আপডেট: ২১ জুন ২০২০ ২২ ১০ ১১
উড়ান এডুকেশনের উদ্যোগে ছিলটি ভাষার অনলাইন আন্তর্জাতিক সম্মেলন
প্রতিটি মানুষের অধিকার রয়েছে তার মাতৃভাষায় কথা বলার। আর যখন কেউ তার এই মাতৃভাষাকে অবহেলা করে এবং এই অবহেলার জন্য এই ধীরে ধীরে এই ভাষা বিলীন হওয়ার পথ ধরে নেয় তখন আবার কিছু মানুষ এগিয়ে আসে এই ভাষাকে আবার পুনরুজ্জীবিত করতে। ঠিক একই ভাবে একটি ভাষাকে পুনরুজ্জীবিত করতে বা সংরক্ষণ করতে একটি উদ্যোগ নেওয়া হয়ে ছিলো উড়ান এডুকেশন এন্ড রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে। গত ২০ জুন রাত্রি ৭ তার সময় উড়ান এডুকেশন এন্ড রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে "ছিলটি ভাষার অতীত এবং বর্তমান" শীর্ষক একটি আন্তর্জাতিক অনলাইন সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনটি জুম মিটিং অ্যাপের মাধ্যমে করা হয়। সম্মেলনে অংশ নেন গোটা বিশ্ব থেকে ছিলটি প্রেমিকরা। উক্ত সম্মেলনের মূল আকর্ষক ছিলেন বক্তব্য দিতে লন্ডন থেকে যোগ দেওয়া বিশিষ্ট দুই ব্রিটিশ অধ্যাপক জেমস লয়েড উইলিয়ামস ও মারি থাউট। জেমস লয়েড সম্পূর্ণ ছিলটি ভাষায় কথা বলেন এবং গত ৩০ বৎসর থেকে ছিলটি ভাষার উপর বিভিন্ন গবেষণা সহ ছিলটি ভাষার উন্নয়নের জন্য ছিলেটি ট্রান্সলেশন এন্ড রিসার্চ নামক একটি প্রতিষ্ঠান গড়ে তুলেন যেখান থেকে ছিলটি নাগরী লিপিতে লেখা পবিত্র কোরআন ও বাইবেল, ছিলটি অভিধান, ব্যাকরণ সহ অনেক খানি বই তিনি প্রকাশিত করেন। তাঁর জন্যই ২০০৫ সালে ছিলটি ভাষার নাগরী লিপি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে যাকে ইউনিকোড বলা হয়, যা পাওয়ার জন্য অসমীয়া ভাষাকে আজ অব্দি অন্তর্ভুক্ত করতে সক্ষম হয় নি। অপরদিকে ছিলেন লন্ডন থেকে যোগ দেওয়া আরেক অতিথি মেরি থাউট, তিনি লন্ডন বিশ্বিদ্যালয়ের ছিলটি বিভাগের প্রধান। তাঁর জন্য লন্ডন বিশ্বিদ্যালয়ের অনেক ছাত্ররা ছিলটি ভাষা শিখতে পেরেছে। তিনি ছিলটি ভাষার ধ্বনিবিজ্ঞান নিয়ে গবেষণা ও করছেন। তিনি ছিলটি নাগরি লিপিতে অনেক খানি বই ও প্রকাশিত করেছেন। তিনি ইতি মধ্যে ছিলটি ব্যাকরণ বইটি প্রকাশিত করার পর ছিলটি অনুবাদের একটি বই শীগ্রই প্রকাশ করতে যাচ্ছেন। উক্ত সম্মেলনে ছিলটি ভাষা ও লিপির উৎপত্তি থেকে শুরু করে বর্তমান অবস্থান পর্যন্ত সবকটি বিষয়ের উপর আলোচনা করা হয়। সম্মেলনের উদ্বোধনী ভাষণে সম্মেলনের আহবায়ক মিনহাজুদ্দিন আবুল খয়ের মজুমদার এই সম্মেলনের গুরুত্ব ও প্রয়জনীয়তা নিয়ে জানান আমরা যত আধুনিক হচ্ছি তত আমাদের ভাষা, সংস্কৃতি কে ভুলে যেতে শুরু করেছি। আমরা আমাদের অতীতকে ভুলে যাচ্ছি। ছিলটি ভাষা একসময় আমাদের প্রধান ভাষা ছিলো। কিন্তু কালের পরিবর্তনে তা আজ বিলীন হতে যাচ্ছে। এমনকি আমরা আমাদেরকে ছিলটি ভাষাভাষী মানুষ বলতে লজ্জা বোধ করি। আমরা ছিলটি ভাষাকে কাঁচা বাংলা, বাংলার উপভাষা বা গ্রামীণ ভাষা বলে থাকি, তা কখনো গ্রহণযোগ্য নয়। এরকম করা মনে নিজে নিজেকে অবহেলা করা। তাই আমাদেরকে আমাদের ভাষা সম্মন্ধে আরও বেশি করে জানার প্রয়োজন আছে যাহাতে আমরা আমাদের ভাষার জন্য গর্ববোধ করতে পারি। এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। তাছাড়া তিনি উড়ান এডুকেশন এন্ড রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী কে ধন্যবাদ জ্ঞাপন করেন যে তিনি এরকম একটি অনুষ্ঠানের উদ্যোগ নেওয়ার জন্য এবং গোটা বিশ্ব থেকে সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন মুহাম্মদ আবদুল্লাহ বড়ভূইয়া। আলোচনার শেষ প্রান্তে সমাপ্তি ভাষণ দেন আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছিলটি গবেষক এ এস মঞ্জুর আহমেদ। তিনি উড়ান পরিবার, আমন্ত্রিত অতিথি সহ সকল অংশগ্রহনকারীকে ধন্যবাদ জ্ঞাপন করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা দেন।
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
