ইংরেজবাজার ও ওল্ড মালদা পৌরসভা বিজেপির হাতে আসা এখন শুধু সময়ের
হক নাসরিন বানু
প্রকাশিত: ৬ জুলাই ২০১৯ ০০ ১২ ০১ আপডেট: ৬ জুলাই ২০১৯ ০০ ১২ ০১
ইংরেজবাজার ও ওল্ড মালদা পৌরসভা বিজেপির হাতে আসা এখন শুধু সময়ের অপেক্ষা বললেন গোবিন্দ মন্ডল।
ওল্ড মালদার ও মালদা ইংরেজবাজার পৌরসভা বিজেপির হাতে যেতে চলেছে কিনা তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপির নতুন জেলা সভাপতি গোবিন্দ মন্ডল জানিয়ে দিয়েছেন মালদা ইংরেজবাজার ও ওল্ড মালদা পৌরসভা বিজেপির হাতে আসা এখন শুধু সময়ের অপেক্ষা। বিজেপি নেতাদের দাবি, মালদা ইংরেজবাজার পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলর ইতিমধ্যেই বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন। তবে কোন কোন তৃণমূল কাউন্সিলর এখনো পর্যন্ত বিজেপিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে জেলা বিজেপি নেতৃত্ব। জেলা তৃণমূল সূত্রে জানা গেছে, বিজেপির এই দাবির মধ্যে সত্যতা নেই। উল্টে বিজেপির পক্ষ থেকেই তৃণমূলের অনেক নেতা ও কাউন্সিলরদের টোপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্বের একাংশ।উল্লেখ করা যেতে পারে, ইংরেজবাজার পৌরসভায় এখন দুইজন কাউন্সিলর আছে। ১ নম্বর এবং ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজেপির সদস্য। অন্যদিকে সিপিএমের পক্ষে রয়েছেন মাত্র একজন কাউন্সিলর। কি সব কাউন্সিলর ই হয় তৃণমূলের টিকিটে জিতেছেন না হয় অন্য দল থেকে জিতে তৃণমূলে যোগ দিয়েছেন। তাই ইংরেজবাজার পৌরসভায় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে অনেক বেশি সংখ্যক কাউন্সিলর এই মুহূর্তে তৃণমূলের হাতে আছে।
কিন্তু বিজেপি সূত্রের খবর, খেলা বদলাতে শুরু করেছে লোকসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার পর থেকে। ইংরেজবাজার পৌরসভা দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এই পৌরসভা এলাকায় প্রায় সবকটি ওয়ার্ডেই লোকসভা নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে আছে বিজেপি। বিজেপি নেতাদের দাবি, পৌরসভা নির্বাচনেও এই ফলের কোন পরিবর্তন হবে না। অর্থাৎ ইংরেজবাজার পৌরসভার সব কটা আসনেই বিজেপি প্রার্থীরা জিতবে বলে দাবি করেছেন জেলা বিজেপির সভাপতি গোবিন্দ মন্ডল।
তিনি বলেন, ওল্ড মালদা পৌরসভার পাশাপাশি ইংলিশ বাজার পৌরসভাও স্পষ্টভাবে বিজেপির দখলে আসতে চলেছে। এটা নিয়ে কারো মনে কোন সন্দেহ নেই। তবে তৃণমূলের কোন কাউন্সিলর এখনো পর্যন্ত আমাদের দলের সঙ্গে যোগাযোগ করেছে তা আমার জানা নাই। বিজেপিতে আসতে চাইলেই হবে না। যে কাউন্সিলররা বিজেপি তে আসতে চায় আমাদের দল দেখবে তাদের মধ্যে স্বচ্ছতা আছে কিনা। তারপরেই দলে নেওয়া হবে। তিনি বলেন, তৃণমূল কাউন্সিলরা বিজেপি তে না হলেও চলবে। কারণ এরপরের পৌরসভা নির্বাচনেই ইংরেজবাজার ও ওল্ড মালদা দুইটা পৌরসভারই সব কয়টা আসনে বিজেপিই জিততে চলেছে।
অন্যদিকে ইংরেজবাজার পৌরসভার উপ পৌরপ্রধান বাবলা সরকার বলেন, তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভা মানুষকে যথেষ্ট পরিসেবা দিয়েছে। উন্নয়নের অনেক কাজ হয়েছে। মানুষ নিজেও তা স্বীকার করেছেন। লোকসভা নির্বাচন একটা বিচ্ছিন্ন ঘটনা। পৌরসভা তৃণমূলের হাত ছাড়া হবে না। তবে কানে আসছে, বিজেপি আমাদের সঙ্গীদের ভাঙ্গানোর চেষ্টা করছে। তাদের সেই চেষ্টা সফল হবে না। বিজেপির ফাঁদে কোন তৃণমূল কাউন্সিলরই পা দিবে না বলে দাবি করেছেন বাবলা সরকার।তবে যাই হোক বিজেপির নেতাদের বক্তব্য তৃণমূলের কাউন্সিলররা এখন না হলেও পৌরসভা নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে দল ছেড়ে বিজেপিতে যোগ দিবেন। কারণ তারাও বুঝে গেছেন এইবার কোনভাবেই তৃণমূল কংগ্রেস জিততে পারবে না মালদা ইংরেজবাজার পৌরসভা নির্বাচনে।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- চোর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের পাশে রাজ্য সরকার
- জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ রেল লাইনসহ ৪৩ প্রকল্প একনেকে
- হরিশ্চন্দ্রপুর স্টেশনে ট্রেনের দাবিতে রেল অবরোধ
- বন দপ্তরের গাফিলতিতে মৃত্যু বিরল প্রজাতির সাপের
- বাংলার রূপকার ডঃ বিধান চন্দ্র রায়ের ১৩৭ তম জন্ম দিবস উদযাপন
- শিশু সুরক্ষা ও সাংবাদিকের ভূমিকা
- ঋণের সুদ ৯ শতাংশ করতে ব্যাংকগুলোর টালবাহানা
- ধুঁকছে নতুন তিন ব্যাংক
- চাঁচল-আশাপুর রাজ্য সড়কে দিন দুপুরে লক্ষাধিক টাকা ছিনতাই ব্যবসায়ীর
- শাক সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে সাধারণ মানুষ
- চাঁচল মহকুমা আদালত থেকে ধরা পরলো ভুয়ো আইনজীবী।
- দক্ষিণ ভারতের দখলে মালদার আম বাজার
- এআইউডিএফের প্রধান বদরুদ্দিন অসুস্থ,আরোগ্য কামনায় জমিয়তের
- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত কলকাতা পুলিশ কর্মী
- খেলার মাঠ নির্বাচনী জনসভা করার জন্য অভিযোগ বিজেপির বিরুদ্ধে
