আত্ম-অন্বেষণ এর পরিক্রমা
তৈমুর খান
প্রকাশিত: ১ জুন ২০২৪ ১২ ১২ ১৪ আপডেট: ১ জুন ২০২৪ ১২ ১২ ১৪
আত্ম-অন্বেষণ এর পরিক্রমা
তৈমুর খান
—-----------------------------------------------------
অবেলার অস্তরাগে দাঁড়িয়ে কোনো দার্শনিক যখন তাঁর দীর্ঘ ছায়া মাপেন, তখন পেছনে ফেলে আসা তাঁর জীবনকেই দেখতে থাকেন। যে জীবন সমস্ত দিনের শেষে শুধু শূন্যতাই পেয়েছে, নিঃস্ব দুহাতে শুধু স্মৃতির ধুলোই মেখেছে। তখন অনুভব করেন:
“But there is another part of you. Your shadow self. And it has power.”
(Lexi Ryan, These Twisted Bonds)
অর্থাৎ আপনার আরেকটি অংশ আছে। তা নিজের ছায়া নিজেই এবং এর শক্তিও আছে।
রোমান্স ও ফ্যান্টাসি জগতের সমসাময়িক বিখ্যাত লেখিকা লেক্সি রায়ানের এই উপলব্ধিতে সেই দ্বিতীয় সত্তাটিরই সন্ধান পেলাম অরিন্দম চট্টোপাধ্যায়ের সম্প্রতি প্রকাশিত ‘অবেলার অস্তরাগে’(কলকাতা বইমেলা ২০২৪) কাব্যগ্রন্থে।
মোট ৫৭ টি কবিতা নিয়ে কবিজীবনের অস্তরাগে প্রতিফলিত হয়েছে এই ছায়াময় দ্বিতীয় সত্তার সংলাপ।এখানে অন্তঃস্থল জুড়ে দহনজ্বালা নিয়ে দাঁড়ানো কোনো দার্শনিক পুরুষকে গোধূলি রঙে রঙিন হতে দেখি। জীবন নিয়ে ভাবতে ভাবতে জীবনের প্রান্তে নিষ্কলক দৃষ্টিতে সেই শূন্যতাকেই তিনি নিরীক্ষণ করেছেন। থাকা না-থাকার ভাবনা থেকেই ঢেউ-এর ক্রম উত্থানকে জীবনবাদের সঙ্গে তুলনা করে জন্মান্তরের দিকে অগ্রসর হতে চেয়েছেন। সমগ্র কবিচেতনাতেই সেই সীমাহীন অন্বেষণ লক্ষ করা যায়:
“একটা সীমানাবিহীন ভূমিখণ্ড
ও প্রসারিত আকাশের জন্য
নিরন্তর অন্বেষণে পথ হেঁটে চলেছি”
জীবন যে পথহাঁটা The travelling of life তা বলাই বাহুল্য। এই পথহাঁটা জন্মান্তরের ভেতর দিয়ে বহুরূপে আবির্ভূত হওয়া এ-কথা প্রায় সব কবির বোধেই ধরা পড়েছে। জীবনানন্দ দাশ এই কারণেই লিখেছিলেন “হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে”।এই পথহাঁটার মধ্যেই জীবনের বিস্তার ও প্রবাহ অনন্ত হয়ে ওঠে। মানবজন্মে না হলেও তা ভিন্নরূপে ভিন্ন প্রকৃতিতে বিস্তৃতি পেয়েছে। কবির এই সর্বব্যাপী বোধের ছায়া পড়েছে কবিতাগুলিতে। বেহুলানদীর মতো একলা জীবনের খণ্ডচেতনা থেকে নিষ্পত্র বৃক্ষ হয়ে ওঠার মধ্যেও এর চলন অনুভব করেছেন। প্রকৃতির দৃশ্যময় চিত্রকল্পেও এর নৈঃশব্দ্যযাপন নির্ণয় করেছেন:
“বিষণ্ণ পাতার মতো গড়িয়ে যাওয়া জীবন
গ্রীষ্ম হাওয়ায় উড়ে যাওয়া মেঘ
সম্পর্কহীন দূরে কোথাও….
বা আঁকাবাঁকা পথের মতো হারিয়ে যাওয়া
গহীন অন্ধকারের কোনো অরণ্যভূমির ভেতর
চারিদিক জুড়ে শুধুই নৈঃশব্দ্য….”
এই নৈঃশব্দ্যই সত্তার অভিরূপ যা প্রজ্ঞানের গভীরে অবস্থিত। এইখান থেকেই অন্তরের আবহমান সৃজন প্রবাহ। ঘুম ও জাগরণ, উত্থান ও সুষুপ্তির ক্রিয়াগুলি সন্নিবিষ্ট হয়েছে। তাই জীবন জুড়ে এখনো সজীব স্মৃতিদাগ বহন করে চলেছেন। নিসর্গ ভাষার সম্মোহনে ডুবে যাওয়া অচিনপুরের শূন্যভুমিতে পৌঁছে যাওয়া সবই আত্মপথের পরিক্রমা। ক্লান্তিহীন এই পরিক্রমাকেই চিহ্নিত করে কবি লিখেছেন:
“এইভাবে দশকের পর দশকের
পথ ভেঙে ভেঙে যেন শূন্যভূমি হয়ে যাওয়া”
তখন দার্শনিক বোধের তীব্রতাও মর্মকে আলোড়িত করেছে। বেঁচে থাকাও তখন ক্লিশে মনে হয়েছে। অন্তর্গত বিষাদ পার্থিব জীবনের অন্তরায় এনে দিয়েছে। তখন কবি লিখেছেন:
“অবেলার অস্তরাগ
চমকিত হয়ে ওঠে অন্তকাল”
কবি যেন জীবনসন্ধির প্রাজ্ঞমুহূর্তে উপস্থিত হয়েছেন। তাই মনের মধ্যে যেমন দ্বান্দ্বিক পর্যায়ের উত্থান ঘটেছে, তেমনি অবচেতনের সংশয় ক্লিষ্ট পীড়নও শুরু হয়েছে।সেই কারণেই কবিতাগুলি বহুমুখী জীবন প্রবাহের স্ফুরণ হয়ে উঠেছে।
কবির এই পরিক্রমায় পৌরাণিক ভূমিও সামিল হয়েছে। গান্ধারীর সত্যভেদ, অহল্যা সময়ের জাগরণ সবকিছুই সত্তার নবরূপায়ণ। তেমনি বরাক উপত্যকায় ভাষা আন্দোলনের শহিদ বিপ্লবী কমলা ভট্টাচার্যের আত্মদানও ইতিহাসের কণ্ঠস্বর হয়ে অনন্তগামিতায় সম্মোহনের দরজা খুলে দিয়েছে। তাই কাব্যটি ব্যক্তিচেতনা থেকে পুরাণচেতনা, সময়চেতনা থেকে ইতিহাস চেতনার সামগ্রিক পর্যায়কে
ধারণ করেছে। কবি সবকিছুর মাঝেই এক দার্শনিক পর্যটক হয়ে চেতনালোকের সীমানায় আত্ম-অন্বেষণ এর পরিক্রমা করেছেন।
#
অবেলার অস্তরাগে :অরিন্দম চট্টোপাধ্যায়, প্রচ্ছদ: তৃণা চৌধুরী, প্লাসেন্টা পাবলিকেশন, বগুলা কলেজ পাড়া,নদীয়া-৭৪১৫০২,মূল্য ১৬০ টাকা।
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির চমক? প্রচারে সিপিএম ত
- POEM - CELEBRATING POETRY
- Poem - Occasional Poetry
- মালদায় পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী সাধন পান্ডের
- সৌমেন্দু লাহিড়ী
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি` - কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী
- আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা মৈত্রেয়ী দেবী
- Poem - If You`re Poetry
- অঙ্কিতা চ্যাটার্জী কলম
ন্যানো গ্রাম বিষ : কবি আত্মা ও কাব্য আত্মা - আহত সাংবাদিক
রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভা আহত এক সাংবাদিক - TO SOMETIMES, JUST SOMETIMES
- Poem - Peace Shall Be Prevailed
- Poem - The Cliff of Life
- ইজাজ আহামেদ
বেকারত্বের গ্লানি - Poem - Oak Leaf
