আজও মনে পড়ে
ডাঃ লিয়াকত আলি লস্কর
প্রকাশিত: ৭ জুলাই ২০২৪ ১১ ১১ ১৫ আপডেট: ৭ জুলাই ২০২৪ ১১ ১১ ১৫
আজও মনে পড়ে
ডাঃ লিয়াকত আলি লস্কর
ক্যানিং টাউন : দক্ষিণ :২৪ পরগনা
আজ কবি গুরুর জন্মদিন
তোমাকে খুব বেশি মনে পড়ে।
তোমার আলতা পেড়ে শাড়ি
খোঁপায় জুঁই ফুলের বিনুনি
সোনালী এক ঝাঁক চুলে
আজ বেশি করে তোমাকে মনে পড়ে।
জানো, তোমার সেই কবিতা গুলো
আজ ও শুনতে পাই-
সেই ময়ূরপঙ্খী, না পাঠানো চিঠি,
বোধন, ভারত তীর্থ…, 'হে মোর চিত্ত পূর্ণ তীর্থ
জাগোরে ধীরে,
এই ভারতের মহামানবের সাগর তীরে,
তোমাকে কেউ কোনদিন হারাতে পারেনি
তোমার সেই গাওয়া রবি ঠাকুরের গান
" যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
আমি বাইবো না,বাইবো না মোর খেয়া তরী
এই ঘাটে গো…..,"
শুনতে শুনতে আমি বাকরুদ্ধ হয়ে যাই
গান শেষে তোমার জুঁই ফুলটা,
ছুড়ে মারলে আমার বুকে
একটু ছুঁয়ে, পায়ের কাছে পড়ল
সবার অলক্ষ্যে আমি কুড়িয়ে নিলাম
অনেক দিন আমার বাক্সে রাখা ছিল।
তোমার সেই রবীন্দ্র নাটক ' রক্তকরবী'র নন্দিনী;
আজ ও মনে পড়ে…..
তুমি নন্দিনী সেজে
চিৎকার করে বলেছিলে,
'তুমিও বেরিয়ে এসো রাজা তোমাকে মাঠে নিয়ে যাই'।
আমার কবিতা গান তোমার কন্ঠে গাঁথা
আমার 'পাখিওয়ালা' কবিতা তুমি
কত জায়গায় আবৃত্তি করলে
কত প্রসংসা পেলে
সেই কন্ঠস্বর আজও ভাসে
'পাখি, নেবে বাবু, পাখি……
টিয়া, চন্দনা, মুনিয়া…..
ভেসে বেড়ায় আমার চারিদিকে……
এখানে আলোর রসনাই,
মঞ্চে রবীন্দ্র সংগীতের মুর্ছনা ,
বাতাসে জুঁই ফুলের গন্ধ,
সেই মেঠোপথ, রাখালিয়া বাঁশি,
সবই আছে শুধু তুমি নেই……
সেদিন শারদ সন্ধ্যায়
তুমি ঘরে একা ফিরছিলে
ঝিরঝির করে অল্প বৃষ্টি……
আকাশটা ফিকে অন্ধকার
নিস্তব্ধ নির্জন…..
পথে লোক খুব একটা ছিল না,
হঠাৎ একটা ভাঙা কারখানার প্রাচীর থেকে,
বেরিয়ে পড়ল হিংস্র সাপদের দল
তাদের দাঁত দিয়ে
তোমাকে ছিন্ন ভিন্ন করল
তুমি প্রাণপণ বাঁচার চেষ্টা করেছিলে সেদিন….
রক্তে ভেজা সারা শরীর,
হাসপাতালের বেডে লড়াই করেও ফিরে আসলে না।
সেদিন কত লোক প্রতিবাদের মিছিল করেছিল,
তোমার পোষা মেনীটা তিন দিন খায়নি
তোমার কুকুরটাও একদৃষ্টি, তোমার পথ চেয়ে,
পশুদের কত মায়া, কত ভালোবাসা!
অথচ মানুষ…..
এরপর কতদিন, কতমাস কেটে গেল
প্রতিবাদ মিছিল মৌন হল।
বিচারে কারোর ফাঁসি হল, কেউবা ছাড়া পেল
কিন্তু…..
সেই রবীঠাকুরের জন্মদিনে
তুমি নেই
তুমি নাই বা থাকলে
তোমার কবিতা, জুঁই ফুলের গন্ধ,
তোমার গান আজও ভেসে আসে
আজও শুনতে পাই….
"তবু মনে রেখো
যদি দুরে চলে যায়
তবু মনে রেখো".....
ডাঃ লিয়াকত আলি লস্কর
দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত
পরিচিতিঃ ডাঃ লিয়াকত আলি লস্কর এর জন্ম ৪ জানুয়ারি ১৯৫৯ সাল। পিতা মরহুম হাজী মোহাম্মদ সরিয়ত আলি লস্কর, মাতা মরহুম অমিচা বিবি।ঠিকানা : গ্ৰাম - আমড়া বেডিয়া, পোষ্ট - ধলীরবাটি, থানা- ক্যানিং টাউন, জেলা-দক্ষিণ ২৪ পরগনা,পিন- ৭৪৩৩২৯ পশ্চিমবঙ্গ, ভারত। পড়াশোনা স্নাতক । ডি.এন.দে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে চিকিৎসা বিজ্ঞানের ডিপ্লোমা । বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত হোমিওপ্যাথি মেডিকেল অফিসার । অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক (হোমিওপ্যাথি) এবং প্রাক্তন শিক্ষক ।
কবিতা, গল্প , প্রবন্ধ, লিখতে পছন্দ করেন। যুক্তিবাদী এবং বিজ্ঞানমনস্ক। ছোট পত্রিকায় সাংবাদিকতার কাজ করেছন। আবৃত্তি , নাটক, মঞ্চ অভিনয় এবং নির্দেশনা কাজে পুরষ্কার প্রাপ্ত ।একটি গল্প সংগ্রহ প্রকাশের পথে(শেষ সংলাপ) ও দু'টি কাব্যগ্রন্থ প্রকাশের পথে । সাহিত্য উদ্যান পত্রিকার পাতায় সেরা গল্পের পুরষ্কার প্রাপ্ত। বই পড়তে এবং ভ্রমণে আগ্রহী । সামাজিক কাজ ও দাতব্য চিকিৎসা করায় উৎসাহী।
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির চমক? প্রচারে সিপিএম ত
- POEM - CELEBRATING POETRY
- Poem - Occasional Poetry
- মালদায় পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী সাধন পান্ডের
- সৌমেন্দু লাহিড়ী
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি` - কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী
- আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা মৈত্রেয়ী দেবী
- Poem - If You`re Poetry
- অঙ্কিতা চ্যাটার্জী কলম
ন্যানো গ্রাম বিষ : কবি আত্মা ও কাব্য আত্মা - আহত সাংবাদিক
রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভা আহত এক সাংবাদিক - TO SOMETIMES, JUST SOMETIMES
- Poem - Peace Shall Be Prevailed
- Poem - The Cliff of Life
- ইজাজ আহামেদ
বেকারত্বের গ্লানি - Poem - Oak Leaf
