আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল নেতার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ১৩ ০১ ১৭ আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ১৩ ০১ ১৭
মালদাঃ- আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল নেতার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবি ভাইরাল হতেই শোরগোল রাজনৈতিক মহলে। পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে শাসকদল। বিস্ফোরক অভিযোগ বিজেপির। খেলনা বন্দুক বলে সাফাই তৃণমূল নেতৃত্বের। অস্বস্তিতে শাসক শিবির। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রতিকা আক্তারির স্বামী তথা তৃণমূল নেতা মোহাম্মদ আলাউদ্দিন ওরফে সেন্টুর বন্দুক হাতে ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। ছবিতে দেখা যাচ্ছে বন্দুক হাতে রয়েছেন ওই তৃণমূল নেতা। আর এই ছবি ভাইরাল হতেই শুরু হয়ে গেছে তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক তরজা। শোরগোল পড়ে গেছে এলাকার রাজনৈতিক মহলে। পঞ্চায়েত ভোটের আগে মানুষকে ভীত, সন্ত্রস্ত করতে চাইছে তৃণমূল। এর জন্য অস্ত্র মজুত করে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। যাতে পঞ্চায়েত ভোটে ভয়ের পরিবেশ তৈরি করে ভোট লুট করতে পারে। এমনটাই অভিযোগ তুলে তৃণমূলকে তীব্র আক্রমণ সানিয়েছে বিজেপি। যদিও ওই তৃণমূল নেতা জানিয়েছেন এই বন্দুক আসল নয়। মেলার খেলনা বন্দুক।একই বক্তব্য শোনা যায় ব্লক তৃণমূল নেতৃত্বের গলায়। শাসকদলের পাল্টা দাবি বিজেপির পায়ের তলায় মাটি নেই। তাই তৃণমূলকে নিয়ে কুৎসা করছে। সমগ্র ঘটনা নিয়ে চরমে উঠেছে দুই দলের তরজা।
মালিওর ২ গ্রাম পঞ্চায়েত প্রধান রতিকা আক্তারীর স্বামী তথা তৃণমূল নেতা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মেলার খেলনা বন্দুক। বেলুন ফাটানোর জন্য সেটা তিনি নিয়েছিলেন। কেউ ছবি তুলে ভাইরাল করে দিয়েছে। বিজেপির অভিযোগ সত্যি নয়।
হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি তবারক হোসেন চৌধুরী বলেন, বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে। মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে মানুষ পঞ্চায়েতে ভোট দেবে। নিজেদের জমি নেই বুঝতে পেরে তৃণমূলের নামে কুৎসা করছে।
উত্তর মালদা জেলা সাংগঠনিক বিজেপির সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, শাসকদল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। সেখানকার পঞ্চায়েত প্রধানের স্বামীর আগ্নেয়াস্ত্র হাতে ছবি ভাইরাল। পঞ্চায়েতে ভোট লুট করবে তার প্রস্তুতি করছে তৃণমূল। এখন থেকেই বোম বন্দুক মজুত করছে। তবে মানুষ এর জবাব দেবে।
প্রসঙ্গত এই হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় পঞ্চায়েত ভোটের আগে বারবার অস্বস্তিতে পড়তে হচ্ছে শাসকদলকে। কখনও দুর্নীতি ইস্যু আবার কখনও গোষ্ঠীদ্বন্দ্ব। আর এবার উঠল সন্ত্রাস সৃষ্টির অভিযোগ। মুখে না বললেও তাই স্বাভাবিক ভাবে অসন্তুষ্ট জেলা তৃণমূল নেতৃত্ব।
- টানা বৃষ্টিতে দিল্লি-পুণেতে বাড়ি ধস, ওয়েনাড়ে উদ্ধার অভিযান
- ইরানকে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে যুদ্ধের আশঙ্কা
- মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে আপত্তিকর ভিডিও, গ্রেফতার একাদশের ছাত্র
- কালীঘাটে ভিড় সামলাতে দলীয় কর্মীকে চড় মারলেন মমতা
- ৪৪০ কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজ়, তৃণমূলকে ঘিরে ইডির তদন্ত
- ওভারটেকের জেরে ইটের আঘাতে রক্তাক্ত বাইকচালক, জেলে যুবক
- কেষ্টর অফিসের তালা খুলল, পুলিশের হাতে চাবি পেল তৃণমূল
- বীরনগর–১ গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিজলী ঘোষ নতুন প্রধান
- রামমন্দির প্রণামী কাণ্ডে মুখ খুললেন চম্পত রায়
- সামশেরগঞ্জে শ্রদ্ধার সঙ্গে পালিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী
- অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল
- আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ধুলিয়ানের তৃণমূল কাউন্সিলর
- অনুগল্প: বিস্ময়
- কালিয়াচক কলেজে শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক বক্তৃতা
- নৌকা থেকে নামার মুহূর্তেই বিপর্যয়, বজ্রাঘাতে মৃত ৪, আহত ১৫
- ১৯৪৬, পাঁঠাবাদ, লাহিড়ীবাদ, মনুষ্যবাদ ও আমরা
- কবিতা - জীবনরাগ
- মদন বাউরি
- কালিয়াচক কলেজে আন্তর্জাতিক যোগ দিবস
- কালিয়াচক কলেজে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস
- কবিতা - শান্ত নদীর জল
- পশ্চিমবঙ্গ দিবস, গৌরব, গ্লানি ও আমরা
- পঞ্চায়েত ঘেরাও করে ১০ দফা দাবি পেশ, ভাসাইপাইকড়ে সিপিআইএমের
- বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা করা নিয়ে হাই কোর্টের প্রশ্ন, রায় বৃহস্পতিবার
- জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া, পরিদর্শনে ফরাক্কার পরিচিত মুখ তথা বিজেপি নেতা সুনীল চৌধুরী।।
- অভিষেকের পর কুণালও সিআইডির তলবে
- জঙ্গিপুর থেকে মমতা প্রার্থী হলে ইস্তফা দেব: খলিলুর রহমান
- অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশের তল্লাশি, ঘটনাস্থলে মমতা
- হাফপ্যান্টে জাহাঙ্গির, ফলতায় ঘোরাল পুলিশ
- বাইকে সমস্যা, পেট্রোলে জল মেশানোর অভিযোগ! সামশেরগঞ্জে চাঞ্চল্য
- বীরনগর–১ গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিজলী ঘোষ নতুন প্রধান
- রামমন্দির প্রণামী কাণ্ডে মুখ খুললেন চম্পত রায়
- সামশেরগঞ্জে শ্রদ্ধার সঙ্গে পালিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী
- কেষ্টর অফিসের তালা খুলল, পুলিশের হাতে চাবি পেল তৃণমূল
- ওভারটেকের জেরে ইটের আঘাতে রক্তাক্ত বাইকচালক, জেলে যুবক
- কালীঘাটে ভিড় সামলাতে দলীয় কর্মীকে চড় মারলেন মমতা
- ৪৪০ কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজ়, তৃণমূলকে ঘিরে ইডির তদন্ত
- ইরানকে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে যুদ্ধের আশঙ্কা
- মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে আপত্তিকর ভিডিও, গ্রেফতার একাদশের ছাত্র
- টানা বৃষ্টিতে দিল্লি-পুণেতে বাড়ি ধস, ওয়েনাড়ে উদ্ধার অভিযান
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
