ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৪ নভেম্বর ২০২৬   কার্তিক ১৯ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান

সফিকুল ইসলাম

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬ ১১ ১১ ৪২   আপডেট: ৩ নভেম্বর ২০২৬ ১১ ১১ ৪২

সফিকুল ইসলাম,সামশেরগঞ্জ: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করা, SIR-এ ভোটার তালিকায় নাম তোলা কিংবা বৃদ্ধা ভাতা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে সই সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ ভাষায়পাইকর প্রধানের । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে বিভ্রান্তি। প্রশাসনের কোনও নির্দেশিকা নেই আমদের কাছে এমন , ভোটার কার্ড আধার কার্ড এবং কোন এক কাগজে সাধারণ মানুষের সই নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভাসাইপাইকর পঞ্চায়েতের প্রধান আব্দুর রউফ।

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক সম্মেলন করেন পঞ্চায়েত প্রধান। তাঁর দাবি, অন্নপূর্ণা ভাণ্ডার, SIR কিংবা বৃদ্ধা ভাতার মতো কোনও সরকারি পরিষেবা দেওয়ার জন্য এভাবে সাদা কাগজে সই সংগ্রহের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাঁদের কাছে কোনও নির্দেশিকা আসেনি। তাহলে কীসের ভিত্তিতে সাধারণ মানুষের কাছ থেকে সই নেওয়া হচ্ছে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, তৃণমূলের অপর একটি গোষ্ঠীর লোকজন এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। যদিও সই সংগ্রহের প্রকৃত উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

পঞ্চায়েত প্রধান আব্দুর রউফের আশঙ্কা, সরকারি প্রকল্পের নাম করে সাধারণ মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এর ফলে মানুষ বিভ্রান্ত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে হয়রানির শিকারও হতে পারেন। এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে ভাসাইপাইকর অঞ্চলবাসীর উদ্দেশ্যে তাঁর স্পষ্ট বার্তা, কোনও সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে কেউ সাদা কাগজে সই চাইলে আগে তার সত্যতা যাচাই করতে হবে। না জেনে, না বুঝে কোনও কাগজে সই করা যাবে না।

এদিন একই সুর শোনা যায় পঞ্চায়েত সমিতির সদস্য ইস্তিকার আহমেদের বক্তব্যেও। তিনিও অভিযোগ করেন, বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে সই নেওয়া হচ্ছে। অথচ এ ধরনের কোনও নির্দেশিকা প্রশাসনের তরফে জারি করা হয়নি বলে তাঁর দাবি। তিনি বলেন, যদি সত্যিই কোনও সরকারি প্রকল্পের জন্য সই বা নথি জমা দেওয়ার নির্দেশিকা থাকে, তাহলে প্রথমে পঞ্চায়েত প্রধান ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরাই এলাকাবাসীকে জানাবেন। প্রয়োজনে ব্লক প্রশাসনের কাছ থেকেও বিষয়টি যাচাই করে নেওয়া উচিত বলে এলাকাবাসীর উদ্দেশ্যে সতর্কবার্তা দেন।

ইস্তিকার আহমেদের বক্তব্য, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এভাবে সই সংগ্রহের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তাই কোনও প্রলোভন বা মিথ্যা প্রতিশ্রুতিতে পা না দিয়ে সমস্ত বিষয় প্রশাসনিকভাবে যাচাই করার পরামর্শ দেন তিনি।

তবে ঠিক কী উদ্দেশ্যে সাধারণ মানুষের কাছ থেকে সই সংগ্রহ করা হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যের অভিযোগ ঘিরে এলাকায় শুরু হয়েছে আলোচনা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর