অনুগল্প - অশ্রু
মোঃ ইজাজ আহামেদ
প্রকাশিত: ৩ আগস্ট ২০২৫ ১৩ ০১ ৪২ আপডেট: ৩ আগস্ট ২০২৫ ১৩ ০১ ৪২
অশ্রু
মোঃ ইজাজ আহামেদ
এসেছে আষাঢ় মাস। পুকুরে-নদীতে উঠেছে খুশির ঢেউ। আকাশের মাঠে আনন্দে খেলছে মেঘশিশুরা। বৃষ্টি নামছে। মাটির মাঠে খেলছে ছেলেরা। আনন্দে বৃষ্টির ফোঁটারা লাফাচ্ছে, লাফাচ্ছে ছেলেপুলেরা। গাছের পাতারা নাচছে। ছাদে সঙ্গীত জুড়েছে বৃষ্টিরা।
বৃষ্টিতে স্নানরত ও বৃষ্টির মিউজিকে বিমোহিত ছাদের নিচে জানালার ধারে দাঁড়িয়ে বাইরে দুঃখ ভরা নয়নে চেয়ে আছে ছয় বছরের ফাইয়াজ। সে একটি নামিদামি বেসরকারি স্কুলে ভর্তি হয়েছে, প্রথম শ্রেণিতে পড়ে। ভর্তি হওয়ার পর থেকে শুধু পড়ার চাপ। তার আর্থিক স্বচ্ছল বাবা-মা কয়েকটি গৃহ শিক্ষক নিযুক্ত করেছে যাতে সে গ্রামের ছেলেদের সঙ্গে মেশার অবসর না পায়। তারা মনে করে পাড়ার ছেলেদের সঙ্গে মিশলে ছেলে ভালোভাবে মানুষ হবে না, পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠবে। সকালে টিউশন, তারপর স্কুল, স্কুল থেকে ফিরে আবার টিউশন, শুধু হাত-মুখ-পা ধোয়া ও খাবার খাওয়ার জন্য ঘণ্টা খানেকের বিরতি তার জন্য বরাদ্দ। আজ মুষলধারে বৃষ্টি হওয়ায় শিক্ষক মহাশয় আসেননি।
তাই জানালার বাইরে ছেলেগুলোর দিকে তাকাবার সময় পেয়েছে ফাইয়াজ আর তার মনে তাদের সঙ্গে খেলার বাসনা তাড়না দিচ্ছে। সে জানে তার বাবা-মা মনের ইচ্ছা পূরণ করতে দেবে না তবুও সে তার মনের আকাঙ্ক্ষা দমিয়ে রাখতে পারল না। সে বলে উঠল, "মা দেখ, ছেলেগুলো বৃষ্টিতে ভিজে খেলছে আর কত আনন্দ করছে! আমিও তাদের সঙ্গে খেলতে চাই।" তার মা বলল, "না বাবা না, তোমার ঠান্ডা লেগে যাবে। ছেলেগুলো ভালো না, তারা পড়াশোনা করে না, সারাদিন টো টো ঘুরে আর খেলে, পড়তে বসার নামই নেয় না। তোমাকে ভালো করে পড়াশোনা করে মস্ত বড় মানুষ হতে হবে। আর তাদের সঙ্গে মেশার কথা মুখে উচ্চারণ করো না, তোমার আব্বু শুনলে তোমাকেও বকবে আর আমাকেও বকা দেবে। তুমি তো জানো সে কত রাগী!" ফাইয়াজ বলল, "ঠিক আছে মা, আমি আর বলব না।"
তার মা ঘর থেকে বেরিয়ে যায় আর সে বাইরে হাত বাড়িয়ে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে। তার হাতে টপ টপ করে পড়ে আকাশের অশ্রু, তার চোখ থেকেও গাল বেয়ে চুঁইয়ে পড়ে জলের ফোঁটা। সে মনে মনে ভাবে স্কুলে ভর্তি হওয়ার আগে তার দিনগুলো কত সুন্দর ছিল! সে সারাদিন আপন মনে খেলত, তার খেলার সাথি ছিল অনেক ধরনের খেলনারা। বড়দের ফোনে কথা বলতে দেখে সেও হাতে কোনো খেলনা বা কাঠের টুকরো বা কোনো কিছু মোবাইল ভেবে কানে ধরে খেলনাদের সাথে কথা বলত। এখন শুধু পড়া আর পড়া। তার যত রাগ স্কুলের উপর গিয়ে পড়ে। পিঠে ব্যাগভর্তি বই-খাতা বয়ে নিয়ে যেতেও তার মনোকষ্ট হয়, তার অবাক লাগে। তার শৈশবটাই কেড়ে নেওয়া হচ্ছে। প্রতিযোগিতার চাপে হাঁপিয়ে উঠছে শৈশব, শৈশবের আনন্দ ক্রমশ ম্লান হয়ে যাচ্ছে। কালো আকাশের পানে বিস্মিত মনে অশ্রুসিক্ত ঝাপসা নয়নে তাকাল ফায়াজ।
©® মোঃ ইজাজ আহামেদ (©®Md Ejaj Ahamed)
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির চমক? প্রচারে সিপিএম ত
- POEM - CELEBRATING POETRY
- Poem - Occasional Poetry
- মালদায় পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী সাধন পান্ডের
- সৌমেন্দু লাহিড়ী
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি` - কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী
- আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা মৈত্রেয়ী দেবী
- Poem - If You`re Poetry
- অঙ্কিতা চ্যাটার্জী কলম
ন্যানো গ্রাম বিষ : কবি আত্মা ও কাব্য আত্মা - আহত সাংবাদিক
রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভা আহত এক সাংবাদিক - TO SOMETIMES, JUST SOMETIMES
- Poem - Peace Shall Be Prevailed
- Poem - The Cliff of Life
- ইজাজ আহামেদ
বেকারত্বের গ্লানি - Poem - Oak Leaf
