অনাথ তপশিলি জাতি ছাত্রের কান্ডারী এক মুসলিম পরিবার
শিষ মোর্তজা
প্রকাশিত: ২৯ মে ২০১৯ ১১ ১১ ২৭ আপডেট: ২৯ মে ২০১৯ ১১ ১১ ২৭
গোটা ভারতবর্ষের সাম্প্রদায়িক দাঙ্গার দেশ ও বিদেশে যখন সমালোচনার ঝড় উঠেছে, ঠিক সেই মুহূর্তে জানা গেল এক সাম্প্রদায়িক সম্প্রীতির কথা। নিজের পিতা- মাতা সন্তানদের ছেড়ে চলে গেলেও এক মুসলিম পরিবার নিজের অন্য ছেলে মেয়েদের মতো মায়া মমতা দিয়ে আগলে রেখেছে এক অনুন্নত তপশিলি জাতির ছেলে জিতেন টুডুকে। জিতেন যখন খুব ছোট্ট শিশু তখন তার মা-বাবা তাদের ছেড়ে অন্যত্র চলে যায়। এই ছোট্ট শিশু গুলির দিকে ফিরে দেখেনি তাদের বাবা-মা আত্মীয়-স্বজন, সমাজের লোক বা প্রশাসন। এরা তিন ভাই বোন। জিতেন যখন দ্বিতীয় শ্রেণীতে পড়তো তখন তাকে ছেড়ে চলে যায় তার অন্যান্য ভাই বোন ও দিদা। অসহায় জিতেন না খেয়ে পড়ে থাকত রাস্তায় কিংবা কারো বারান্দায়।জিতেন এর শিক্ষক মহঃ মুসা জিতেন কে তুলে নিয়ে যায় নিজের বাড়িতে। পরিবারের সকলের সাথে আলোচনা করে জিতেন এর লেখাপড়াসহ সমস্ত দায়-দায়িত্ব তুলে নেই নিজের কাঁধে। মহম্মদ মুসা জিতেন কে তার বাড়িতে রেখে তার অন্যান্য ছেলেদের মতো স্কুল, প্রাইভেট টিউশন এর ব্যবস্থা করে। প্রাইমারি স্কুলের গণ্ডি পার করে দেওয়া হয় হাই স্কুল ও উচ্চমাধ্যমিক স্কুলে। তপশিলি উপজাতির জিতেন উর্দু নিয়ে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করায় খুশি তার পালক পিতা- মাতা ও শিক্ষকগণ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ২ নম্বর ব্লকের গোয়ালগাঁও গ্রামে। ঘটনার বিবরণে জানা গেছে জিতেন যখন তিন বছরের শিশু তখন তার পিতা লক্ষ্মী রাম টুডু সংসার ত্যাগ করে চলে যায়। কিছুদিন পর তার মা ও তাদের ছেড়ে অন্য সংসার করে দিল্লি চলে যায়। আর তারা কোনদিন তাদের দিকে ফিরে দেখেনি। পাঁচ বছরের বড় ভাই এবং এক বছরের বোন পিংকি টুডু দিদা ফুলমনী মার্ডির নিকট কোন ভাবে কালাতিপাত করতে থাকে। তিন বছর পর যেতেন ও অমর গোয়ালগাঁও প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়। জিতেন ও অমর যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ে তখন তার দিদার একমাত্র শোয়ার ঘরখানি ও ভেঙে যায়। গরিবি অবস্থা ঠিক করতে না পারায় তার দিদা ও তার ভাই বোন চলে অন্যত্রে চলে গেলে ও জিতেন থেকে যায় নিজের গ্রামে। জিতেনের ইচ্ছে ছিল সে লেখা-পড়া করে বড় হবে। না খেয়ে এই ছোট্ট শিশুটি কখনো রাস্তায় কখনো কারো বারান্দায় ঝড়-বৃষ্টি উপেক্ষা করে শুয়ে থাকত। তার দিদির দেওয়া একটি নোংরা জামা পড়ে যেত ইস্কুলে। অন্যান্য ছেলে-মেয়েরা তাকে দেখে যখন হাসাহাসি করত, জিতেন দুঃখ পেত মনে। তার ও মনে সাধ জাগত সবার মত সুন্দর জামা পড়ে স্কুলে আসার। কিন্তু কি করবে, সেতো সবকিছু হারিয়ে ফেলেছে। একদিন তার শিক্ষক মোহাম্মদ মুসা তাকে জিজ্ঞেস করলেন, তোমার আর অন্যজামা নেই? জিতেন কেঁদে ফেললো। সে তার অশ্রুভরা চোখে বলল, না স্যার। আমার দিদির এটা জামা ছিল যেটা পরে সে কাজে যেত। তারা তো আর এখন নেই। শিক্ষক জামাটি পরিষ্কার করার কথা বলায় সে উত্তর দিল খাবার জোটে না সাবান পাব কোথায়। মাস্টারের মনে দয়া হল। জিতেন কে তার বাড়িতে ঠাঁই দিয়ে তার লেখাপড়ার দায়-দায়িত্ব ও গ্রহণ করল। এখন জিতেন উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করায় তার পালক পিতা- মাতা উভয়ে ভীষণ খুশি। জিতেন বলল সে তার শিক্ষক ও পিতা- মাতার অবদান এর কথা কোনদিন ভুলবে না। সে লেখাপড়া করে বড় হলে সাম্প্রদায়িক সম্প্রীতির সমস্ত রকম সচেতনতা মূলক প্রোগ্রামে অংশগ্রহণ করে সাম্প্রদায়িক বিভেদের বিরুদ্ধে লড়াই করবে। উর্দু নিয়ে অনার্স করার জন্য ইতিমধ্যে সে অনলাইনে আলিয়া বিশ্ববিদ্যালয়ে আবেদন ও করেছে। খবর নিয়ে জানা গেছে ৮২ বছরের তার দিদা ফুলমনি মার্ডি পারোল গ্রামে তাঁর দূর সম্পর্কের আত্মীয় অনীল টুডুর বাড়িতে থাকে। জিতেন এর সংবাদ পেয়ে তার দিদা ও খুব খুশি।
- আমিরুলের ঘনিষ্ঠ যুবনেতা গ্রেফর সালাম,সরগরম রাজনীতি মহল
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
