ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

২য় টি-২০`তে রোহিত ঝড় দেখলো ক্যারিবিওরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৮ ২২ ১০ ৩৭   আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ২২ ১০ ৩৭

 

প্রায় ২৪ বছর পর ভারতের লক্ষ্ণৌতে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। আর সেই ফেরাকে বেশ ভালো করেই স্মরণীয় রাখলো ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার শতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৬ রানের লক্ষ্য দাড় করালো স্বাগতিক ভারত। 

আজকের শতরানের ইনিংসটি  খেলতে রোহিত গড়েছেন অসংখ্য রেকর্ড। গেলো ১২ মাসে এটি তার তৃতীয় আন্তর্জাতিক টি-২০ শতক। অধিনায়কের দায়িত্ব পেয়ে করেছেন ২টি। অধিনায়ক হিসেবে টি-২০ এর আঙ্গিনায় যা এখনও পর্যন্ত কেউ করতে পারেনি। এছাড়াও টি-২০ ফরম্যাটে এটি তার ৪র্থ শতক, যা কিনা আন্তর্জাতিক টি-২০'তে ব্যক্তিগত সর্বোচ্চ।

৬১ বলে ১১১ রানের এই ঝলমলে ইনিংসটি খেলতে রোহিত খেলেছেন ৮টি চার ও ৭টি ছয়ের মার। এটিও নাম লিখিয়ে নিয়েছে ইতিহাসের পাতায়। টি-২০ এর এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার আগের রেকর্ডটিও ছিল তার দখলেই। ২০১৭ তে ইন্দোরে শ্রীলংকার বিপক্ষে ১০টি ছয় মেরেছিলেন। আজ ক্যারিবিওদের বিপক্ষে মারলেন ৭টি, যা কিনা এক ইনিংসে ৫ম সর্বোচ্চ। 

মূলত উদ্বোধনী জুটিতেই বড় স্কোর করার ভিত্তি পেয়ে গিয়েছিল ভারত। রোহিত আর শিখর ধাওয়ান মিলে উদ্বোধনী জুটিতেই স্কোরবোর্ডে যোগ করেন ১৩২ রান। ফ্যাবিয়ান অ্যালানের বলে পুরানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ধাওয়ান করেন ৪৩ রান (৪১ বলে)। ঋষভ প্যান্ট ব্যর্থ হলেও লোকেশ রাহুলকে নিয়ে উইন্ডিজ বোলারদের তুলোধোনা করেন রোহিত শর্মা। ১৪ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ ওভার শেষে ক্যারিবিওদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৭১ রান। ম্যাচ জিততে শেষ ৮ ওভারের উইন্ডিজদের দরকার আরও ১২৫ রান।   

এসএইচএস 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর