স্বামী- স্ত্রীর শোবার ঘরে রহস্যজনক ভাবে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
হক নাসরিন বানু
প্রকাশিত: ২ জুলাই ২০১৯ ০০ ১২ ৩১ আপডেট: ২ জুলাই ২০১৯ ০০ ১২ ৩১
স্বামী- স্ত্রীর শোবার ঘরে রহস্যজনক ভাবে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য।
স্বামী- স্ত্রীর শোবার ঘরে রহস্যজনক ভাবে মৃতদেহ উদ্ধার করল পুলিশ,এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মালদা বামনগোলা থানার জগদ্দলা গ্রামের দুর্গামন্দির পাড়া এলাকায় । মৃত স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল । এবং স্বামীর গলায় গামছা জড়ানো অবস্থায় সিলিং-এ ঝুলছিল বলে জানিয়েছে পুলিশ। যদিও গৃহবধূ পরিবারের অভিযোগ, নিজের স্ত্রীকে সন্দেহ করেই মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে খুন করেছে জামাই। পরে জামাই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে। ঘটনাটি তদন্ত শুরু করেছে মালদা বামনগোলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত স্বামীর নাম মিঠুলাল বৈদ্য (২৮) স্ত্রীর নাম যোগিতা বৈদ্য(২০)। গত এক বছর আগে মিঠুলালের সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয় গুরুল্যা গ্রামের বাসিন্দা যোগিতার। মিঠুলাল পেশায় দিনমজুর ছিল। কিন্তু বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির সহযোগিতায় জামাই স্বর্ণ শিল্পের কাজ শেখা শুরু করেন। তার শ্বশুরের একটি স্বর্ণকারের দোকান রয়েছে বামনগোলায এলাকাতেই । ওই দম্পতির মধ্যে যে কোনো রকম গোলমাল ছিল তা পরিস্কার করে জানাতে পারি নি মৃতের পরিবার । তবে স্ত্রীর প্রতি স্বামীর নাকি সন্দেহ ছিল । এনিয়ে হয়তো এই মৃত্যুর ঘটনাটি ঘটে থাকতে পারে বলে অনুমান পুলিশের।
পুলিশ জানিয়েছে, গৃহবধূর মাথার পিছনে গভীর ক্ষত রয়েছে। মৃতদেহটি ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। মৃতদেহের পাশ থেকে একটি হাতুড়ি উদ্ধার হয়েছে । তাতে মনে করা হচ্ছে ওই গৃহবধূকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়ে থাকতে পারে। পাশাপাশি ওই ঘরের বিছানার উপর সিলিং-এর সঙ্গে গলায় গামছা জড়ানো অবস্থায় ঝুলছিল স্বামীর মৃতদেহ। এমন কোনোও ঘটনা স্বামী-স্ত্রীর মধ্যে ঘটে থাকতে পারে, যা নিয়ে স্ত্রীকে খুন করার পরে স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠান।
মৃত গৃহবধূর বাবা শংকর লোহার জানিয়েছেন, মেয়ে - জামাই খুনের ঘটনায় শ্বশুরবাড়ির লোকেরা জড়িত রয়েছে। হঠাৎ করে ওরা এরকম ভাবে মরতে যাবে কেন । মেয়েকে প্রথম থেকেই শ্বশুরবাড়ির লোকেরা পছন্দ করতো না । খুটিনাটি বিষয় নিয়ে মেয়ের সঙ্গে বিবাদ লেগেই থাকতো। ওর পরিবার সব সময় উত্ত্যক্ত করার চেষ্টা করতো। মেয়েকে খুন করে জামাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এত বড় ঘটনা বাড়ির মধ্যে ঘটলো। আর পরিবারের অন্যান্যরা জানতে পারলো না, এটা হতে পারে না। পুরো ঘটনার ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে।
এদিকে মৃত মিঠুলালের এক কাকা নির্মল বৈদ্য জানিয়েছেন, ওদের মধ্যে কোন রাগারাগি - ঝগড়া হতে দেখি নি । হঠাৎ করে ওদের এরকম রহস্যজনকভাবে মৃত্যু হবে তা বুঝতেই পারছি না। তবে মনে করা হচ্ছে ভাইপো তার স্ত্রীকে খুন করেই পরে সে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে কোন ধারণা নেই । পুলিশ তদন্ত করছে।পরে হয়তো বিষয়টি জানতে পারবো। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
