স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার পাঠ প্রতিক্রিয়া
আবদুস সালাম
প্রকাশিত: ২ জুন ২০২৪ ১৭ ০৫ ১৯ আপডেট: ২ জুন ২০২৪ ১৭ ০৫ ১৯
স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা
(The Raft Of Dreams Literary Magazine)
চতুর্থ বর্ষ, চতুর্থ সংখ্যা
সম্পাদক মোঃ ইজাজ আহামেদ
RNI TITLE CODE:WBBIL01901
দপ্তর :- অরঙ্গবাদ, সুতি -2, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত
মূল্য 90 টাকা
পাঠপ্রতিক্রিয়া:-আবদুস সালাম
মাত্র চার বৎসর বয়সেই সে ইতিমধ্যেই সবার নজর কেড়েছে। এখনও সে কচি খোকা হলেও দাপিয়ে বেড়াচ্ছে সারা বিশ্বময়। সাড়া ফেলে দিয়েছে পাঠক মহলে।
22টি দেশ থেকে 200 জন কবি সাহিত্যিক কলম ধরেছেন এই সংখ্যায় । কবিতা140 টি , ইংরেজি কবিতা 45টি, গল্প 16টি প্রবন্ধ ,9টি ভ্রমণ কাহিনী, 02টি , আর্টিকেল 01টি, SATIRE 01টি নিয়ে হাজির হয়েছে আমাদের সামনে ।
মননশীল সম্পাদকীয় সহ এ সংখ্যার উল্লেখযোগ্য কিছু প্রবন্ধ যা পড়া একান্ত জরুরী বলে মনে হয় । " বাংলায় মুসলিম বিজয় ও বাংলা সাহিত্য “।ইতিহাসে হেঁসেল খুঁজে খুঁজে ইখতিয়ার উদ্দিন বক্তিয়ার খলজী 1206 সালে বাংলা আক্রমণের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে বাংলায় মুসলিম শাসন। তখন বাংলায় শাসন ভার সামাল দিচ্ছেন লক্ষণ সেন। সেই সময় সুফি, দরবেশ ,গাজীগণের চরিত্র মাধুরী পৌত্তলিক বাংলাদেশের মানুষের মনে প্রভাব বিস্তার করে।ইতিহাসের বিক্ষণে উঠে এসেছে পরম্পরা ও বাংলা সাহিত্যের অবদান ।সুন্দর ও সুচারু ভাবে ঐ সময়ের মূল্যবান তথ্য তুলেধরার চেষ্টা করেছেন আবদুস সালাম মহাশয় ।( বিশ্ব ভাতৃত্ববাদ , নাজিম হিকমত, আব্দেল নাসের ও আমরা) নিয়ে কলম ধরেছেন খগেন্দ্রনাথ অধিকারী। (নব প্রজন্ম ও ভয়াবহ প্রকৃতি) নিয়ে কলম ডঃ রমলা মুখার্জী (ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কাজী নজরুল ইসলাম ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র) নিয়ে সুন্দর ও মনোজ্ঞ আলোচনা উপহার দিয়েছেন মনিরুজ্জামান মহাশয়। (আধুনিক ছন্দের শিকড় সন্ধানে) নিয়ে লিখেছেন ফারুক প্রধান । নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সচেতন তা মূলক নিবন্ধ উপহার দিয়েছেন স্বনামধন্য ডাক্তার আশিকুল আলম বিশ্বাস। অনেক অনেক শুভেচ্ছা।
কবিতা বিভাগ যথেষ্ট সমৃদ্ধ। এখানে অনেক প্রতিষ্ঠিত কবি যেমন আছেন তেমনি নতুন সম্ভাবনময় কবিদের কবিতা এখানে স্থান পেয়েছে। সম্পাদক মহাশয়ের সাধু ভাবনা কে কুর্নিশ জানাই। স্থানীয় নতুন কবিদের উৎসাহ ও সাহিত্য সৃষ্টিতে আগ্রহ সৃষ্টির জন্য তাদের ঠাঁই দিয়েছেন। স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকাকে আলোকিত করেছেন একুশে পদক প্রাপ্ত ও বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত কবি আসাদ চৌধুরী, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা। এছাড়া বাংলাদেশের বাংলা একাডেমির পরিচালক মুহম্মদ নূরুল হুদা, ইউনাইটেড নেশনস - এর ভলেন্টিয়ার ড. বদরুল আলম সোহাগ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন বাংলাদেশ শাখার কোঅর্ডিনেটর সুফী কবি এম এ জামান আহাছানুজ্জামান, কবি ও নাট্য নির্দেশক ইমরান শাহ্, খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কবি ও লেখক ড. গাজী আবদুল্লাহিল বাকি, আলী সোহরাব প্রমুখ। এছাড়াও তৈমুর খান, গোলাম রসুল, উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ, সম্পাদক অরিন্দম চট্টোপাধ্যায়, কবি, সম্পাদক ও আই এ এস সত্যজিৎ সেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এমদাদ হোসেন, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সবুজ সরকার, অধ্যাপক ড. আবদুল ওহাব, অধ্যক্ষ ড. নাজিবর রহমান, আবুজার হোসেন প্রমুখ।
এছাড়াও আরও বহু নবীন প্রবীন কবিদের সমাবেশ ঘটেছে। যেসব কবিতা ভালো লেগেছে তারা রাশেদ রউফ (বাংলাদেশ), কৃষ্ঞা বসু, তৈমুর খান, গোলাম রসুল, জয়নুল আবেদীন ( লন্ডন) ইমরান শাহ্( বাংলাদেশ), বদরুল আলম সোহাগ (বাংলাদেশ), অসিকার রহমান, মোঃ ইজাজ আহামেদ , ফারুক আহমেদ, সৌমেন্দ্র লাহিড়ী, মোঃ জালালুদ্দিন রেজা, ইমতিয়াজ কবির মহম্মদ মফিজুল ইসলাম, নীতা কবি সোহেল রানা, সরবত আলী মন্ডল , অভিজিৎ দত্ত, তাপসী ভট্টাচার্য, ইমদাদুল ইসলাম, সাইফুল ইসলাম। এছাড়া ও অনেকেরই কবিতা বেশ ভালো ।
দেশ-বিদেশের বহু স্বনামধন্য কবিদেরকে এই পত্রিকায় ঠাঁই দিয়েছেন। যাদের কবিতা বিশ্বের দরবারে পাঠকের মনে সাড়া জাগায়। সুদূর আমেরিকা, লন্ডন, নেদারল্যান্ড, বাংলাদেশ, তাজিকিস্তান, সিরিয়া, লিবিয়া, ইতালি, বসনিয়া, অস্ট্রিয়া, ইরাক, রোমানিয়া, কাজাকিস্তান, কানাডা, সার্বিয়া, চিন ,আর্জেন্টিনা, জার্মানি, চিলি, বেলারুশ, ব্রাজিল, রিপাবলিক অফ নেপাল ইত্যাদি দেশের কবি ও লেখকের লেখা রয়েছে। এই অসামান্য কৃতিত্ব নতুন সম্পাদককে উৎসাহিত করবে তার বলার অপেক্ষা রাখেনা।
গল্প বিভাগে এই সংখ্যাতে স্থান পেয়েছে 16টি গল্প । যাদের গল্প মনে দাগ কাটে সুমিতা চৌধুরী, এম মতিন, মতিয়ার রহমান, মুসকান ডালিয়া, নাফিসা খান।
নদের চাঁদ হাজরা এবং রিজিয়া সুলতানার ভ্রমণ কাহিনী পড়ে অনেক অজানা তথ্য সামনে এলো। সেখানে আমাদের ঘুরে আসার তৃষ্ণা বাড়িয়ে দিল।
মুক্ত গদ্য কোথায় হারিয়ে গেল পড়তে পড়তে নস্টালজিক হয়ে পড়ছিলাম।
বিদেশি লেখকগণের জন্য ইংরেজি ভাষায় রয়েছে 45টি কবিতা একটি আর্টিকেল ও একটি স্যাটায়ার।
ইংরেজি পড়ে মতামত জানানোর ক্ষমতা আমার নেই। তাই ঐ দিকে হাত বাড়ানোর মিথ্যে সাহস দেখায়নি।
তরুণ অথচ একজন বেকার সম্পাদক মহাশয় কে অনেক অনেক ধন্যবাদ জানাই এতো বড়ো কাজের বোঝা মাথায় নেওয়ার জন্য।
অনেক অনেক শুভেচ্ছা নতুন সম্পাদক মহাশয় কে। সুন্দর প্রচ্ছদ ,অসাধারণ, পত্রিকাটি এ বছরের সেরা ম্যাগাজিন বলে আমার মনে হয় ।বিনা বিজ্ঞাপনে এমন সুন্দর পত্রিকা করতে সম্পাদকের কতখানি রক্ত জল হয়েছে তা অনুধাবনযোগ্য ।এখানে প্রত্যেক কবি , গল্পকার এবং প্রাবন্ধিক গণের বাসস্থানের নাম উল্লেখ করেছেন। এই পত্রিকায় এটি নতুন সংযোজন। এতে কবি সাহিত্যিকগণের বেড়ে ওঠার সীমানা সম্বন্ধে আমরা অবিহিত হতে পারি।
নবীন সম্পাদক মহাশয়ের আগামীতে আরো ভালো সংখ্যা উপহার দিবেন এই আশায় রইলাম। পত্রিকাটি অ্যামাজনে পাওয়া যাচ্ছে।
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির চমক? প্রচারে সিপিএম ত
- POEM - CELEBRATING POETRY
- Poem - Occasional Poetry
- মালদায় পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী সাধন পান্ডের
- সৌমেন্দু লাহিড়ী
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি` - কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী
- আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা মৈত্রেয়ী দেবী
- Poem - If You`re Poetry
- অঙ্কিতা চ্যাটার্জী কলম
ন্যানো গ্রাম বিষ : কবি আত্মা ও কাব্য আত্মা - আহত সাংবাদিক
রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভা আহত এক সাংবাদিক - TO SOMETIMES, JUST SOMETIMES
- Poem - Peace Shall Be Prevailed
- Poem - The Cliff of Life
- ইজাজ আহামেদ
বেকারত্বের গ্লানি - Poem - Oak Leaf
