স্কুলেই শিক্ষক ও ছাত্রের মধ্যে বচসা হরিশ্চন্দ্রপুর হাইস্কুলে
মোহঃ নাজিম আক্তার
প্রকাশিত: ২৫ জুন ২০১৯ ২১ ০৯ ১৪ আপডেট: ২৫ জুন ২০১৯ ২১ ০৯ ১৪
হরিশ্চন্দ্রপুর24শে জুন:
শিক্ষক ও ছাত্রের মধ্যে বচসায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুর হাইস্কুলে। ঘটনায় আহত হয়েছেন শিক্ষক ও ছাত্র দু’জনেই। দু'জনেই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছেন ওই শিক্ষক ও ছাত্র। যদিও এই মারপিটের ঘটনার কেন্দ্রবিন্দু নাকি কোন এক ছাত্রী, এমনই অভিযোগ আক্রান্ত ছাত্রের। যদিও আক্রান্ত শিক্ষকের পালটা অভিযোগ, অনিয়মিত ক্লাস করার কথা বলায় অন্যায়ভাবে ওই ছাত্র এদিন তার ওপর হামলা চালিয়েছে। অভিযুক্ত ছাত্র মিথ্যা কথা বলছে।যদিও পুরো বিষয়টি নিয়ে শিক্ষক ও ছাত্র একে অপরের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় নালিশ জানানোর কথাও জানিয়েছেন।
এদিকে পুরো বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হরিশচন্দ্রপুর হাইস্কুল কর্তৃপক্ষ। ওই স্কুলের সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ জানিয়েছেন, “যেভাবে স্কুলের এক শিক্ষককে মারধর করা হয়েছে, তার তীব্র নিন্দা করছি। খুব ঘৃণ্য ঘটনা ঘটেছে। তবে কী নিয়ে গোলমালের সূত্রপাত তা অবশ্য জানতে পারিনি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ওই ছাত্রের নাম মুকেশ শর্মা (১৮)। সে হরিশচন্দ্রপুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। অপরদিকে আক্রান্ত শিক্ষকের নাম জিতেন পাল (৩৪)। তিনি ওই স্কুলের পদার্থবিদ্যার পার্টটাইম শিক্ষক। এদিন দুপুর দেড়টা নাগাদ ছাত্র-শিক্ষকের গোলমালের ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় স্কুলে।
ছাত্র মুকেশ শর্মার অভিযোগ, ওই শিক্ষকের কাছে সে এবং তার এক সহপাঠী বান্ধবী টিউশনি পড়ত। কিন্তু ওই ছাত্রীর বিরুদ্ধে শিক্ষক সব সময় আজে বাজে কথা বলতো। বেশিরভাগ সময় তাকে মোবাইলে ফোন করে ওই ছাত্রীর সম্পর্কে নিন্দা করত। যাতে তাদের বন্ধুত্বের সম্পর্কে চিড় ধরে। শিক্ষকের এসব কথা ওই ছাত্র তার মোবাইলে রেকর্ডও করে রাখে। এছাড়াও ক্লাসের রোল কলের সময়ও তাকে ডাকা হতো না বলে অভিযোগ মুকেশ শর্মার। এই নিয়ে প্রতিবাদ করতে গেলেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে বলে অভিযোগ।
যদিও ওই ছাত্রের সব কথাই মিথ্যা এবং ভিত্তিহীন বলে জানিয়েছেন আক্রান্ত শিক্ষক জিতেন পাল। তিনি বলেন, ওই ছাত্র চেইন দিয়ে তাকে মারধর করেছে। তার ঠোঁটে একটি সেলাই পড়েছে। শরীরে আঘাত করেছে। তবে যেসব কথা বলা হয়েছে তা সবই বানানো। কারণ , স্কুলের অন্যান্য ছাত্র-ছাত্রীরা তাকে যথেষ্ট সম্মান করে। কেউ এরকম কথা বলতে পারবে না। কিন্তু ওই ছাত্র নিয়মিত স্কুলে আসতো না। ক্লাস করতো না। এসব নিয়ে তাকে বলতেই তার উপর হামলা চালায় ওই ছাত্র। একজন শিক্ষককে সকলের সামনে যেভাবে হেনস্তা এবং মারধর করা হয়েছে তা নিয়ে স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে উর্দ্ধতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
বচসার মূল কারণ কি তা জানতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তদন্তে নেমেছে ।হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জিব কুমার বিশ্বাস বলেন, থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, বচসার সত্যতা যাচাই করেই দোষীর আইনত ব্যবস্থা নেওয়া হবে ।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- সুবর্ন জয়ন্তীতে সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন চাঁচল কলেজে।
- মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে নির্মল বিদ্যালয় সপ্তাহ উদযাপন ।
- নির্মল সপ্তাহ পালনে পড়ুয়াদের ঝোঁক দরিয়াপুর আই.বি উচচ বিদ্যালয়ে।
- গুয়াহাটির স্কুলে
পড়ুয়াদের ভর্তি দাবীতে জাতীয় সড়ক অবরোধ - পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির অবস্থান,বিক্ষোভ ,ধর্মঘট।
- রতুয়াতে তালা বন্ধ প্রাথমিক বিদ্যালয়ে, শোকজ টি আই সি কে
- নজর কেড়েছে ট্রেন স্কুল
- ইংল্যান্ডের মাটিতেও প্রথম হলো মালদার আলিশা
- বীরভূমের দুবরাজপুরে বিদ্যালয় পড়ুয়াদের পরিচ্ছন্নতা দিবস পালন
- ভোকেশনাল শিক্ষকদের বিক্ষোভ কলকাতা কারিগরি ভবনের সামনে
- গোয়ালপোখর ২ নং ব্লকের স্কুল ভিত্তিতে মাধ্যমিক পরীক্ষা ফলাফল
- গৌড় মহাবিদ্যালয়ে ভর্তির দাবিতে বিক্ষোভ ও অবরোধে ছাত্রছাত্রীরা
- জলফড়িং এর অভিনব ভাবনা
- গরাই উন্নয়ন সমাজ CBSEতে দেশের ৪র্থ স্থানাধিকারীকে সম্মাননা দিল
- প্রবেশিকা পরীক্ষার রেকর্ড কালিয়াচক থানার টপারস পাবলিক স্কুলের
