ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা

জাগরণ প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৮ ১৩ ০১ ৩২   আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ১৩ ০১ ৩২

জনসভায় যোগ দিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা।  

মঙ্গলবার (৬ নভেম্বর) বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি ও ৭ দফা দাবি আদায় করতে এ জনসভার আয়োজন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

একই দাবিতে সিলেট ও চট্টগ্রামে সমাবেশ করে ঐক্যফ্রন্ট।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, প্রধান বক্তা জেএসডির সভাপতি আসম আবদুর রব।

সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

জনসভায় নেতাকর্মীদের উজ্জ্বীবিত করতে দুপুর পৌনে ১২টা থেকে জাসাসের সদস্যরা সঙ্গীত পরিবেশন শুরু করেন। যা জনসভা শুরুর আগ পর্যন্ত চলবে।

 

মঙ্গলবারের জনসভা মঞ্চে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুনির খান ও সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ অনেক নেতাকে দেখা যায়।

এদিকে, এ জনসভা কেন্দ্র করে শাহবাগ মোড়, মৎস্য ভবন ও সোহরাওয়ার্দী উদ্যানের সামনে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরএম/বিএস

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর