সংলাপে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রধানমন্ত্রীর
জাগরণ রিপোর্ট
প্রকাশিত: ২ নভেম্বর ২০১৮ ১২ ১২ ২১ আপডেট: ২ নভেম্বর ২০১৮ ১২ ১২ ২১
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপ শুরু হয়েছে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রথম দিনেই জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রায় সাড়ে ৩ ঘণ্টার সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ ভালো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় গণভবনে সংলাপ শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এর আগে সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ দলীয় জোটের ২২ নেতাদের নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে সংলাপে বসেন।
সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন। তিনি ঐক্যফ্রন্ট নেতাদের বলেছেন সময় মতো ও সংবিধান সম্মতভাবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনী প্রচারণায় কোনো দলের সভা-সমাবেশ বন্ধ থাকবে না। গণগ্রেফতার বন্ধ হবে।
ঐক্যফ্রন্টের ৭ দফা দাবির ব্যাপারে প্রধানমন্ত্রী বিরোধী দলগুলোর উত্থাপিত ১ নম্বর দাবির মধ্যে বিএনপিসহ বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়ে এ বিষয়ে তালিকা চান। একই সঙ্গে তিনি এও বলেন, নতুন করে কারো বিরুদ্ধে কোনো মামলা হবে না। রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে সভা-সমাবেশ করতে পারবেন বলেও আশ্বাস দেন। এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হবে। নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগে তিনি আশ্বাস দেন।
অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বাতিল, আলোচনা করে নিরপেক্ষ সরকার গঠনে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের এমন আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, এগুলো সংবিধানসম্মত নয়। আর খালেদা জিয়ার মুক্তি আদালতের ব্যাপার এবং ওই মামলা তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা।
সংলাপে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ব্যাপারে আলোচনা হয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনির্দিষ্টভাবে এ বিষয়ে কোনো কিছু বলেননি। তিনি বলেছেন যে এ বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে আলোচনা হতে পারে। আমি সংলাপে খুব সন্তুষ্ট নই।
গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী সভা-সমাবেশের বিষয়ে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ঢাকাসহ সারা দেশে সভা-সমাবেশসহ রাজনৈতিক কর্মসূচির ওপর কোনো বাধা থাকবে না। রাজনৈতিক দলসমূহ যেখানে সভা করতে চাইবে সেখানে কোনো বাধা দেবে না। আইন-শৃঙ্খলা বাহিনীকে তিনি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। রাজনৈতিক মামলার সম্পর্কে উনি বলেছেন, রাজনৈতিক নেতাকর্মীদের মামলা ও গায়েবি মামলার তালিকা আপনারা দেন। আমি অবশ্যই বিবেচনা করব, যাতে হয়রানি না হয় তা বিবেচনা করব।’
সুব্রত চৌধুরী আরো বলেন, ‘উত্থাপিত দাবিদাওয়া নিয়ে ভবিষ্যতে আলোচনা অব্যাহত থাকবে বলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন।’
জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র আ স ম আবদুর রব বলেন, ‘আমরা সাত দফা কর্মসূচি দিয়েছি। মানা না মানার দায়িত্ব সরকারের। আমাদের কর্মসূচি আমরা দিয়েছি, এ নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, গণফোরামের জগলুল হায়দার আফ্রিকসহ নেতারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা ৪০ মিনিট পর্যন্ত সাড়ে তিন ঘণ্টার ওপরে সংলাপ হয়। সংলাপে ড. কামাল হোসেন ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। যদিও গণভবনে পাঠানো তালিকায় নাম ছিল ২১ জনের। তবে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় যাননি।
সংসদ ভেঙে, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ সংসদ নির্বাচনের দাবি তোলা জাতীয় ঐক্যফ্রন্ট গত রোববার সংলাপের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে চিঠি পাঠানোর পরিপ্রেক্ষিতে এই সংলাপ অনুষ্ঠিত হলো।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
