সংলাপে বিশেষ কোনো সমাধান আসেনি: ড. কামাল
জাগরণ রিপোর্ট
প্রকাশিত: ২ নভেম্বর ২০১৮ ১২ ১২ ২৩ আপডেট: ২ নভেম্বর ২০১৮ ১২ ১২ ২৩
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে বৃহস্পতিবার রাত ১২টার দিকে বেইলি রোডে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন বলেন, সভা-সমাবেশের অনুমতি ছাড়া সংলাপে বিশেষ কোনো সমাধান আসেনি।
তিনি বলেন, আমরা গিয়েছিলাম গণভবনে, সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ ছিলো। আমরা সাড়ে ৩ ঘণ্টা সেখানে ছিলাম। ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। বিভিন্ন দলের নেতৃবৃন্দ সেখানে গিয়েছিলেন। তারা তাদের কথাগুলো তুলে ধরেছেন। তাদের অভিযোগগুলো, তাদের উদ্বেগের কথাগুলো বলেছেন। সবার কথা শোনার পর প্রধানমন্ত্রী বেশ লম্বা বক্তৃতা দিলেন। তবে বিশেষ কোনো সমাধান আমরা পাইনি। কেবল সভা সমাবেশের ব্যাপারে একটি ভালো কথা বলেছেন। ড. কামাল হোসেন বলেন, আমরা উনাকে আমাদের কথা বলে এসেছি। উনি আমাদের কথাগুলো জেনেছেন, উনি উনার কথাগুলোও বলেছেন, আমরাও উনার মনের কথা কিছুটা জানতে পেরেছি।
খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে কিনা প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি (প্রধানমন্ত্রী) সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলেননি। বিষয়টি আইনি ব্যাপার বলেছেন।
বিএনপি এতে আশাবাদী কিনা প্রশ্ন করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি সংলাপে সন্তুষ্ট নই।
নির্বাচনের তফসিল ঘোষণা হবে কিনা এই প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা তফসিলের বিষয়ে কথা বলেছি। উনি বলেছেন তফসিল দেয়ার এখতিয়ার তার নেই। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।
পরবর্তী পদক্ষেপ কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের ঐক্যফ্রন্টের যে কর্মসূচি নেয়া হবে সেটা চলবে। সংলাপ থেকে আপনারা কী পেলেন এমন প্রশ্নের জবাবে বলেন, সবসময় কী সব কিছু অর্জন হয় নাকি?
সংলাপে কি আলোচনা হয়েছে এই ব্যাপারে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় ধরে আমাদের আলোচনা হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সূচনা বক্তব্য রেখেছেন। এরপরে আমাদের অন্যতম শীর্ষ নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জাতীয় ঐক্যফ্রন্টের সাতদফা দাবি উত্থাপন করেছেন। অন্যান্য নেতারাও বক্তব্য রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ঢাকাসহ সারাদেশে সভা-সমাবেশেসহ রাজনৈতিক কর্মসূচির ওপর কোনো বাধা থাকবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা দিতে তিনি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। রাজনৈতিক নেতা-কর্মীদের মামলা ও গায়েবী মামলার তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী। যাতে হয়রানি না হয় সে বিবেচনা করবেন তিনি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন উত্থাপিত দাবি-দাওয়া নিয়ে ভবিষ্যতে আলোচনা অব্যাহত থাকবে।
জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, আমরা ৭ দফা কর্মসূচি দিয়েছি। মানা না মানার দায়িত্ব সরকারের। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
আ স ম আবদুর রব বলেন, একদিনে সব পাওয়া যায় না।
সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গণফোরামের জগলুল হায়দার আফ্রিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় ঐক্যফ্রন্ট গত রোববার সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠানোর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এই সংলাপ অনুষ্ঠিত হলো।
সংলাপে ড. কামাল হোসেন জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
