রাজভূমি সাহিত্য পত্রিকার প্রকাশ বীরভূমের হেতমপুরে
খান আরশাদ, বীরভূম
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯ ১২ ১২ ১৯ আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ ১২ ১২ ১৯
রাজভূমি সাহিত্য পত্রিকার শারদীয়া সংখ্যার প্রকাশ ও গুণীজন সংবর্ধনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হল বীরভূমের হেতমপুর সেন্ট অ্যান্ড্রুজ স্কুলে। রাজভূমি সাহিত্য পত্রিকা এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করলো। পত্রিকার সম্পাদক তথা বীরভূমের পাঁচড়া হাই স্কুলের শিক্ষক কল্যান দে জানান জেলার সংস্কৃতি ও ঐতিহ্য তথা কবি, লেখকদের প্রতিভাকে তুলে ধরার উদ্দেশেই এই সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ। সম্পাদক আরও জানান এই রাজভূমি সাহিত্য পত্রিকায় জেলার প্রতিভাবানদের লেখা ছাড়াও জেলা ও জেলার বাইরের অনেক প্রতিষ্ঠিত নামকরা লেখকরাও লেখেন নিয়মিত। এবারের শারদ সংখ্যায় বিভিন্ন লেখকের প্রবন্ধ, কবিতা, গল্প, অনুগল্প, গান, ছড়া প্রভৃতি সন্নিবদ্ধ করা হয়েছে।
শুধু আবেগ নয় সমাজ সংস্কৃতির প্রতি দায়বদ্ধ থেকে বাংলা সাহিত্যের বিকাশ ও সামাজিক উন্নয়নের সংকল্পে ব্রতী হয়ে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শারদ সংখ্যার প্রকাশ ও সংবর্দ্ধনা জ্ঞাপন করা হল। সম্মানিত হলেন আকাশবাণীর উপস্থাপক তথা এফ.এম. রেইনবো ও এফ.এম. গোল্ড সঞ্চালক সুদীপ্ত রায়, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক সব্যসাচী দেব, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী বর্ণালী চট্টরাজ, বিশিষ্ট ফুটবল খেলোয়াড় সমির রায়, বিশিষ্ট যাত্রাশিল্পী প্রয়াত অনাদি চক্রবর্ত্তী, বিশিষ্ট নাট্যাভিনেতা পরিমল ঠাকুর, বরিষ্ট নাগরিক প্রফুল্ল কুমার চট্টরাজ, বিশিষ্ট শ্রমজীবী উৎপল বাউরী ও বিশিষ্ট শিক্ষক অমূল্যরতন সিংহ। এছাড়া মৃগয়া, বর্ণালী, শুভ্রা,উন্মনা প্রভৃতি জেলা ও জেলার বাইরের প্রায় ১৪টি লিটল ম্যাগাজিন সম্পাদককেও সম্মাননা জ্ঞাপন করা হয়।
এদিন শারদীয়া সংখ্যার মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত কবি ও প্রাবন্ধিক সব্যসাচী দেব। সঙ্গে ছিলেন বিধায়ক নরেশ বাউরী, দুবরাজপুরের পৌরপ্রধান পীযূষ পান্ডে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকাশবাণীর উপস্থাপক সুদীপ্ত রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী ও উপস্থাপিকা ইতি সিনহা পাল, অধ্যাপক ডাঃ তপন গোস্বামী, স্বামী সত্যশিবানন্দ মহারাজ, হেতমপুরের রাজকন্যা বৈশাখী চক্রবর্ত্তী, হেতমপুর পঞ্চায়েত প্রধান মহঃ জসিমউদ্দিন। পত্রিকার পক্ষে উপস্থিত ছিলেন পত্রিকার সভাপতি বর্ষীয়ান শ্রী পরিমল ঠাকুর, যুগ্ম সহ-সভাপতি অরুন বাউরী ও আলো সরকার, সম্পাদক শিক্ষক কল্যান দে, সহ-সভাপতি মলয় দত্ত সহ প্রায় শদুয়েক কবি সাহিত্যিক ও সাহিত্যপ্রেমী। সম্পাদক কল্যান দের কথায় এই পত্রিকার অনুষ্ঠানের জন্য আমরা সারা বছর মুখিয়ে থাকি। এটিই আমাদের সবচেয়ে বড় উৎসব।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- সুবর্ন জয়ন্তীতে সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন চাঁচল কলেজে।
- মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে নির্মল বিদ্যালয় সপ্তাহ উদযাপন ।
- নির্মল সপ্তাহ পালনে পড়ুয়াদের ঝোঁক দরিয়াপুর আই.বি উচচ বিদ্যালয়ে।
- গুয়াহাটির স্কুলে
পড়ুয়াদের ভর্তি দাবীতে জাতীয় সড়ক অবরোধ - পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির অবস্থান,বিক্ষোভ ,ধর্মঘট।
- রতুয়াতে তালা বন্ধ প্রাথমিক বিদ্যালয়ে, শোকজ টি আই সি কে
- নজর কেড়েছে ট্রেন স্কুল
- ইংল্যান্ডের মাটিতেও প্রথম হলো মালদার আলিশা
- বীরভূমের দুবরাজপুরে বিদ্যালয় পড়ুয়াদের পরিচ্ছন্নতা দিবস পালন
- ভোকেশনাল শিক্ষকদের বিক্ষোভ কলকাতা কারিগরি ভবনের সামনে
- গোয়ালপোখর ২ নং ব্লকের স্কুল ভিত্তিতে মাধ্যমিক পরীক্ষা ফলাফল
- গৌড় মহাবিদ্যালয়ে ভর্তির দাবিতে বিক্ষোভ ও অবরোধে ছাত্রছাত্রীরা
- জলফড়িং এর অভিনব ভাবনা
- গরাই উন্নয়ন সমাজ CBSEতে দেশের ৪র্থ স্থানাধিকারীকে সম্মাননা দিল
- প্রবেশিকা পরীক্ষার রেকর্ড কালিয়াচক থানার টপারস পাবলিক স্কুলের
