`যোগ্য নেতাকে মনোনয়ন ভাগাভাগিতে নয়`
জাগরণ প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৮ ২০ ০৮ ৩৮ আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২০ ০৮ ৩৮
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে ৪ নভেম্বর রোববার সংলাপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংলাপে ১৪ দলের শরিক দলগুলোকে কয়টি আসন দেওয়া হবে এনিয়ে আলোচনা হয়েছে। এ সময় ১৪ দলের নেতারা জোট নেত্রীর কাছে আসন ভাগাভাগির বিষয়ে জানতে চান। জবাবে জোট নেত্রী শেখ হাসিনা বলেন, ‘যোগ্য নেতাকে মনোনয়ন, ভাগাভাগিতে নয়।’ সংলাপে উপস্থিত একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ১৪ দলীয় জোটের সঙ্গে সংলাপে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জোট নেতাদের বলেন, ‘নির্বাচনে বিজয়ী হওয়ার মতো প্রার্থী থাকলে তালিকা দিন, মনোনয়ন দেব। নির্বাচনে বিজয়ী হওয়ার মতো নয়, এমন প্রার্থী দেবেন না। যোগ্যপ্রার্থী থাকলে সেই তালিকা দিন। কিন্তু সিট ভাগাভাগির জন্য প্রার্থী তালিকা দিলে হবে না।’ এ সময় ১৯৯১ সালের নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ওই নির্বাচনে জোটকে আসন দেওয়া হয়েছিল। কিন্তু কিছু কিছু আসনে জামানত বাজেয়াপ্তও হয়েছিল।’
জানা গেছে, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট গঠন করা হলে সেই জোটে কারা থাকবেন তা নিয়ে সরাসরি কিছু না বললেও মহাজোট করে নির্বাচনে অংশ নেয়ার ইঙ্গিত দিয়েছেন ১৪ দলের নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু জানতে চান ‘আগামী নির্বাচন জোটগতভাবে হবে কি না’। জবাবে শেখ হাসিনা বলেন, ‘আমরা জোটগতভাবেই নির্বাচন করবো। ১৪ দলীয় জোট আদর্শিক, এ জোট থাকবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় অর্জন করতে হবে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য।’
আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে জোটের প্রার্থীর নাম ঘোষণা করার দাবি জানান জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ বিষয়ে প্রধানমন্ত্রী কোনো জাবাব দেননি।
সংলাপ শেষে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, ‘১৪ দল নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে বলেছেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধানের বাইরে এক চুলও যাওয়া যাবে না। অনেক রক্তে রঞ্জিত আমাদের সংবিধান। আমরা আজও প্রত্যয়ের সঙ্গে ঘোষণা করেছি, শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। তার প্রতি ১৪ দল অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছে। তাই সংবিধানের বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না। বিন্দুমাত্র ছাড় দেওয়ার প্রশ্ন ওঠে না ।’ ১৪ দলের মাঝে আসন ভাগাভাগি সম্পর্কে কোনো আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ‘এ ব্যাপারে ১৪ দলের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর ওপর দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তিনি একটি কথা স্পষ্টভাবে বলেছেন, ‘জোটগতভাবে নির্বাচন করবো।’ আমরা বলেছি, ‘আপনি যেভাবে সিদ্ধান্ত দেবেন, সেইভাবেই সিদ্ধান্ত মেনে নেবো। আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হবে এবং অংশগ্রহণমূলক হবে। শেখ হাসিনা যে সংলাপের উদ্যোগ নিয়েছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি। আমরা তাকে পূর্ণ সমর্থন জানিয়েছি।’
সংলাপ শেষে বাংলাদেশের ওর্য়ার্কাস পার্টির সভাপতি রাশদে খান মেনন সাংবাদিকদের বলেন, আমরা ঐক্যবদ্ধ নির্বাচনে যাবো। সংবিধানের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন আমাদের দাবি।
সংলাপে উপস্থিত ১৪ দলের এক নেতা বলেন, জোটের শরিক দলগুলোকে কোন কোন আসন দেওয়া হবে, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে চলমান সংলাপ প্রক্রিয়া শেষে এ সংক্রান্ত আলোচনা হতে পারে।
জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় সংবিধানের ভেতরে থেকেই সমাধান দেওয়ার পরামর্শ দিয়েছেন ১৪ দলীয় নেতারা। নেতাদের এমন বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্র থেমে নেই, এটা চলবে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করবো।
১৪ দলীয় জোট নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল, ন্যাপের আমিনা আহমেদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, তরকিত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি।
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
