মেয়েটির কান্নার আওয়াজ শুনে পাশে কে দাঁড়াবে
হক নাসরিন বানু
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯ ০৭ ০৭ ৪৫ আপডেট: ৩০ মার্চ ২০১৯ ০৭ ০৭ ৪৫
বেঁচে থাকাটাই যখন এখন একটা জীবন সংগ্রামের ছবি, সেখানে এক ভিখারিনীর মৃতদেহের পাশে থাকার মানবিক ছবিটা কতটা অমূল্য, তা একবার দেখিয়ে দিল মালদা শহরেরই একটি সংগঠন, অবসরের জীবনশিখা৷ সম্বলহীন এক ভিখারিনীর শেষকৃত্য মেটাতে এগিয়ে এলেন এই সংগঠনের সদস্যরা৷ মূল উদ্যোগ নেন কূণাল মুখার্জি৷ মালদা মেডিকেলের মর্গের সামনে তাঁকে জাপটে ধরে মৃতার বোনের আকূল কান্না আরও একবার মনে করিয়ে দল, মানুষ আছে মানুষেই৷
মৃতার নাম দেবি দে৷ বয়স ৪৫৷ ছোটোতেই বাবা-মায়ের হাত ধরে তাঁরা দক্ষিণবঙ্গ থেকে চলে এসেছিলেন মালদায়৷ তাঁরা দুই বোন, এক ভাই৷ একমাত্র ভাই প্রায় ১৫ বছর আগে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় মারা যান৷ তার আগেই মারা গিয়েছিলেন বাবা-মা৷ ছোটো বোন পপিকে কোলেপিঠে মানুষ করেছিলেন দেবিদেবী৷ চেয়েচিন্তে, ভিক্ষে করে দিন গুজরান করতেন৷ যা উপার্জন করতেন, তার বেশিরভাগটা বাড়ি ভাড়া দিতেই চলে যেত৷ তাঁরা মালদা শহর সংলগ্ন মহেশপুর বাগানপাড়ায় জনৈক রতন সাহার বাড়িতে ভাড়া থাকতেন৷ বেশ কিছুদিনধরে দেবিদেবীর পায়ে একটি ক্ষত হয়েছিল৷ রক্তে শর্করা থাকায় সেই ক্ষত সারছিল না৷ সেই অবস্থাতেও ভিক্ষে করে দিন কাটাতে হচ্ছিল তাঁকে৷ বোন পপিদেবী বলেন, ছোটোতে বাবা-মা মারা যাওয়ার পর দিদিই ছিলেন তাঁর অভিভাবক৷ বুধবার তিনি বিকেল ৪টে নাগাদ দিদিকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসেন তিনি৷ ডাক্তার তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন৷ কিন্তু দিদি হাসপাতালে ভর্তি হতে চাননি৷ ঘরের দরজার সামনে বসে পড়েন দিদি৷ জল খেতে চান৷ জল খাওয়ার পরেই কথা বন্ধ হয়ে যায় তাঁর৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন এবং দিদির মৃতদেহের ময়নাতদন্তের নির্দেশ দেন৷ দিদি চলে যাওয়ার পর তিনি কীভাবে বেঁচে থাকবেন, বুঝতে পারছেন না৷ এই অবস্থায় অবসরের জীবনশিখাই তাঁর শেষ সম্বল৷
অবসরের জীবনশিখার অন্যতম সদস্য, আইনজীবী সুদীপ্ত গাঙ্গুলি এপ্রসঙ্গে বলেন, দুই বোন ভিক্ষে করেই জীবন অতিবাহিত করতেন৷ দু'দিন আগে দেবি দে হাসপাতালে মারা যান৷ তাঁর সৎকার করার মতো লোকবল কিংবা অর্থ, কোনোটাই ছিল না৷ পপিদেবীর পাশে এলাকার কেউ এগিয়েও আসেনি৷ তাঁরা বিষয়টি সম্পর্কে জানতে পেরেই পপিদেবীর বাড়িতে ছুটে যান৷ আজ তাঁরা দেবিদেবীর ময়নাতদন্ত করিয়েছেন৷ একই সঙ্গে তাঁর মৃতদেহ সৎকারের সমস্ত ব্যবস্থা করেছেন৷ শহরবাসীর কাছে তাঁদের আবেদন, সবাই যেন পপিদেবীকে বাঁচার রসদ দিতে তাঁর পাশে এসে দাঁড়ান৷
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- হাইলাকান্দিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার
- বিজেপি কর্মীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মৌন মিছিল
- রাজ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- প্রশাসক পদ থেকে তরুন নেতার অপসারণ,ক্ষুদ্ধ তরুণ প্রজন্ম
- যদুপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি
- কর্মস্থলে যাওয়ার পথে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
- চাঁচলে নিখোঁজ গৃহবধু, দুশ্চিন্তায় স্বামী
- পিঠার পসরা নিয়ে হাজির খাবারের দোকানে
- প্রিয়রঞ্জন দশমুন্সির ক্যারিশমা লোকসভা নির্বাচনে ব্রাত্য?
- মেয়েটির কান্নার আওয়াজ শুনে পাশে কে দাঁড়াবে
- ইউপিএসসিতে চমক মুর্শিদাবাদের সানা আজমির
- সাবিরের ডাক্তার হয়ে গরিবের সেবা করাই বাধা অর্থসঙ্কট
- উচ্চমাধ্যমিকে অষ্টম কালিয়াগঞ্জের মধুরিমা
- উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথের ভোট প্রচারে বিমান বসু
