ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মুসলিম বিদ্বেষী মন্তব্যকারী দেবোলাল গার্লোসার পদত্যাগের দাবি

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০ ২০ ০৮ ৪০   আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২০ ২০ ০৮ ৪০

অবিলম্বে ডিমা হাসাও জেলা স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তথা মুসলিম বিদ্বেষী সাম্প্রদায়িক মন্তব্যকারী  দেবোলাল গার্লোসার পদত্যাগের দাবি জানালো  মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের করিমগঞ্জ জেলা কমিটি। এক প্রেসবার্তা মারফত এমএসএফের করিমগঞ্জ জেলা সভাপতি হুসাইন মুহাম্মদ পারভেজ, কার্যকরী সভাপতি হাফেজ আলি হুসাইন, সাধারণ সম্পাদক নেয়াজ আহমেদ, জেলা কমিটির প্রেস ও সোশাল মিডিয়া ইনচার্জ জহরুল হুসাইন তালুকদার, প্রচার সম্পাদক আরিফুল আমিন, সম্পাদক আবজল হুসাইন প্রমুখ দলীয় নেতৃবৃন্দরা বলেন যে সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে গঠিত ডিমা হাসাও জেলা স্বশাসিত পরিষদের মুখ্য কার্য বাহী সদস্যের পদও সাংবিধানিক পদ। কিন্তু সেই পদে থেকেই দেবোলাল গার্লোসা বলেছিলেন যে ডিমা হাসাও জেলাকে মুসলিম মুক্ত করবো। শুধু মুখে বলা নয় একপ্রকার হুংকারই দিয়েছিলেন তিনি। উনার এই মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে  উনারা বলেন যে বিধানসভা ভোটের স্বার্থ পূরণ করতে রাজ্যে ফের সাম্প্রদায়িক হানাহানি শুরু হওয়ার আশঙ্কা যখন করা হচ্ছে, তখন দেবোলাল গার্লোসার মন্তব্য তাতে ঘি ঢালার কাজ করছে।  তাই অতিসত্বর উনার পদত্যাগের দাবি তুলেন তাঁরা। উনারা বিজেপি সরকারের সমালোচনা করে বলেন যে, বিজেপি শাসনে আসার পর থেকে নেতা- মন্ত্রী সহ সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা একের পর এক মুসলিম বিদ্বেষী মন্তব্য করে যাচ্ছেন কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেছে  না। তিনি আরও বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময়ই বলে থাকেন যে 'সবকা সাথ সবকা বিকাশ' কিন্তু উনার সরকারের আমলে সংখ্যালঘু মুসলিমরা সবচেয়ে বেশি নির্যাতিত। তিনি কেন্দ্র এবং রাজ্য বিজেপি সরকারকে কটাক্ষ করে বলেন কোথায় গেলো তাদের সবকা সাথ সবকা বিকাশের নীতি। এদিন এমএসএফের কর্মকর্তারা বলেন যে দেবোলাল গার্লোসার  জানা উচিত ছিল যে ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান কারো থেকে কম নয়। এদেশে অন্যান্য ধর্মাবলম্বীদের যতটুকু অধিকার আছে মুসলমানদের ও ঠিক ততটুকু অধিকার আছে।  শংকর_ আজানের অসমকে বিজেপির নেতা  সত্ত্যরঞ্জন বরা, দেবোলাল গার্লোসার মতো যে সকল কুলাঙ্গাররা অশান্ত করতে চাইছে সেইসকল কুলাঙ্গারদেরকে  অতিসত্বর গ্রেফতারের দাবি জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের কাছে । অন্যথায় মুসলিম স্টুডেন্ট ফেডারেশন  গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামতে হবে বলে আসাম সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর