ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মালদা জেলা পরিষদের মেন্টর পদ খোয়ালেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

হক নাসরিন বানু

প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯ ২৩ ১১ ১০   আপডেট: ২৯ আগস্ট ২০১৯ ২৩ ১১ ১০

মালদা জেলা পরিষদের মেন্টর পদ খোয়ালেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

 সূত্রের খবর, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই বুধবার ইংরেজবাজার পৌরসভা তৃণমূলের পুরপ্রধান নীহাররঞ্জন ঘোষের বিরুদ্ধে অনাস্থা আনেন দলের ১৫ জন কাউন্সিলর। এরই জেরে মালদা জেলা পরিষদের 'মেন্টর' পদ থেকে সরিয়ে দেওয়া হল কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে। অভিযোগ, যে কাউন্সিলররা এই অনাস্থা এনেছেন তাঁরা প্রত্যেকেই কৃষ্ণেন্দুপন্থী। এ নিয়ে বুধবার থেকে কম জলঘোলা হয়নি। সূত্রের খবর, এরইমধ্যে আজ বৃহস্পতিবার দল সিদ্ধান্ত নেয় কৃষ্ণেন্দুনারায়ণ আর জেলা পরিষদের 'মেন্টর' পদে থাকছেন না। যদিও কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি, তিনি নিজেই পদ ছেড়েছেন। 
নীহাররঞ্জন ঘোষ পুরপ্রধান হওয়ার আগে এই দায়িত্ব সামলাতেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীই। বছর দুই আগে তাঁকে সরিয়ে সে পদে বসেন নিহার রঞ্জন ঘোষ। সেই সময় নীহাররঞ্জন ঘোষের অনুগামীরাই কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা ডেকেছিলেন। বুধবার ঠিক তার উল্টোটা হয়। মালদা ইংরেজবাজার পুরসভায় ২৯টি ওয়ার্ড। ২৪টি তৃণমূলের দখলে। এরইমধ্যে ১৫টি ওয়ার্ডের কাউন্সিলর বুধবার বর্তমান পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন। লোকসভা ভোটের পর উত্তরবঙ্গে তৃণমূলের যে ছবি উঠে এসেছে তা এমনিতেই দলের চিন্তার কারণ। সূত্রের খবর, এরমধ্যে এ ধরনের দলীয় কোন্দল মোটেই বরদাস্ত করতে রাজি নয় দল। তাই এই কড়া পদক্ষেপ বলে মনে করছে দলের একাংশ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর