ময়নায় বিজেপিতে ভাঙন
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০ ০৮ ৩৫ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০ ০৮ ৩৫
পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপিতে বড়সড় ভাঙন দেখা দিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা থেকেই পদ্ম ছেড়ে জোড়া ফুলে যোগ দিলেন স্থানীয় বিজেপি নেতা চন্দন মণ্ডল। শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ-এর উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেন তিনি।
দলবদলের কারণ হিসেবে চন্দনের অভিযোগ, ময়নার বিজেপি বিধায়ক তথা প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার অশোক দিন্ডা এলাকায় প্রত্যাশিত উন্নয়ন করতে ব্যর্থ। ময়নার অর্থনীতি মূলত মাছচাষ নির্ভর হলেও সেই খাতে উল্লেখযোগ্য উদ্যোগ দেখা যায়নি বলে দাবি তাঁর। পাশাপাশি, ‘আদি বিজেপি’ নেতাদের ক্রমশ কোণঠাসা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। উন্নয়নের স্বার্থেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে কথা বলে দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান চন্দন।
চন্দনের দাবি, গত ছ’মাস ধরে ময়নার কিছু এলাকায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ ছিল। বিষয়টি তৃণমূল নেতৃত্বকে জানানো হয়েছে এবং প্রকল্প পুনরায় চালুর আশ্বাস মিলেছে।
উল্লেখযোগ্য, একসময় বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকা চন্দন পরে বিজেপিতে যোগ দেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ময়না কেন্দ্র থেকে টিকিট প্রত্যাশী ছিলেন তিনি। তবে সেই সময় বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হন অশোক দিন্ডা। দলীয় সূত্রে ইঙ্গিত, আসন্ন নির্বাচনেও অশোককেই প্রার্থী করা হতে পারে। এই প্রেক্ষাপটে টিকিট না পাওয়ার সম্ভাবনা আঁচ করেই চন্দনের দলত্যাগ—এমনই দাবি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পালের।
প্রলয়ের অভিযোগ, তৃণমূলের তরফে প্রার্থী হওয়া ও আর্থিক প্রলোভন দেখানো হয়েছিল। তবে বিজেপির দাবি, ব্যক্তিগত স্বার্থে কেউ দলত্যাগ করলে সংগঠনের ক্ষতি হবে না এবং ময়নায় বিজেপি প্রার্থীই জয়ী হবেন।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
