ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে দূর্ঘটনায় আহত ৩,নিহত হলেন একমহিল

দিদারুল ইসলাম

প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯ ২১ ০৯ ৪২   আপডেট: ৯ অক্টোবর ২০১৯ ২১ ০৯ ৪২

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে দূর্ঘটনায় আহত ৩, নিহত হলেন এক মহিলা।

TR-06-A 1627 নম্বরের একটি বোলেরো পিকআপ ভ্যান ধর্মনগর থেকে মাল নিয়ে কুমারঘাট হয়ে খোয়াই এর উদ্দেশ্যে যাচ্ছিল। উল্টোদিক অর্থাৎ কুমারঘাট থেকে চার জন যাত্রী নিয়ে সিদং ছড়ার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী অটো। অভিযোগ বোলেরো গাড়ির চালক মদমত্ত থাকার কারনে এবং গাড়িতে অত্যধিক গতির ফলে কুমারঘাটের ৯১ মাইল এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে জাতীয় সড়কে রাস্তার মোড় নিতে গিয়ে যাত্রীবাহী অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে অটোটি দুমরে মুচড়ে যায় । বোলেরো পিকআপ ভ্যানটিও রাস্তার পাশে উল্টে পড়ে। এতে অটোতে থাকা বাসনা চাকমা নামে বছর 32 এর এক মহিলা যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে কুমারঘাট থানার পুলিশ সুত্রে খবর।  অটোতে থাকা দুজন যাত্রীসহ গাড়ির চালক গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কুমারঘাট অগ্নিনির্বাপক কর্মীরা । আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে । তাদের অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাদের স্থানান্তর করা হয় কৈলাশহর জেলা হাসপাতালে। এদিকে বোলেরো গাড়ির চালককে গ্রেপ্তার করেছে কুমারঘাট থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । পাশাপাশি ছড়িয়েছে চাঞ্চল্য। দুর্ঘটনার পর জাতীয় সড়কে কিছুটা বিঘ্ন ঘটে যানচলাচলে পরে অবশ্য ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যান চলাচল।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর