বৈশাখের উষ্ণতায় হবিবপুরে মৃত ৩ কৃষক
হক নাসরিন বানু
প্রকাশিত: ১১ মে ২০১৯ ২৩ ১১ ৪৯ আপডেট: ১১ মে ২০১৯ ২৩ ১১ ৪৯
মালদা
বৈশাখের উষ্ণতায় মৃত্যু হল তিন কৃষকের । মালদা হবিবপুর ব্লকের জাজৈল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জয়দেবপুর গ্রামের কমল কিস্কু (৩৫), ভৈরবপুরের ভূদেব বর্মণ (৬০) ও ভবানীপুরের মুংলি টুডুর (৪৭) । কৃষক মৃত্যুর খবর দিয়েছেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ত্রিদীপ রায় । বিষয়টি জানেন বলে জানিয়েছেন হবিবপুরের বিডিও শুভজিৎ জানা । তবে মৃতদের কাউকেই হাসপাতালে না নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা সম্ভব হয়নি ।
গত ক'দিন ধরেই বৈশাখের উষ্ণতার মাত্রা ছিল বেশি মালদায় । উষ্ণতার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ । শনিবার তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল ৭৮ শতাংশ ও সর্বনিম্ন ৫৯ শতাংশ । প্রবল গরমে মাঠে ধান কাটতে গিয়েই ওই তিনজন কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মালদা হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ত্রিদীপ রায় বলেন, "জাজৈল গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার প্রবল তাপপ্রবাহে তিনজনের মৃত্যু হয়েছে । শুক্রবার জয়দেবপুর গ্রামের কমল কিস্কু নামে ৩৫ বছরের এক যুবক মারা গেছেন । আজ মৃত্যু হয়েছে ভৈরবপুরের ভূদেব বর্মণ (৬০) ও ভবানীপুরের মুংলি টুডুর (৪৭) । এঁরা প্রত্যেকেই গরিব চাষি । প্রত্যেকেই জমিতে ধান কাটতে গেছিলেন । মাঠেই মৃত্যু হয় তাঁদের । হাসপাতাল নিয়ে যাওয়ার সুযোগ পাওয়া যায়নি । দুর্ভাগ্যবশত এঁদের কারোরই ময়নাতদন্ত করা সম্ভব হয়নি । কারণ মাঠেই মৃত্যু হওয়ায় পরিবারের লোকজন কাউকেই হাসপাতালে নিয়ে যায়নি । আমি এই তিনজনের পরিবারকে কোনও সরকারি সহায়তা দেওয়া যায় কি না তা নিয়ে বিডিওর সঙ্গে কথা বলেছি । কিন্তু বিডিও জানিয়েছেন, ময়নাতদন্তে মৃত্যুর কারণ প্রমাণিত না হলে সেই সাহায্য করা সম্ভব নয় ।"
অন্যদিকে হবিবপুর ব্লকের বিডিও শুভজিৎ জানা বলেন, "একটু আগেই হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আমাকে বিষয়টি ফোন করে জানিয়েছেন । কিন্তু গরমে মৃত্যু হয়েছে নিশ্চিত করতে হলে মৃতদেহের ময়নাতদন্ত করা প্রয়োজন । তা না হলে মৃত্যুর কারণ সম্পর্কে সঠিক কিছু জানা সম্ভব নয় । তবুও বিষয়টি নিয়ে আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি।
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- Interview of Mohammed Arshad Amin: Reclaiming our voice through poetry*
- বৈশাখের উষ্ণতায় হবিবপুরে মৃত ৩ কৃষক
- চাঁচলে দরিদ্র মৃতের পরিবারকে সাহায্যের আশ্বাস কর্মাদক্ষের
- দুই টোটো চালক নৃশংস ভাবে খুন, দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
- ইটের পাঁজায় ফটো রেখে বলিদান দিবস পালিত এনিয়ে ক্ষুব্ধ নেতৃত্ব
- চাষের জন্য জমি খুঁড়তেই বেরিয়ে এলো শতাব্দী প্রাচীন পাথরের মূর্তি
- মোথাবাড়িতে বিষাক্ত সর্পাঘাতে মৃত্যু গৃহবধূর
- টোটো ও ই রিক্সা চালক ইউনিয়ন ইউ টি ইউ সির পক্ষ থেকে পথ অবরোধ।
- ১৮ মাইলে যুবকের কঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য
- গাজোলে বাড়ি যাওয়ার জন্য বাস ধরতে এসে লরির ধাক্কায় মৃত এক
- আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই
- দুই টোটো চালক নৃশংস ভাবে খুন, দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
- তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য মালদার কালিয়াচকে।
- বহু প্রাচীন বুড়ো কালীমার আরাধনা
- Interview of Alice Abracen
