ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বৈশাখের উষ্ণতায় হবিবপুরে মৃত ৩ কৃষক

হক নাসরিন বানু

প্রকাশিত: ১১ মে ২০১৯ ২৩ ১১ ৪৯   আপডেট: ১১ মে ২০১৯ ২৩ ১১ ৪৯

মালদা

 বৈশাখের উষ্ণতায় মৃত্যু হল তিন কৃষকের । মালদা হবিবপুর ব্লকের জাজৈল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জয়দেবপুর গ্রামের কমল কিস্কু (৩৫), ভৈরবপুরের ভূদেব বর্মণ (৬০) ও ভবানীপুরের মুংলি টুডুর (৪৭) । কৃষক মৃত্যুর খবর দিয়েছেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ত্রিদীপ রায় । বিষয়টি জানেন বলে জানিয়েছেন হবিবপুরের বিডিও শুভজিৎ জানা । তবে মৃতদের কাউকেই হাসপাতালে না নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা সম্ভব হয়নি ।

গত ক'দিন ধরেই বৈশাখের উষ্ণতার মাত্রা ছিল বেশি মালদায় । উষ্ণতার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ । শনিবার তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল ৭৮ শতাংশ ও সর্বনিম্ন ৫৯ শতাংশ । প্রবল গরমে মাঠে ধান কাটতে গিয়েই ওই তিনজন কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 

মালদা হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ত্রিদীপ রায় বলেন, "জাজৈল গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার প্রবল তাপপ্রবাহে তিনজনের মৃত্যু হয়েছে । শুক্রবার জয়দেবপুর গ্রামের কমল কিস্কু নামে ৩৫ বছরের এক যুবক মারা গেছেন । আজ মৃত্যু হয়েছে ভৈরবপুরের ভূদেব বর্মণ (৬০) ও ভবানীপুরের মুংলি টুডুর (৪৭) । এঁরা প্রত্যেকেই গরিব চাষি । প্রত্যেকেই জমিতে ধান কাটতে গেছিলেন । মাঠেই মৃত্যু হয় তাঁদের । হাসপাতাল নিয়ে যাওয়ার সুযোগ পাওয়া যায়নি । দুর্ভাগ্যবশত এঁদের কারোরই ময়নাতদন্ত করা সম্ভব হয়নি । কারণ মাঠেই মৃত্যু হওয়ায় পরিবারের লোকজন কাউকেই হাসপাতালে নিয়ে যায়নি । আমি এই তিনজনের পরিবারকে কোনও সরকারি সহায়তা দেওয়া যায় কি না তা নিয়ে বিডিওর সঙ্গে কথা বলেছি । কিন্তু বিডিও জানিয়েছেন, ময়নাতদন্তে মৃত্যুর কারণ প্রমাণিত না হলে সেই সাহায্য করা সম্ভব নয় ।"

অন্যদিকে হবিবপুর ব্লকের বিডিও শুভজিৎ জানা বলেন, "একটু আগেই হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আমাকে বিষয়টি ফোন করে জানিয়েছেন । কিন্তু গরমে মৃত্যু হয়েছে নিশ্চিত করতে হলে মৃতদেহের ময়নাতদন্ত করা প্রয়োজন । তা না হলে মৃত্যুর কারণ সম্পর্কে সঠিক কিছু জানা সম্ভব নয় । তবুও বিষয়টি নিয়ে আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর