ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

চাষের জন্য জমি খুঁড়তেই বেরিয়ে এলো শতাব্দী প্রাচীন পাথরের মূর্তি

হক নাসরিন বানু

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২১ ০৯ ৩১   আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯ ২১ ০৯ ৩১

 মালদা: চাষ করার জন্য জমি খুঁড়তেই বেরিয়ে এলো শতাব্দী প্রাচীন পাথরের মূর্তি। এরপর সেই মুর্তি নিয়ে শুরু হয় পূজার্চনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মালদা হবিপুর থানার পুলিশ। পাথরের মূর্তি গুলি উদ্ধার করতে বাধা দেয় গ্রামবাসীরা। শুক্রবার সকালে মালদা হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলে রঞ্জিতপুর এলাকায় জমি চাষ করতে গিয়ে মাটির তলা থেকে বেরিয়ে আসে প্রাচীন পাথরের মূর্তি। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা রবি মার্ডি তার জমিতে চাষ করছিলেন। কোদাল দিয়ে মাটি কোপানোর সময় মাটির তলা থেকে বেরিয়ে আসে শতাব্দী প্রাচীন পাথরের মূর্তি। এলাকাবাসীরা জানিয়েছেন, সেই মূর্তির দৈর্ঘ্য ২ ফুট এবং প্রস্থ ৪ ফুট।৪টি  দেবদেবীর মূর্তি রয়েছে সেখানে। তবে কোন দেবতার মূর্তি তা পরিষ্কারভাবে বলতে পারিনি গ্রামবাসীরা। পাথরের মূর্তিটি একাংশ সামান্য ভাঙ্গা রয়েছে। বাকি অক্ষত অবস্থায় রয়েছে।

শুক্রবার সকাল থেকেই এলাকার বাসিন্দারা মূর্তিটি দেখতে ভিড় জমান। শুরু হয় পূজার্চনা।মূর্তিটি কালো রঙের। এলাকার লোকেরা দাবি করেন মূর্তিটি কষ্টি পাথরের। যদিও এই বিষয়ে পুরাতত্ত্ব বিভাগ মূর্তি নিয়ে কোনো মন্তব্য করেননি।
এদিন মালদা হবিপুর থানার পুলিশ মূর্তিটি উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু গ্রামবাসিরা মূর্তি উদ্ধার করতে বাধা দেন। তারা বলেন সেখানে তারা মন্দির তৈরি করে ওই মূর্তিকে পূজা করবেন। তবে মূর্তিটি কত বছর পুরনো কিভাবে মূর্তিটি ওই এলাকায় এলো তা তদন্ত করবে পুরাতত্ত্ব বিভাগ।
ইতিহাস প্রসিদ্ধ গৌড়বাংলা। মালদায় বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ঐতিহাসিক সৌধ। মাঝেমধ্যেই মালদার বিভিন্ন প্রান্তে মাটি খুড়তে গিয়ে বেরিয়ে আসে প্রাচীন পাথরের মূর্তি। হবিবপুর এলাকায় রয়েছে জগজীবনপুর।  কয়েক দশক আগে সেখানে মাটি খুঁড়ে ইতিহাসবিদরা আবিস্কার করেছিলেন বৌদ্ধবিহার।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর