ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বীরভূমের মনিরুল কি বিজেপি ছাড়লেন?

খান আরশাদ, বীরভূম

প্রকাশিত: ৪ জুন ২০১৯ ১৫ ০৩ ৩২   আপডেট: ৪ জুন ২০১৯ ১৫ ০৩ ৩২

বিজেপি থেকে শেষ পর্যন্ত সরলেন সদ্য যোগদানকারী বীরভূমের মনিরুল ইসলাম। এরকমই একটা খবর আজ মঙ্গলবার রটে যায়। সপ্তাহ খানেক আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন বীরভূমের এক সময়ের দাপুটে তৃনমূল নেতা মনিরুল ইসলাম। মনিরুল মুকুল রায়ের হাথ ধরে দিল্লীতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কৈলাস বিজয়বর্গিও মনিরুলকে উত্তরীয় পরিয়ে গ্রহণ করে নিয়েছেন। এরপর থেকেই বীরভূম রাজনৈতিক মহল উত্তাল। মনিরুলের এই যোগদানকে মেনে নিতে পারেনি জেলা বিজেপি নেতৃত্ব। এমনকি তাঁরা দল ছাড়ারও হুমকি দেন। এই নিয়ে জেলা জুড়ে চলে ক্ষোভ-বিক্ষোভ। চাপে পড়ে শেষ পর্যন্ত  মনিরুলও পদত্যাগ করতে চেয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দেন। হিন্দু ভোট টানার সাথে সাথে এবার সংখ্যালঘু ভোটও টানতে উদ্যোগী হয় বিজেপি নেতৃত্ব। সেই মোতাবেক মনিরুলকে দলেও নিয়েছে বিজেপি। মনিরুলের বিজেপিতে যোগের সপ্তাহ খানেকের ভিতরেই বিয়োগ হয়ে গেল বলে রটে যায়। কিন্তু সব জল্পনার অবসান করে মনিরুল জানান তিনি এখনো বিজেপিরই সদস্য হিসেবে রয়েছেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর