বিশ্বকাপে সুযোগ, ইডেনে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে অঘটনের স্বপ্ন স্কটল্যান্ডের
পুষ্প প্রভাত ডেস্ক
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০ ১০ ২৮ আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০ ১০ ২৮
শেষ মুহূর্তে বিশ্বকাপে সুযোগ, ইডেনে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে অঘটনের স্বপ্ন স্কটল্যান্ডের
কলকাতা | নিজস্ব প্রতিবেদন
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ক’দিন। ঠিক এমন সময়েই অপ্রত্যাশিত ভাবে বিশ্বমঞ্চে নামার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। বাংলাদেশের জায়গায় শেষ মুহূর্তে সুযোগ পেয়ে প্রস্তুতির অভাব থাকলেও সেটাকে পিছনে ফেলে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে চমক দেখানোর লক্ষ্য নিয়েই নামছে স্কটিশরা।
বিশ্বকাপ শুরুর মাত্র ১৪ দিন আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে। বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ায় বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়। এত অল্প সময়ের মধ্যে বিশ্বকাপের প্রস্তুতি, স্পনসর জোগাড় এমনকি জার্সি তৈরি—সব কিছুই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাদের কাছে।
বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগেও স্কটল্যান্ডের জার্সি প্রস্তুত ছিল না। ক্রিকেট বোর্ডের কর্তারা জানিয়েছিলেন, প্রয়োজনে পুরনো জার্সি পরেই মাঠে নামতে হতে পারে ক্রিকেটারদের। শেষ পর্যন্ত অবশ্য কোনও রকমে নতুন জার্সির ব্যবস্থা করা সম্ভব হয়েছে। নীল রঙের সেই জার্সি ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে।
গ্রুপ সি-তে ওয়েস্ট ইন্ডিজ়, ইংল্যান্ড, ইটালি ও নেপালের সঙ্গে লড়াই করবে স্কটল্যান্ড। আগে এই গ্রুপেই ছিল বাংলাদেশ। অভিজ্ঞতা ও শক্তির বিচারে স্কটল্যান্ড অনেকটাই পিছিয়ে—এ কথা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরাও। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে অঘটনের নজির নতুন নয়, আর সেই অঘটন ঘটানোর স্বপ্নই দেখছে স্কটিশ শিবির।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ে সপ্তম বার খেলতে নামছে স্কটল্যান্ড। এখনও পর্যন্ত তারা ২২টি ম্যাচ খেলে সাতটিতে জয় পেয়েছে। এক দিনের বিশ্বকাপে তিন বার খেললেও সেখানে এখনও জয় অধরা। তা সত্ত্বেও পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের জয়ের হার বাংলাদেশের থেকেও সামান্য বেশি।
শেষ মুহূর্তে সুযোগ পাওয়ায় স্বাভাবিক ভাবেই কিছুটা অপ্রস্তুত স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। সংস্থার চিফ এক্সিকিউটিভ ট্রুডি লিন্ডব্লেড স্পষ্ট করে জানিয়েছেন, এই অংশগ্রহণ পরিকল্পিত ছিল না। তাঁর কথায়, “বিশ্বকাপের নির্দিষ্ট বাছাই প্রক্রিয়া রয়েছে। আমরা কখনও এই ভাবে সুযোগ পেতে চাইনি। পরিস্থিতির কারণে আমরা খেলছি। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সত্যিই খারাপ লাগছে।”
স্কটল্যান্ডের ক্রিকেট পরিকাঠামো এখনও সীমিত। কোচ, কর্তা ও কর্মী মিলিয়ে মোট জনবল তিরিশের কিছু বেশি। একই সময়ে অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপে খেলছে, মহিলা দল রয়েছে নেপাল সফরে। এই চাপের মধ্যেই সিনিয়র দলকে বিশ্বকাপে নামাতে হচ্ছে।
তবু আত্মবিশ্বাসী লিন্ডব্লেড। তাঁর দাবি, “আমাদের ক্রিকেটারেরা সারা বছর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে। র্যাঙ্কিংয়ে আমরা ১৪ নম্বরে। সুযোগ পেলে আমরা সেটার সদ্ব্যবহার করতে চাই।”
শনিবার ইডেনে স্কটল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ তুলনামূলক ভাবে কম। এখনও পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে তিন হাজারেরও কম। তবে স্কটল্যান্ড যদি প্রথম ম্যাচেই অঘটন ঘটাতে পারে, তা হলে চিত্র বদলাতে সময় লাগবে না—এমনটাই বিশ্বাস স্কটিশ শিবিরের।
বিশ্বকাপে স্কটল্যান্ডের লক্ষ্য একটাই—শেষ মুহূর্তে পাওয়া সুযোগ যেন বৃথা না যায়।
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- আতঙ্কের শেষ! ধুলিয়ানে হামলাকারী পাগল হনুমানকে ধরল বনদপ্তর
- স্থায়ী ভাঙন রোধের দাবিতে নুর আলমের জোরালো দাবি, সামশেরগঞ্জে সরেজমিনে প্রধান সচিব
- নুর আলমের আবেদনে সামশেরগঞ্জে প্রিন্সিপাল সেক্রেটারি
- জল নূপুর
- পঙ্খীরাজের পৃষ্ঠে চেপে
- বাবা, তুমি আজও আমাদের আলো
- মূল্যবৃদ্ধি থেকে ট্রাইবুনাল—৬ দফা দাবিতে মুর্শিদাবাদে কংগ্রেসের সমাবেশ
- সুইৎজ়ারল্যান্ডে নিখোঁজ হায়দরাবাদের ব্যবসায়ী দম্পতি
- ঋতব্রত শিবিরে অনুব্রত-কাজল, বদলে গেল বীরভূমের সমীকরণ
- বিজেপিতে সুখেন্দু-সুস্মিতা-প্রকাশ, ‘দুর্নীতিমুক্তদের স্বাগত’
- অস্ট্রেলিয়ার সমাজমাধ্যম নীতি থেকে শিক্ষা নিচ্ছে ভারত: মোদী
- ২৫ মাসে টাকা দ্বিগুণের টোপ, হাওড়ায় গ্রেফতার মা-ছেলে-সহ ৬
- ফালাকাটায় স্কুলে মাদকবিরোধী সচেতনতা সভা ও নাটকের আয়োজন
- গঙ্গাভাঙন এলাকা পরিদর্শনে বিধায়ক, স্থায়ী সমাধানের দাবি বাসিন্দাদের
- বিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর জখম টোটোচালক, পলাতক চালক
- টানা বৃষ্টিতে দিল্লি-পুণেতে বাড়ি ধস, ওয়েনাড়ে উদ্ধার অভিযান
- ইরানকে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে যুদ্ধের আশঙ্কা
- মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে আপত্তিকর ভিডিও, গ্রেফতার একাদশের ছাত্র
- কালীঘাটে ভিড় সামলাতে দলীয় কর্মীকে চড় মারলেন মমতা
- ৪৪০ কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজ়, তৃণমূলকে ঘিরে ইডির তদন্ত
- ওভারটেকের জেরে ইটের আঘাতে রক্তাক্ত বাইকচালক, জেলে যুবক
- কেষ্টর অফিসের তালা খুলল, পুলিশের হাতে চাবি পেল তৃণমূল
- বীরনগর–১ গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিজলী ঘোষ নতুন প্রধান
- রামমন্দির প্রণামী কাণ্ডে মুখ খুললেন চম্পত রায়
- সামশেরগঞ্জে শ্রদ্ধার সঙ্গে পালিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী
- স্থায়ী ভাঙন রোধের দাবিতে নুর আলমের জোরালো দাবি, সামশেরগঞ্জে সরেজমিনে প্রধান সচিব
- নুর আলমের আবেদনে সামশেরগঞ্জে প্রিন্সিপাল সেক্রেটারি
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- আতঙ্কের শেষ! ধুলিয়ানে হামলাকারী পাগল হনুমানকে ধরল বনদপ্তর
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ
- বউকে পাশে রাখতে কোহলির ‘বিরাট’ আবদার
- গল টেস্ট এখন ইংলিশদের হাতে
- ফারাক্কায় NTPC-র ER-1 আন্তঃআঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের সূচনা
- ম্যাচ হারের শঙ্কায় বাংলাদেশ?
- ক্লাব ফুটবল: জেনে নিন পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা
- ফুটবলে বদলে যাচ্ছে পেনাল্টিসহ ৩ আইন
- মাশরাফি যুগের ১৭ বছর পূর্তি আজ
- ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের সময়সূচি
- কালিয়াগঞ্জে ব্যাডমিন্ট টুর্নামেন্ট
- পৌরসভার দেড়শ বছর পূর্তি উপলক্ষে নকআউট ফুটবল খেলার ফাইনাল খেলা অন
- কালিয়াগঞ্জ পৌরসভা ক্রীড়া সামগ্রী প্রদান ফুটবল একাডেমিকে
- বীরভূমের লাভপুর চক্রের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
- মাতৃভাষা দিবসে বামদের মিছিল
- বর্ষন ও নদী ভাঙনে ভাঙল ব্রিজ পিক আপ পড়ে মৃত ২ ঝুলছে রেল সেতু
