ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বিশ্ব নবী দিবস পালন বীরভূমের খয়রাশোলে

সেখ রিয়াজুদ্দিন

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০ ২০ ০৮ ১৫   আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ২০ ০৮ ১৫

বীরভূমের খয়রাশোলের বিভিন্ন এলাকায় জৌলুস হীন ভাবে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব নবী দিবস

সেখ রিয়াজ উদ্দিন,বীরভূম:-

বিশ্ব মানবতার মুক্তির দিশারী হিসেবে পরিচিত হজরত মুহাম্মদ সাঃ এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস আজ অর্থাৎ আরবী মাসের ১২ রবিউল আউয়াল। এই দিন টা ঈদে মিলাদুন্নবী অথবা নবী দিবস, হিসেবে পরিচিত।যিনি বিশ্ব নবী হিসেবে বিরাজমান।  বিশ্ব শান্তি মৈত্রী ও ভাতৃত্ব প্রচার করে বিশ্বে শান্তি শৃঙ্খলা সম্প্রিতি বজায় রাখার জন্য বার্তা দিয়ে গেছেন । সেই স্মরনে অন্যান্য বছর শোভাযাত্রা,কোরান তেলাওয়াত, মিলাদ মাহফিল, দুস্থদের অন্ন বস্ত্র বিতরণ নাতে রাসুল ইসলামিক ক্যুইজ ইত্যাদির আয়োজন করা হয় বিভিন্ন কমিটির উদ্যোগে ,। কিন্তু এবছর অতিমারি করোনা আবহে শোভাযাত্রা সহ বেশকিছু কর্মসূচি বাতিল করা হয়েছে প্রসাশনের নির্দেশে। সেই মোতাবেক ভীড় বা জমায়েত বেশি যেন না হয় । বীরভূম জেলার খয়রাশোল ব্লকের বিভিন্ন মুসলিম অধ্যুষিত গ্রামে নিয়ম রক্ষার্থে মুষ্টিমেয় কয়েকজন ব্যাক্তিবর্গের উপস্থিতিতে মিলাদ তথা দোওয়া প্রার্থনা করে যথাযথ মর্যাদায় দিনটা উদযাপন করা হয়। কাঁকরতলা থানার হজরতপুর গ্রামে অনুরূপ ভাবে ছোট্র্ একটি অনুষ্ঠানে দোওয়া প্রার্থনার চিত্র দেখা যায়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হজরতপুর মসজিদের পেশ ইমাম সহ খয়রাশোল পঞ্চায়েত সমিতির সদস্য নির্মল পাল এবং স্থানীয় বাসিন্দা তথা বিশিষ্ট সমাজসেবী স্বপন সেন প্রমুখ ব্যাক্তিবর্গ। বর্তমান পরিস্থিতি ও আমরা উভয় সম্প্রদায়ের মানুষ যেমন পাশাপাশি বসবাস করি তেমনি একে অপরের উৎসব আনন্দ সুখ দুখ সব ক্ষেত্রেই সম্প্রীতির মেলবন্ধন ঘটিয়ে অনুষ্ঠান পালিত হয় --এদিনের অনুষ্ঠান সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে  উক্ত কথা গুলো বিস্তারিত ভাবে জানান স্থানীয় বাসিন্দা তথা বিশিষ্ট সমাজসেবী স্বপন সেন। 


 অন্যদিকে বিশ্ব নবী দিবস উপলক্ষে খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেসের যুগ্ম অবজারভার অরুণ চক্রবর্তী ও বিশ্ব নবীর কাজকর্ম কে সামনে রেখে এলাকায় শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখার জন্য অনুরোধ করেন এবং এলাকাবাসীদের বিশ্ব নবী দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর