বিজেপি সাংসদের কনভয় আটকে কালো পতাকা তৃণমূলের
দেবাশীষ পাল, মালদা
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২ ২২ ১০ ৩৭ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ২২ ১০ ৩৭
মালদাঃ- --চার বছর ধরে কোন কাজ করেননি। এখন এলাকায় দাঙ্গা লাগাতে এসেছেন। এই অভিযোগ তুলে বিজেপি সাংসদের কনভয় আটকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান তৃণমূলের। সাংসদের কনভয়ের সামনে বসে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। পাল্টা বিজেপি কর্মী সমর্থকরা এসে জয় শ্রীরাম স্লোগান দিলে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দলের কর্মী সমর্থক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। সরিয়ে দেওয়া হয় বিক্ষোভরত তৃণমূল কর্মী সমর্থকদের। তারপরেই গন্তব্যের উদ্দেশ্যে যান বিজেপি সাংসদ। সমগ্র ঘটনা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। বুধবার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে ডেপুটেশন কর্মসূচিতে যাচ্ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। সঙ্গে ছিলেন উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত। সাংসদের কনভয় হরিশ্চন্দ্রপুরে প্রবেশ করতেই গোপাল কেডিয়া মোড়ের কাছে কনভয় আটকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক শ্লোগান শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূলের অভিযোগ হরিশ্চন্দ্রপুরের জন্য কোন উন্নয়নমূলক কাজ করেননি বিজেপি সাংসদ। মানুষের সুবিধা অসুবিধায় কখনো দেখা যায়নি বিজেপির সাংসদকে। কিন্তু এখন ডেপুটেশন কর্মসূচির নাম করে এলাকাতে দাঙ্গা লাগাতে এসেছেন। তাই তারা সাংসদকে ঢুকতে দেবেন না। বিক্ষোভের ফলে দীর্ঘক্ষণ গাড়িতেই আটকে থাকতে হয় সাংসদ খগেন মুর্মু কে। বিজেপি কর্মী সমর্থকরা ঘটনাস্থলে এসে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাঁশ, লাঠি দিয়ে বিজেপি সমর্থকদের আক্রমণের অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। দুই দলের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তৃণমূল কর্মী সমর্থকদের সরিয়ে দেওয়া হলে ব্লক অফিসে ডেপুটেশনের উদ্দেশ্যে চলে যান সাংসদ খগেন মুর্মু। তারপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি। তীব্র আক্রমণ করেন রাজ্য সরকারকে। আবাস যোজনায় দুর্নীতি নিয়ে তৃণমূলকে এক হাত নেন তিনি। খগেন মুর্মুর দাবি নিজেদের দুর্নীতি ঢাকতে তৃণমূল কালো পতাকা দেখাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারাতেও দেখা যায় সাংসদকে। এদিকে বিজেপি সমর্থকদের আক্রমণের ঘটনা অস্বীকার তৃণমূলের। তৃণমূলের পাল্টা দাবি সমাজ বিরোধীদের ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি উত্তপ্ত করতে চেয়েছিল বিজেপি। হরিশ্চন্দ্রপুরের সাধারণ মানুষ সেটা রুখে দিয়েছে। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে সমগ্র ঘটনা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানোতোর।
উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, কেন্দ্র সরকার সাধারণ গরিব মানুষের জন্য টাকা দিচ্ছে সেই টাকা চুরি করছে তৃণমূল। নিজেদের দুর্নীতি ঢাকতে আমাকে কালো পতাকা দেখিয়েছে। আমাদের সমর্থকদের মারধর করেছে। গরিব মানুষের জন্য যা কাজ করার কেন্দ্র সরকার করছে রাজ্য কিছু করেনি। তৃণমূলের সকলে চোর।
পাল্টা হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জীব গুপ্তা বলেন,সাংসদ খগেন মুর্মু প্রমাণ করে দিক চার বছরে একটা কাজ করেছে এলাকার জন্য। সাংসদ তহবিলের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে। এখন এলাকাতে এসেছেন দাঙ্গা লাগানোর জন্য। সমাজ বিরোধীদের পাঠিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে বিজেপি।
প্রসঙ্গত ২০১৯ সালের লোকসভা ভোটে উত্তর মালদা লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেন সিপিআইএম থেকে বিজেপিতে সদ্য যোগদান করা খগেন মুর্মু। বিরোধীরা বিশেষ করে তৃণমূল তার বিরুদ্ধে বারবার অভিযোগ করেছে তিনি কোনো কাজ করেন না। পরিযায়ী সাংসদ। এর আগেও হরিশ্চন্দ্রপুর এলাকায় সাংসদকে ঘিরে বিক্ষোভের চিত্র দেখা গেছে। তবে এই দিনের বিক্ষোভ পঞ্চায়েত ভোটের প্রাক্কালে এলাকার রাজনীতির উত্তাপ বাড়িয়ে দিল।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
