ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বি চৌধুরীর নেতৃত্বে গণভবনে যুক্তফ্রন্টের ১৫ সদস্য

জাগরন প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর ২০১৮ ১৪ ০২ ০৫   আপডেট: ২ নভেম্বর ২০১৮ ১৪ ০২ ০৫


বিকল্পধারার সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে একাদশ জাতীয় সংসদ নিবাচন সংশ্লিষ্ট সংলাপ ও নৈশভোজে অংশ নিতে শুক্রবার সন্ধ্যায় গণভবনে পৌঁছেছেন যুক্তফ্রন্টের ১৫ সদস্যের প্রতিনিধি দল।


বি চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম জাগরণকে আগেই জানিয়েছিলেন, শুক্রবার সন্ধ্য সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও বি চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের এ সংলাপ ও নৈশভোজ অনুষ্ঠিত হবে।


জাহাঙ্গীর জানান, সংলাপ শেষে ব্রিফিং হবে বি চৌধুরীর বারিধারার বাসভবন মায়া-বি’তে (সড়ক-১২, বাড়ি-১৯, বারিধারা কূটনৈতিক এলাকা) রাত ১১টায়। তবে ব্রিফিংয়ের সময়ে হেরফের হতে পারে। 


জাহাঙ্গীর আরও জানান, যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়  গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ ও নৈশভোজে মিলিত হবেন।
বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তফ্রন্টের প্রতিনিধি দলের নামের  তালিকা পাঠিয়েছেন।  


প্রতিনিধি দলের সদস্যরা হচ্ছেন-অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, চেয়ারম্যান যুক্তফ্রন্ট ও সভাপতি বিকল্পধারা; মেজর (অব.) আবদুল মান্নান, মহাসচিব বিকল্পধারা; শমসের মবিন চৌধুরী,  প্রেসিডিয়াম সদস্য; গোলাম সারোয়ার মিলন, প্রেসিডিয়াম সদস্য; আবদুর রউফ মান্নান, প্রেসিডিয়াম সদস্য; ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, প্রেসিডিয়াম সদস্য; মাহমুদা চৌধুরী, সহসভাপতি বিকল্পধারা;  ব্যারিস্টার ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক, বিকল্পধারা; এইচএম গোলাম রেজা, সাবেক এমপি; নাজিম উদ্দিন আল আজাদ, সভাপতি বিএলডিপি; দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক, বিএলডিপি; জেবেল রহমান গানি, সভাপতি বাংলাদেশ ন্যাপ; গোলাম মোস্তফা ভুইয়া, মহাসচিব, বাংলাদেশ ন্যাপ; খোন্দকার গোলাম মোর্ত্তুজা, চেয়ারম্যান, এনডিপি; শেখ আসাদুজ্জামান, সভাপতি জাতীয় জনতা পার্টি।
 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর