ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ফের শুভেন্দু গড়ে নিজেদের আস্তানা পুনরুদ্ধার করল তৃণমূল

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০ ২১ ০৯ ১৭   আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ২১ ০৯ ১৭

নিউজ ডেস্ক, কাঁথি : তৃণমূলের বিধায়ক পদ থেকে শুভেন্দু অধিকারীর ইস্তফার পরেই কাঁথি শহরে তাঁর সহায়তা কেন্দ্রের দখল নিল শাসকদল। বৃহস্পতিবার সকালে তৃণমূলের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী ওই সহায়তা কেন্দ্রে গিয়ে গেরুয়া রং মুছে নীল-সাদা করে দেন। সেখানে রাখা শুভেন্দুর ছবি দেওয়া ফ্লেক্স এবং ব্যানার তাঁরা ছিঁড়ে দেন বলে অভিযোগ।

কাঁথির মেছাদা বাইপাসে যে তৃণমূল পরিচালিত ব্যবসায়ী সমিতির অফিসটি সম্প্রতি বিতর্কিত বহিষ্কৃত তৃণমূল নেতার নেতৃত্বে গেরুয়া রং করে শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র করেছিল সেই অফিসে এদিন তৃণমূল দলবল এসে সাদা রং করে দিল। শুভেন্দু অধিকারীর খাশ তালুকে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।

বৃহস্পতিবার সকালে শুভেন্দু তমলুকের নিমতৌড়িতে তাম্রলিপ্ত জাতীয় সরকারের ৭৯ তম প্রতিষ্ঠা দিবস পালন কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যান। কণিষ্কও তাঁর সঙ্গী ছিলেন। প্রায় একই সময় সহায়তা কেন্দ্রে ‘অভিযান’ চালায় তৃণমূল। কণিষ্ক বলেন, ‘‘সরকারি জমিতে গড়ে ওঠা ঘরটি স্থানীয় ব্যবসায়ী সমিতির দখলে ছিল। এলাকাবাসীর আগ্রহেই সেখানে দাদার সহায়তাকেন্দ্র করা হয়েছিল। দখলদারির রাজনীতি করে বিধানসভা ভোটে তৃণমূল জিততে পারবে না। জেলায় গেরুয়া ঝড় শুরু হয়েছে।’’

ব্যাবসায়ী সমিতির সদস্য কৃষ্ণেন্দু খামারি বলেন তাঁদের অন্ধকারে রেখেই সমিতির সম্পাদক কনিষ্ক পন্ডা নিজের ইচ্ছামত অফিসের রং বদলে, শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র চালু করে ছিলো। এই সদস্য বলেন কেউ নিজের মত বদলাতেই পারেন, কিন্তু সেই মত কারো উপরে চাপিয়ে দিতে পারেনা।এই সংগঠনের সভাপতি সন্তোষ বাগ বলেন তাঁদের সংগঠন অরাজনৈতিক সংগঠন। সব রাজনৈতিক দলের কর্মীরা এখানে উপস্থিত আছেন । তাই এই ভাবে কাউকে না বলে সমিতির অফিসকে কারো ব্যাক্তিগত সহায়তা কেন্দ্র চালু করা উচিত হয়নি।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর