ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মিলন পল্লী ইলেভেন স্টারের

ফাইনালে জয়ী ব্রিগেড চামুণ্ডা

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ২০ ০৮ ৫৭   আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ২০ ০৮ ৫৭

রবিবার মিলন পল্লী আদিবাসী স্পোর্টিং ক্লাব ময়দানে অনুষ্ঠিত হলো মিলন পল্লী ইলেভেন স্টার পরিচালিত কালিদাস মন্ডল স্মৃতি চ্যাম্পিয়ান ও প্রাণ কৃষ্ণ সরকার স্মৃতি রানার্সআপ কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা । মনোমুগ্ধকর পরিবেশে এদিনের খেলা অনুষ্ঠিত হয় । খেলার  উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ-সভাপতি ফরহাদ বানু ।উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জাবেদ আখতার ইসলামপুর পঞ্চায়েত সমিতির  সভাপতি শ্রী শ্যামল সরকারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।  শেষ দিনের অনুষ্ঠানে ইসলামপুর পৌরসভার পৌরপতি কানাইয়ালাল আগারওয়ালা বিশেষ কারণে কলকাতায় থাকায় তিনি এদিনের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি  কিন্তু ইলেভেন স্টারের এই উদ্যোগকে তিনি শুরু থেকেই সাধুবাদ জানিয়ে এসেছেন ।এবারের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলের খেতাব অর্জন করল শিলিগুড়ির ব্রিগেড চামুন্ডা ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিল ব্রিগেড চামুণ্ডা এবং তার সঙ্গে প্রতিদ্বন্দিতায় মাঠে নেমেছিল জন্টি ইলেভেন ইসলামপুর । টসে জিতে ব্যাট করে কুড়ি ওভারে 7 উইকেটে 163 রান সংগ্রহ করে ব্রিগেড চামুণ্ডা । জবাবে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে সব উইকেট হারিয়ে 109 রানে গুটিয়ে যায় ইসলামপুর জন্টি ইলেভেন। শিলিগুড়ির ব্রিগেড চামুণ্ডা 54 রানে জয়লাভ করে। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন শিলিগুড়ির ব্রিগেড চামুন্ডার মনোজ মল্লিক ।পাশাপাশি গোটা টুর্ণামেন্টে মোট 97 রান ও সাতটি উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা নির্বাচিত হন মনোজ মল্লিক ।এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান করার জন্য বেস্ট ব্যাটসম্যান নির্বাচিত হন মনোজ পাশাপাশি দশটি উইকেট সংগ্রহ করবার জন্য বেস্ট বোলার নির্বাচিত হয়েছিল ঝিটকিয়া ইলেভেনের ঋষি সিং ।ফেয়ার প্লে ট্রফি তুলে দেওয়া হয় শিলিগুড়ির ব্রিগেড চামুন্ডার হাতে । এছাড়াও প্রত্যেকটি কোয়ার্টার ফাইনাল ম্যাচের এবং সেমিফাইনাল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ দের হাতে পুরস্কার তুলে দেয়া হয় কমিটির পক্ষ থেকে 
। টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠান এবং শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিবেদক স্বয়ং। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের রানার্সআপ দল ইলেভেনের হাতে নগদ 25 হাজার টাকা ও প্রাণ কৃষ্ণ সরকার স্মৃতি ট্রফি তুলে দেয়া হয় এবং চ্যাম্পিয়ন টীম শিলিগুড়ি ব্রিগেড চামুন্ডা দলের হাতে নগদ 45 হাজার টাকা এবং কালিদাস মন্ডল স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেয়া হয়। এদিন ইলেভেন স্টার এর পক্ষ থেকে অনুষ্ঠানের উদ্বোধনীতে আদিবাসী নৃত্য এবং সংগীত পরিবেশন করা হয় । নৃত্য পরিবেশন করে নীলিমা ডান্স একাডেমী এবং রাধারানী ডান্স একাডেমি। ম্যাচের বিরতিতেও সুন্দর সংগীত অনুষ্ঠান পরিবেশন করে ইসলামপুরের বিশিষ্ট রক ব্যান্ড মেগাহাৎর্জ।।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর