‘প্রধানমন্ত্রী চাইলেই খালেদার জামিন সম্ভব’
জাগরণ রিপোর্ট
প্রকাশিত: ৩ নভেম্বর ২০১৮ ১৬ ০৪ ২২ আপডেট: ৩ নভেম্বর ২০১৮ ১৬ ০৪ ২২
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, টেকনোক্র্যাট হিসেবে নির্বচনকালীন সরকারে বিএনপির প্রতিনিধি রাখা সম্ভব। সেই সঙ্গে প্রধানমন্ত্রী চাইলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যতগুলো মামলা আছে একদিনে তার সবকটিতে জামিন দেয়াও সম্ভব।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংবাদিক নেতা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের সভাপতিত্বে মানববন্ধন থেকে আরও বক্তব্য রাখেন- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, অধ্যক্ষ সেলিম ভুইয়া প্রমুখ।
খন্দকার মাহবুব বলেন, জাতীয় সংসদে বিএনপির লোক নাই, তাই বলা হচ্ছে নির্বাচনকালীন সরকারে বিএনপির প্রতিনিধি থাকবে না। তবে সংশোধিত সংবিধানে আছে নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট নেয়া যাবে। সুতরাং টেকনোক্র্যাট হিসেবে তাদের (বিএনপির প্রতিনিধি) নেয়া যায়। তিনি বলেন, খালেদা জিয়া মুক্তি ও তারেক রহমানের প্রত্যাবর্তন জন্য আমরা করণা চাচ্ছি না। আমরা চাচ্ছি আইন অনুযায়ী দেশে একটি সাংবিধানিক নির্বাচন হবে। জনগণ ভোট দেবে। জনগণের ভোটই তাদের মুক্তি দেবে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে খন্দাকর মাহবুব বলেন, আপনার (প্রধানমন্ত্রী) বোঝা উচিত খালেদা জিয়া একজন অসুস্থ মানুষ, তাকে কীভাবে নির্যাতন করা হচ্ছে। তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে, সেগুলো একদিনের মধ্যে জামিন দিতে পারেন আপনি। যখন দেশে নিরপেক্ষ নির্বাচন হবে, স্বাধীন বিচার ব্যাবস্থা হবে তখন বোঝা যাবে খালেদা জিয়া কতটা দোষী। কিন্তু এই মুহূর্তে খালেদা জিয়ার মুক্তি না দিলে বাংলাদেশের মাটিতে আপনি নির্বাচন করতে পারবেন না। তিনি বলেন, সংবিধানে যে বিধান আছে সংসদ বাতিল করে দিয়ে নির্বাচনে আসুন এবং নির্বাচনকালীন সরকারে একজন নিরপেক্ষ ব্যক্তি দিয়ে নির্বাচন পরিচালনা করুন।
সরকারের সময় অত্যন্ত সংক্ষিপ্ত হয়ে গেছে এমন মন্তব্য করে সিনিয়র এই আইনজীবী বলেন, ঐক্যফ্রন্টের যে আলাপ-আলোচনা তা শেষ হয়ে যায়নি। সংবিধান মানুষের কল্যাণের জন্য, মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য। প্রধানমন্ত্রী আপনি বলছেন; সংবিধান সংবিধান। আমরা বলছি সংবিধান বর্তমান অনির্বাচিত সংসদ সদস্য দিয়ে সংশোধন করেছেন ক্ষমতা চিরস্থায়ী করার জন্য। এই সংশোধিত সংবিধানের ১২৩ অনুচ্ছেদে রয়েছে সংসদ নির্বাচন দুভাবে হতে পারে। সংসদ শেষ হওয়ার অর্থাৎ ৫ জানুয়ারির ৯০ দিন পূর্বে সংসদ বহাল রেখে নির্বাচন হতে পারে। এরপর (৫ জানুয়ারি) সংসদ বাতিল হয়ে যাবে। তাহলে জানুয়ারি মাসের পরে আপনি নির্বাচন করুন, আপনার কথা থাকবে আমাদের কথাও থাকবে। সংসদ তখন বহাল থাকবে না’ বলেন খন্দকার মাহবুব।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হতে হবে। সুষ্ঠু নির্বাচনের কথা প্রধানমন্ত্রী কয়েকবার বলেছেন। প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বচন চান, সব ভালো কথা বলেছেন। এখন ভালো কথাগুলো কাজে পরিণত করার অপেক্ষায় আছে।
ঐক্যফ্রন্টে সাত দফাকে তিনটি ভাগে ভাগ করার কথা উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রথমটা সংসদ ভেঙে দেয়া, দ্বিতীয়টা নির্দলীয় সরকার এবং তৃতীয়টা খালেদা জিয়া ও অন্যান্য রাজনৈতিক বন্দিদের মুক্তি। তৃতীয় অংশটা কাজে পরিণত করা খুব সোজা। কেননা খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে তা ফৌজদারি হলেও বিষয়টা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
জাফরুল্লাহ বলেন, আমি খালেদা জিয়ার মামলা প্রত্যাহার চাই না। তার প্রতি সুবিচার করা হোক। সুবিচার করা হলে তার প্রথম শর্ত হলো তাকে জামিনে মুক্তি দেয়া। তাকে জামিনে মুক্তি দেয়া হবে সুবিচার, সুশাসনের প্রথম পদক্ষেপ। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপেও বলেছি তাকে জামিনে মুক্তি দিন। জামিন দিয়ে বিচারের প্রক্রিয়া অব্যাহত থাকুক।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দুটি সাংবিধানিক সমস্যার কথা বলা হয়েছে। আমি বলি এটার হয় তো একটা মিটিংও হবে না। ড. শাহদীন মালিক, আসিফ নজরুলের মতো যারা আইনজ্ঞ আছে তাদের নিন, সরকার থেকে দুজন নিন। ৪৮ ঘণ্টা সময় দিলে এর সুরাহা হতে পারে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সামরিক বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিলে এক এগারোর পুনরাবর্তন হবে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকারের অনেক বাবুরা আছেন যারা চাইবে খালেদা জিয়ার নামে অকারণে মামলা দিয়ে হাসিনাকেই জনসম্মুখে হেয় করতে। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনার যে পোষা প্রাণীগুলো আছে তাদের থেকে সাবধান থাকেন। তা না হলে এটা দেশের জন্য বিপদ।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
