পায়ে জখম নিয়েই মোটর সাইকেল চালাচ্ছেন সাইদুর!
রিকু আমির
প্রকাশিত: ২ নভেম্বর ২০১৮ ১৭ ০৫ ৩০ আপডেট: ২ নভেম্বর ২০১৮ ১৭ ০৫ ৩০
মোটর সাইকেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ডান পা সেরে ওঠার আগেই আবার মোটর সাইকেল চালাচ্ছেন ২৮ বছর বয়সী সাইদুর রহমান।
এখনও তাকে ক্রাচে ভর করে হাঁটতে হচ্ছে। মোটর সাইকেল চালানোর সময় এই স্ক্র্যাচ পিঠে বেঁধে রাখেন। এ অবস্থাতেই গত ৩১ অক্টোবর রাতে মিরপুর ২ নম্বর ৬০ ফিট সড়কের মোল্লাপাড়ায় তার দেখা পায় জাগরণ প্রতিবেদক।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সাঈদুর জাগরণের প্রশ্নে জানান, ১০ অক্টোবর অফিসে যাওয়ার সময় মিরপুর ১০ নম্বর গোল চক্করের কাছাকাছি একটি বেপরোয়া বাস তাকে আঘাত করে। রাস্তার একদম বাঁ পাশে থাকা সত্বেও রক্ষা পাননি তিনি। একটি রিকশাও এ দুর্ঘটনার জন্য দায়ী বলে মন্তব্য তার।
সেদিন দেড়শ সিসি সেগমেন্টের কেপিআর ১৫০আর মোটর সাইকেল চালাচ্ছিলেন সাঈদুর। এর ওজন ১৫০ কেজিরও বেশি। বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সাঈদুর জানান, ঘটনাস্থল থেকে এলাকার ছোটোভাই নাঈম তাকে উদ্ধার করে প্রথমে ঢাকার পঙ্গু হাসপাতাল ও পরে শ্যামলির ট্রমা সেন্টারে নিয়ে যান।
দুর্ঘটনায় সাঈদুরের ডান পায়ের হাড় ফেটে গেছে। চিকিৎসকদের পরামর্শ ছিল-মাসখানেক বিশ্রাম নেয়ার। কিন্তু অফিস থেকে মাত্র ১৫ দিনের ছুটি থাকায় সেই পরামর্শ প্রতিপালন করতে পারেননি তিনি।
কিন্তু মোটর সাইকেলেই কেন?- এমন প্রশ্নে তিনি বলেন, ঢাকার প্রচুর যানজট, বাসে তো যাওয়া একদম সম্ভব না, সিএনজি অটোরিকশায় বসে থাকা সম্ভব না। উবার-পাঠাওয়ের বাইকে চড়তে স্বচ্ছন্দবোধ করি না। এজন্য নিজের বাইক নিজেই চালিয়ে অফিস করার ইচ্ছা করলাম। আসলে মোটর সাইকেল চালিয়ে অভ্যাস, এটার স্বাদ অন্য পরিবহনে পাওয়া যায় না।
শরীরের এ অবস্থা থাকা সত্বেও ঢাকার কাজীপাড়ায় ছোট ভাইবোন নিয়ে বাস করেন সাঈদুর। আগামী ৮ নভেম্বর বন্ধুদের সাথে মোটর বাইক ট্যুরে কাপ্তাই যাওয়ার পরিকল্পনা করেছেন। তিনি বলেন, এমনিতে খুব একটা সমস্যা হয় না। ডান পায়ের সমস্যার জন্য পায়ের ব্রেক ব্যবহার করতে পারছি না। মাঝেমাঝে পা ফুলে ওঠে, ঝিমঝিম করে। কিছুক্ষণ পা-টা উঁচু করে বসার পর এটা ঠিক হয়।
তিনি বলেন, চিকিৎসকদের কথা শুনলে দ্রুত সেরে উঠতে পারতাম। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। অফিস থেকে এতদিনের ছুটি দেবে না।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- চাঁচল কলেজে বসন্ত উৎসব
- অনাথ দুই শিশুর মুখে ভাত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে
- শিশুদের মধ্যে ঈশ্বর বিরাজমান।
- ইন্টারনেটে ভাইরাল শুভশ্রীর ছবি
- বিশ্বের দীর্ঘতম মানুষ জিন্নাত বিএসএমএমইউতে
- নেশা মুক্ত সমাজ গড়তে বিশেষ উদ্যোগ গ্রামবাসীদের।
- চড়ক পূজা কে কেন্দ্র করে বেরিয়ে পড়েছে গাজন সন্ন্যাসীরা
- ২৬ জানুয়ারী কি জানে না গোটা গ্রাম
- মহানন্দা নদী দূষণমুক্ত করতে সরব এলাকাবাসী
- টোটো যানজট রুখতে জেলা প্রশাসনের কড়া দাওয়াই
- চাঁচলের মহানন্দা নদীতে তলিয়ে গেল নৌকা, উদ্ধার সাত,নিখোজ পঞ্চাশ
- হরিশ্চন্দ্রপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার।
- ভারত এই মুহূর্তে ইতিহাসের নিকৃষ্টতম জল সংকটের মুখোমুখি
- কাঠমিস্ত্রির সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা
- পুরাতন মালদা পৌরসভার পৌর নাগরিকদের স্বার্থে উন্নয়নমুখী এক গুচ্ছ
