ধুলিয়ান পৌরসভার উদ্যোগে ভবঘুরেদের জন্য আশ্রয় ভবনের উদ্বোধন
সামশেরগঞ্জ: নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২ ২১ ০৯ ২৬ আপডেট: ২৫ নভেম্বর ২০২২ ২১ ০৯ ২৬
এবার ভবঘুরেদের আর যত্রতত্র ঘুরে বেড়াতে হবে না, এবার তাদের জন্য আশ্রয়স্থল তৈরি করলো ধুলিয়ান পুরসভা। শহরের বিভিন্ন রাস্তা ও জনবহুল এলাকায় বেশকিছু ভবঘুরে দেখা যায় প্রায়ই । কিন্তু তাদের আশ্রয়স্থলের জন্য এতদিন কেউ উদ্যোগ নেয়নি।কিন্তু এবার ধুলিয়ান পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড এলাকায় ভবঘুরেদের জন্য এই বাড়ি তৈরি হয়। এদিন বিকেল নাগাদ ধুলিয়ান পৌরসভার প্রাঙ্গণে - আনুষ্ঠানিকভাবে ভবঘুরেদের "আশ্রয়"য়ের দ্বারদঘটন উদ্বোধন করেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম,ধুলিয়ান পৌরসভার পৌরপিতা ইনজামামুল ইসলাম ধুলিয়ান পৌরসভার কাউন্সিলরগণ । শহরের বিভিন্ন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
স্থানীয়রা বলেন, এই প্রকল্পে সরকারের মানবিক রূপ ফুটে উঠেছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাজ্য নগর জীবিকা অধীনস্থ মিশন প্রকল্পে ধুলিয়ান পুরসভার ভবঘুরেদের জন্য এই আশ্রয়স্থল তৈরি করে।
পুরসভার প্রশাসক পৌরপিতা ইনজামামুল ইসলাম বলেন, ‘১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ধুলিয়ান পৌরসভা প্রাঙ্গণে ধুলিয়ান শহরের ভবঘুরেদের জন্য দ্বিতল বাড়ি নির্মাণ করা হয়। সেখানে রাজ্য নগর জীবিকা মিশন থেকে ভবঘুরেদের থাকার জন্য ব্যবস্থা থাকবে। আজ ২৫ শে নভেম্বর ভবঘুরেদের আশ্রয়ের শুভ উদ্বোধন হয় ।
পুরসভা তরফে জানানো হয়েছে, ভবন নির্মাণের জন্য আনুমানিক প্রায় এক কোটি ৫০ লক্ষ টাকার অনুমোদন করে ওই বিভাগ। ভবঘুরেদের আনুমানিক ৫ কাঠা জমিতে ৫০ শয্যা বিশিষ্ট ২ তলা ভবন নির্মান করা হয়েছে । ভবঘুরেদের শুধু থাকাই নয়, খাবার ও পোশাক সহ, চিকিৎসা,যাবতীয় দায়িত্ব নেবে ধুলিয়ান পুরসভা কর্তৃপক্ষ । তাদের দেখাশোনার জন্য একজন কর্মীও থাকবেন। তবে হ্যাঁ ভবঘুরেদের চিহ্নিত করনের জন্য শহরে বিভিন্ন NGO দের দায়িত্ব এমনটাই জানান বিধায়ক।
ধুলিয়ান বাজার শহরের বাসিন্দারা বলেন, কোথাও হাসপাতালের সামনে, ধুলিয়ান বাজার ও রেলস্টেশনে প্রায়শই বেশকিছু পুরুষ ও মহিলা ভবঘুরেকে ঘুরে বেড়াতে দেখা যায়। তাদের থাকার জন্য নির্দিষ্ট কোনও জায়গা না থাকায় রাতে যেখানে সেখানে তাঁরা ঘুমায়। ঝড়-বৃষ্টি, শীত ও গরমে তাদের কষ্ট হয়। ধুলিয়ান শহরের স্থানীয় দোকানদারদের উদ্যোগে কোনওক্রমে একমুঠো খাবার তাদের জোটে। কোনও দিন আবার জোটে না। এতদিন তাদের কথা কেউ ভাবেনি। পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরে বিশিষ্টজনেরা ।
আজকের এই ভবঘুরেদের আশ্রয় বা বাসস্থানের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন :সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ধুলিয়ান পৌরসভার পৌরপিতা ইনজামামুল ইসলাম, উপ পৌর -পিতা সুমিত সাহা , সুপারিন্টেডিং ইঞ্জিনিয়ার সজল কুমার সরকার, সেন্ট্রাল সার্কেল এম. ই.ডি, এক্সকিউটিভ ইঞ্জিনিয়ার এম. ই.ডি, মুর্শিদাবাদ ডিভিশন,সামশেরগঞ্জ ব্লক সভাপতি শহিদুল ইসলাম, যুব সভাপতি সুভাষ গুপ্তা, ধুলিয়ান পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক আলম মেহবুব , ধুলিয়ান পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শারিফ শেখ , সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে পৌর কর্মচারীগণ।
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
