ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল জেলা বিজেপি মহিলা
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৯ ২৩ ১১ ৩২ আপডেট: ৭ ডিসেম্বর ২০১৯ ২৩ ১১ ৩২
ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল জেলা বিজেপি মহিলা মোর্চার।
ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করল মালদা জেলা বিজেপি মহিলা মোর্চা। এই দিনের প্রতিবাদ মিছিলে অংশ নেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতা নেত্রীরা। মিছিল বিজেপির জেলা কার্যালয় থেকে শুরু হয় এবং সারা শহর পরিক্রমা করে।তিন বছরের শিশুকেও পশ্চিমবাংলায় ধর্ষণ করতে ছাড়ছে না অপরাধীরা। পিরিত শিশুকন্যার বর্তমানে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। ৮ থেকে ১০ দিন আগেই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। কিন্তু যে ধরনের শাস্তি পাওয়া উচিত, জানি না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাকে দেবে কিনা। শনিবার মালদা এসে নির্যাতিতা ওই শিশুকন্যাকে দেখে তৃণমূল সরকারের উপর একরাশ ক্ষোভ উগরে দিলেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি । তিনি বলেন , এরাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা । কাজেই মহিলাদের যদি মুখ্যমন্ত্রী সুরক্ষায় না দিতে পারে তাহলে সব মহিলারা আস্থা হারাবে। আর আস্থা হারিয়ে আস্তে আস্তে বিজেপি যেমন লোকসভায় ১৮ টি সিট পেয়েছে। ২০২১-এ সরকার গড়বে। কারণ , বিজেপি মহিলাদের সুরক্ষা দিতে জানে।
এদিন মালদায় এসে হরিশ্চন্দ্রপুরের তিন বছরের নির্যাতিতা শিশুকন্যাকে দেখতে মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীলে যান সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি । পাশাপাশি ইংরেজবাজার থানার কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের টিপাজানি গ্রামে অগ্নিদগ্ধ যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সাংসদ লকেট চ্যাটার্জি। দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।সাংসদ লকেট চ্যাটার্জি বলেন, এই পরিস্থিতিতে রাজনীতি করলে চলবে না । সব দলকে একসাথে হতে বলছি কারণ যারা অপরাধী , তারা ছাড়া পেয়ে যাচ্ছে । কলার তুলে ঘুরে বেড়াচ্ছে। ওদের কঠোর শাস্তি হওয়া দরকার।
হায়দ্রাবাদ কান্ড নিয়ে দেশজুড়ে যখন মাতামাতি চলছে, তারই মধ্যে পশ্চিমবঙ্গের মালদায় তিন বছরের শিশু কন্যা নির্যাতন থেকে অগ্নিদগ্ধ যুবতীর দেহ উদ্ধারের যে ঘটনাটি ঘটেছে তা নিয়ে তৃণমূল সরকারের কড়া ভাষায় সমালোচনা করেছেন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চ্যাটার্জি।
এদিন সাংসদ লকেট চ্যাটার্জি সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী চাইছেন নিজের ঘরের বিষয়টি ধামাচাপা দেওয়ার। পশ্চিমবঙ্গের নারী নির্যাতন শীর্ষে । তা বিভিন্ন তথ্য থেকে উঠে এসেছে। হায়দ্রাবাদ নিয়ে হৈচৈ হচ্ছে। অথচ ওই রকমই এমন ঘটলো মালদায়। তা নিয়ে কোন কথা হচ্ছে না । আমরা চাই পুলিশ ও প্রশাসন অবিলম্বে ঘটনার কিনারা করুক। দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। কিন্তু এই বিষয়টি ইচ্ছাকৃতভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট ওরা পরিবর্তন করতে পারে। আমি এর সাক্ষী আছি। একটা মেয়ের সাথে যা হয়েছে তাতে কোনরকম ভাবে বরদাস্ত করা যায় না। এরকম চলতে থাকলে পশ্চিমবঙ্গের মহিলারা আস্থা হারিয়ে ফেলবে মুখ্যমন্ত্রীর ওপর থেকে। জাতি , ধর্ম নির্বিশেষে একটা মেয়ের প্রতি যে অত্যাচার হয়েছে তার প্রকৃত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু এরকম কোন কিছুই দেখা যাচ্ছে না।
সাংসদ লকেট চ্যাটার্জি হায়দারাবাদ ঘটনা প্রসঙ্গে বলেন , গণতন্ত্র হচ্ছে আসল কথা । দেশবাসী যেখানে খুশি। মানুষ যেখানে খুশি । সেখানে আমিও খুশি । গণতন্ত্রের ওপর আর কোন কথা হয় না । হায়দ্রাবাদ কাণ্ডে ঘটনায় নির্যাতিতার আত্মা শান্তি পেয়েছে।
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
