ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

দেওঘরে শিবের মাথায় জল ঢালতে গিয়ে মৃত্যু বীরভূমের এক ভক্তের

পতিত পাবণ ঘোষাল, বীরভূম।

প্রকাশিত: ১ আগস্ট ২০১৯ ০৯ ০৯ ১৪   আপডেট: ১ আগস্ট ২০১৯ ০৯ ০৯ ১৪

 

 

ঝাড়খন্ডের দেওঘরে শিবের মাথায় জল ঢালতে গিয়ে মাঝপথেই মৃত্যু হল এক ভক্তের। ঘটনাটি ঘটেছে  ঝাড়খণ্ডের সুলতানগঞ্জে। মৃত ওই ভক্তের নাম মনোজ মুখার্জী। বয়স প্রায় পঁচাত্তর। 

 

জানা গেছে সিউড়ি থানার খটঙ্গা অঞ্চলের "খটঙ্গা কাঁউড়িয়া সমিতির" উদ্যোগে প্রতিবছরের মতো এবছরও এলাকার ১২০ জন ভক্ত দেওঘরে শিবের মাথায় জল ঢালতে রওয়ানা হয়েছিলেন। মনোজ মুখার্জি ওর্ফে মনিবাবুর নেতৃত্বে এলাকার ভক্তরা প্রায় ৩০ বছর ধরে নিয়মিত ভাবে জল ঢালা প্রক্রিয়া করে আসছেন।

 

 বিজেপি নেতা দুধ কুমার মণ্ডলও

মঙ্গলবার খটঙ্গা গ্রাম থেকে এই দলের সঙ্গে জল ঢালতে গিয়েছিলেন। মনিবাবুর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনিও জল না ঢেলেই ফিরে এসেছেন। দুধ কুমার মণ্ডল জানান ঝাড়খণ্ডের সুলতানগঞ্জ পৌঁছাতেই মনোজ বাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ঝাড়খণ্ড পুলিশ তাকে স্থানীয় একটি হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। বুধবার তাঁর মৃতদেহ সিউড়ির খটঙ্গা গ্রামে পৌঁছায়। দলের বাকী ভক্তরা জল না ঢেলেই গ্রামে ফিরে আসেন। মনোজবাবু সিউড়ির খটঙ্গা অঞ্চলের ধান্যগ্রামের বাসিন্দা ছিলেন। এলাকার বিশিষ্ট সমাজসেবী হিসেবে তাঁর পরিচিতি ছিল। স্থানীয় মানুষজন মনোজবাবুকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। মনোজ বাবুর মৃত্যুতে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

 

 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর