ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

তফসিল না পেছানোর দাবি এরশাদের

জাগরণ রিপোর্ট  

প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৮ ১৩ ০১ ২০   আপডেট: ৭ নভেম্বর ২০১৮ ১৩ ০১ ২০

সংবিধান অনুযায়ী নির্বাচন চান সম্মিলিত জাতীয় জোটের নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। 

আজ বুধবার সকালে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে তিনি এ অভিমত প্রকাশ করেন।  বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব উপস্থিত সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ইসি’র সঙ্গে  সম্মিলিত জাতীয় জোটের  ৮ দফা নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে।  বৈঠকে আমরা সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োগের কথা বলেছি। আমরা চাই সংবিধান অনুযায়ী নির্বাচন হোক। এ জন্য  আমরা ৮ নভেম্বরে তফসিল ঘোষণা করা হোক । প্রয়োজনে নির্বাচন অনুষ্ঠানের তারিখ পেছানো যেতে পারে। কিন্তু তফশিল ঘোষণা তারিখ যেন পেছানো না হয়। 

ইভিএম বিষয়ে  পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, এ নিয়ে এখনো সাধারণ মানুষের মধ্যে আস্থার অভাব আছে। তাই বাস্তবতা  আমলে নিয়ে  কমিশনের উচিত এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন যেহেতু স্বাধীন সেহেতু তাদের উচিত স্বাধীনভাবে কাজ করা। মনোনয়নপত্র দাখিল আরো সহজ করা এবং  নির্বাচনে কালোটাকা এবং পেশী শক্তির ব্যবহার রোধে উদ্যোগী ভূমিকা পালন করা।  
 
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন  মুহাম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের ২০ সদস্যেরে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করন। আজ বুধবার বেলা ১১টা ১০ মিনিটে এ বৈঠক শুরু হয়।  প্রায় এক দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

অন্যদিকে বিকেল ৪টায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে ইসি’র বৈঠকের কথা রয়েছে। 

হাশা/বিএস

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর