ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ট্রেনে চড়ে বেঙ্গালুরু যাওয়ার পথে নিহত যুবক, লাশ মিলল রেললাইনে,

দিদারুল ইসলাম

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯ ১৭ ০৫ ৫৫   আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ ১৭ ০৫ ৫৫

ট্রেনে চড়ে বেঙ্গালুরু যাওয়ার পথে নিহত যুবক, লাশ মিলল রেললাইনে, সন্দেহ খুন

করিমগঞ্জ ২৩ অক্টোবর:- মা বাবার একমাত্র ছেলে, মা-বাবার আশা ভরসার একমাত্র অবলম্বন। চাকুরীর আশায় রওনা দিয়েছিল সুদূর ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে । কিন্তু গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই এল তার মৃত্যু সংবাদ। সামাজিক মাধ্যমে পাওয়া গেলো রেল লাইনের পাশে পড়ে থাকা তার মৃতদেহের ছবি ।
করিমগঞ্জের লক্ষ্মীবাজার গাঁও পঞ্চায়েত এলাকার সেরুলবাগ গ্রামের অঞ্জন দাসের একমাত্র পুত্র ২২ বছরের যুবক অলক দাস জামাইবাবু শশধর চন্দ এবং প্রতিবেশী বিপ্লব দাসের সাথে গত ১৪ই অক্টোবর সোমবার রওয়ানা দিয়েছিল বেঙ্গালুরু। ট্রেনে বদরপুর থেকে রওনা দিয়েছিলেন তারা। ট্রেন থেকেই মঙ্গলবারে অলক মোবাইলে জানায় সে বিদেশ যেতে চায় না, বাড়ি ফিরে আসতে চায় বাড়ি এসে সবকিছু জানাবে। গভীর রাতে তাদের মোবাইলে ফোন আসে অলক দাস নাকি ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে। অনেক চেষ্টা করেও শশধর চন্দ ও বিপ্লব দাসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরদিন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায় অন্ধ্রপ্রদেশে রেললাইনের পাশে পড়ে থাকা অলক দাসের নিথর দেহের ছবি। স্থানীয় আরপিএফ মৃতদেহ উদ্ধার করে ওই স্থানে হাসপাতালের মর্গে রেখেছে । ছবি দেখে নিজের ছেলেকে শনাক্ত করে কান্নায় ভেঙ্গে পড়েন বাবা ও মা।পরবর্তীতে শশধর চন্দ ও বিপ্লব দাসের সাথে যোগাযোগ করলে তারা সন্দেহজনক উত্তর দেয়। পরিবারের সবার সন্দেহ শশধর চন্দ এবং বিপ্লব দাস ট্রেন থেকে তাকে নিচে ফেলে দিয়েছিল। সুস্থ-সবল অলক দাসের ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার প্রশ্নই উঠতে পারেনা।
এদিকে, একমাত্র ছেলের মৃত্যুর সংবাদ শুনে বারবার জ্ঞান হারাচ্ছেন পিতা-মাতা; হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অলকের দাদু।
ঘটনার খবর পেয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ গতকাল ছুটে গেছেন তাদের বাড়িতে, জানিয়েছেন গভীর সমবেদনা; মৃতদেহ নিয়ে আসার ব্যবস্থা করছেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর