ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

টাকা ভর্তি মানিব্যাগ ফিরিয়ে দিয়ে সততার নজির সিভিক ভলেন্টিয়ারের

হক নাসরিন বানু

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯ ১৮ ০৬ ৪২   আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ ১৮ ০৬ ৪২

টাকা ভর্তি মানিব্যাগ ফিরিয়ে দিয়ে সততার নজির সিভিক ভলেন্টিয়ারের।

রাস্তায় কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ ভর্তি টাকা ফিরিয়ে দিয়ে
সততার নজির গড়লেন এক সিভিক ভলেন্টিয়ার। জানা গেছে মঙ্গলবার রাতে রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ভর্তি মানিব্যাগ ফিরিয়ে দিল  মালিককে।অন্যদিনের মতো মঙ্গলবারও মালদা শহরের ব্যস্ততম এলাকা পোস্ট অফিস মোড়ে ডিউটিতে যোগ দেন দিবাকর মন্ডল নামে এক সিভিক ভলেন্টিয়ার। তার বাড়ি মালদা ইংরেজবাজার থানার ৫২ বিঘা এলাকায়। ট্রাফিকের ডিউটি করার সময় রাস্তায় একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। প্রায় ২০০০ টাকা নগদ, দুটি এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজ ছিল ওই মানিব্যাগে।সততার পরিচয় দিয়ে ওই মানি ব্যাগে থাকা একটি নম্বরে ফোন করেন সিভিক ভলেন্টিয়ার। মালদা শহরের বাঁশবাড়ী এলাকার বাসিন্দা অর্ঘ্যদীপ বসাক নামে এক যুবকের মোবাইলে ফোন যায়।ফোন পেয়ে অর্ঘ্যদীপ মঙ্গলবার রাতে হাজির হন পোস্ট অফিস মোড়ে।তার আইডি প্রুফ দেখে তার হাতে মানিব্যাগ ফিরিয়ে দেন সিভিক ভলেন্টিয়ার দিবাকর মন্ডল।পরিবারের অভাব রয়েছে। রয়েছে বাবা-মা স্ত্রী-পুত্র কিন্তু বিন্দুমাত্র লোভ হয়নি তার। তার চোখে-মুখে সততা লক্ষ্য করা গিয়েছিল এদিন রাতে। সকলের সামনে টাকা ভর্তি মানি ব্যাগটি অর্ঘ্যদীপের হাতে ফিরিয়ে দেয় ওই সিভিক ভলেন্টিয়ার।এর পাশাপাশি রাস্তায় পড়ে থাকা একটি এন্ড্রয়েড মোবাইল সেটও এক মহিলার হাতে তুলে দিয়েছিল ওই সিভিক ভলেন্টিয়ার। তার এই ব্যবহারে আপ্লুত শহরবাসী। পরিবারের অভাব থাকলেও লোভে পারেননি তিনি। মঙ্গলবার বিকেলে কুড়িয়ে পাওয়া একটি এন্ড্রয়েড মোবাইল এক মহিলাকে ফিরিয়ে দিয়েছিলেন। তারপর রাস্তায় পড়ে থাকা টাকাভর্তি মানিব্যাগ ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন ওই সিভিক ভলেন্টিয়ার। তাকে কুর্ণিশ জানায় পোস্ট অফিস মোড়ে উপস্থিত সকলে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর