ছাত্র পেটানোর অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে
হক নাসরিন বানু
প্রকাশিত: ৩ মে ২০১৯ ১৯ ০৭ ৪৮ আপডেট: ৩ মে ২০১৯ ১৯ ০৭ ৪৮
মালদা...
দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে পেটানোর অভিযোগ উঠল পুরাতন মালদা পৌর এলাকার শাকমোহন প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে৷ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন নিগৃহীত ছাত্রের মা৷নিগৃহীত ছাত্রের নাম শুভঙ্কর সাহা৷ তার মা সরস্বতী সাহার অভিযোগ, গত পরশু কৌশিক মাস্টারমশাই ছেলেকে বাঁশের কঞ্চি দিয়ে বেধড়ক মারধর করেন৷ গতকাল আমি সেকথা মাস্টারমশাইকে বলতে এসেছিলাম৷ আমার কথা শুনে মাস্টারমশাই আমাকে বলেন, তিনি আজও ছেলেকে মেরেছেন৷ আমি দেখি, ছেলের গোটা পিঠ ফেটে গেছে৷ শিক্ষক হিসাবে তিনি কোনও ছাত্রকে এভাবে জানোয়ারের মতো পেটাতে পারেন কি? আমি এর বিচার চাই৷ এর আগেও ওই মাস্টারমশাই ছেলেকে মেরেছিলেন৷ গালে দাগ বসে গিয়েছিল৷ ছেলের জ্বর চলে এসেছিল৷ আমি এনিয়ে পুলিশে অভিযোগ জানাব৷ আজ আমি প্রতিবাদ জানাতে আবার স্কুলে এসেছিলাম৷ কিন্তু তিনি স্কুলের হাজিরা খাতায় সই করে তালা মেরে চলে গিয়েছেন৷শুধু সরস্বতীদেবীই নন, স্থানীয় বাসিন্দা লতা সরকার বলেন, মাস্টারমশাইয়ের ভয়ে ছেলেমেয়েরা স্কুলে আসতে চায় না৷ জোর করে তাদের স্কুলে পাঠাতে হয়৷ ছেলেমেয়েরা পড়াশোনা না করতে পারে৷ কিন্তু সেকথা অভিভাবকদের না জানিয়ে এভাবে কেন মারধর করা হয়? গতবছর আমার ছেলেকেও ওই মাস্টারমশাই বেধড়ক মেরেছিলেন৷ গতকাল তিনি আরেকটি বাচ্চাকে অমানুষিক ভাবে মারধর করেন৷ আমরা ওই মাস্টারমশাইয়ের বিচার চাই৷
স্কুল থেকে সামান্য দূরে শর্বরী এলাকায় কৌশিকবাবুর বাড়ি৷ গোটা ঘটনা জানতে তাঁর বাড়ি যাওয়া হয়৷ বাড়িতে তাঁর উপস্থিতি টের পাওয়া গেলেও ৩০ মিনিটের ডাকাডাকিতে তিনি কোনও সাড়া দেননি৷ এনিয়ে প্রশ্ন করা হয় পুরাতন মালদার অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষকে৷ তিনি জানান, লোকের মুখে এই খবর পেলেও এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগপত্র তাঁর কাছে জমা পড়েনি৷ গোটা ঘটনা না জেনে তিনি কোনও মন্তব্য করতে পারবেন না বলে জানান।
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
